27/09/2022
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামে অবস্থিত ‘শ্যামনগর ফ্রেন্ডশীপ হসপিটাল’ যুক্তরাজ্য ভিত্তিক রয়্যাল ইনষ্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) এর বিচারে সেরা স্থাপত্যের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
২৬ জানুয়ারি রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের রিবা পুরস্কারের জন্য শ্যামনগর ফ্রেন্ডশীপ হাসপাতালের নাম ঘোষণা করে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর জার্মানের জেমস-সায়মন গ্যালারী ও ডেনমার্কের কোপেনহেগেনের লিলে ল্যাঞ্জেব্রো সেতুর সাথে সেরা তিন স্থাপত্যের তালিকায় জায়গা করে নেয় সুন্দরবন ঘেঁষা উপকূলপাড়ের এ স্থাপনা।
এরআগে বিশ্বের মোট ১১টি দেশের ১৬টি ব্যতিক্রমী নকশার স্থাপত্যের মধ্য থেকে চুড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছিল পরিবর্তীত জয়বায়ু পরিস্থিতির বিষয়কে প্রাধান্য দিয়ে গড়ে তোলা শ্যামনগর ফ্রেন্ডশীপ হসপিটাল। স্বল্প খরচে নয়নাভিরাম স্থাপত্যশৈলীর উদাহরণ সৃষ্টি করা এ ভবন নির্মাণের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতির বিষয়াবলী।
উপজেলার সোয়ালিয়া গ্রামে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে আড়াই একর জমির উপর আধুনিক যাবতীয় সুযোগ সুবিধা রেখে হাসপাতালটি নির্মিত। সুনিপুন নকশা আর অনন্য স্থাপত্যশৈলীর সমন্বয় ঘটিয়ে ২০টি ভবনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে স্থাপনাটি। স্থানীয় প্রযুক্তি ও নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মিত প্রায় ৪৮ হাজার বর্গফুটের ব্যতিক্রমী নকশার এ স্থাপনা তিন পাশে পানি বেষ্ঠিত।।।