14/06/2026
যমুনা…
এক অদ্ভুত নদী।
উত্তরবঙ্গের যেকোনো মানুষকে জিজ্ঞেস করে দেখুন—যমুনা পার হওয়া মাত্রই তার মনে হবে, সে যেন বাড়িতে চলে এসেছে।
হোক তার বাড়ি সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রাজশাহী বা পাবনা—বাড়ি পৌঁছাতে তখনও আরও দুই ঘণ্টা বা পাঁচ ঘণ্টা বাকি থাকতে পারে, তবুও যমুনা পার হলেই মনে হয়, “আমি চলে এসেছি।”
আবার যমুনার ওপারে গেলেই মনে হয়, বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি।
অদ্ভুত না?