Emon Diary

Emon Diary Capture moments and feelings ❤️ আলোকচিত্রকর।

ঘরটা ছোট, তবু তার ভেতরেই পৃথিবী।এক কোণে পাতলা গদি, লালচে চাদরের ভাঁজে জমে থাকা দিনের ক্লান্তি। জানালার সামনে ঝুলে থাকা ন...
25/02/2026

ঘরটা ছোট, তবু তার ভেতরেই পৃথিবী।এক কোণে পাতলা গদি, লালচে চাদরের ভাঁজে জমে থাকা দিনের ক্লান্তি। জানালার সামনে ঝুলে থাকা নীল দোলনাটা বাতাসে দুলে ওঠে—কখনো আশ্বাসের মতো, কখনো প্রশ্নের মতো। দেয়ালের গায়ে সারি সারি জামাকাপড়; প্রতিটা যেন আলাদা আলাদা দিনের গল্প। মাঝখানে একখানা কাঠের চেয়ার, নিঃশব্দে দাঁড়িয়ে—যেন কাউকে অপেক্ষা করাচ্ছে।

সকালের আলো জানালার গ্রিল ছুঁয়ে ঘরে ঢোকে। আলোটা খুব বেশি নয়, খুব কমও নয়—ঠিক যতটা হলে নিজের সঙ্গে কথা বলা যায়। সে জানে, এই ঘরেই তার দুঃখ আর সুখ দুটোই থাকে। বাইরে গেলে মানুষ দেখে সাফল্য আর ব্যর্থতার হিসাব; ভেতরে ফিরলে কেবল শ্বাসের শব্দ আর নিজের মুখোমুখি হওয়া।

কখনো রাতে সে দোলনায় শুয়ে ভাবে—আজকের দিনটা কেমন গেল? কোথায় হাসল, কোথায় থামল? নামাজের চাদর মাটিতে পাতা থাকে; সেখানে দাঁড়িয়ে সে বুঝে নেয়, শক্তি কোথা থেকে আসে। চেয়ারটায় বসে বসে কোনো একদিন সে সিদ্ধান্ত নিয়েছিল—ভাঙা থাকলেও থামবে না। গদিতে শুয়ে সে শিখেছে, অল্পেই শান্তি পাওয়া যায়; বেশি চাইলে মন ভারী হয়।

এই ঘর তাকে শিখিয়েছে এক অদ্ভুত সত্য: দুঃখ দরজার বাইরে অপেক্ষা করে না, সুখ জানালার ভেতর ঢুকে পড়ে না—দুটোই বুকের ভেতর। যে মন খোলা, সে আলো পায়; যে মন বন্ধ, সে অন্ধকার বানায়। দোলনার দোলায় যেমন ওঠানামা, জীবনেরও তেমন। উঠলে ভরসা, নামলে ধৈর্য।
দিনের শেষে সে বুঝে নেয়—সব ঠিকঠাক হয়ে যাবে এমন কোনো জাদু নেই। আছে কেবল এই ঘর, এই নীরবতা, আর নিজের সঙ্গে সৎ থাকার সাহস। তাই সে হালকা করে হাসে।
কারণ আজও সে বেঁচে আছে, শিখছে, আর জানে—
"দুঃখ সুখ সব কিছু নিজের মধ্যেই।"

-(ইমন)

18/01/2026

একুরিয়ামে দিনকাল

জীবন আসলে খুব জটিল কিছু নয়। এই ছোট্ট প্রাণগুলো কিছু প্রমাণ করতে চায় না। ওরা শুধু আছে, চলেছে, বেঁচে আছে। ওদের সুখের জন্য আলাদা কোনো আয়োজন লাগে না। আলো, জল আর একটু জায়গা— এতেই দিন কেটে যায়।
দুঃখটাও আসে, কিন্তু দাঁড়িয়ে থাকে না। সবকিছু খুব স্বাভাবিকভাবে ঘটে যায়। দেখতে দেখতে মনে হয়—
মানুষ হয়তো বেশি ভাবতে গিয়েই ক্লান্ত হয়ে পড়ে। আর এই নিস্পাপ পৃথিবীটা কোনো প্রশ্ন ছাড়াই বেঁচে থাকার একটা উত্তর হয়ে থাকে।

-ইমন

07/01/2026

একটি শীতের সকাল—

ভোরের অর্ধ-আলো কুয়াশায়…
পাখিদের ডাকে ডাকে
আমি তোমাকেই ভাবি।

জানালা দিয়ে উঁকি মারা
সাদাবর্ণ আকাশে—
তোমার মুখের ছবি আঁকি।

নির্ঘুম রাত জুড়ে
তোমার সাথে কথা বলা স্বপ্নগুলো
নিঃশব্দে
বুনে যাই।

শেষে এসে বুঝি—
১১ ডিগ্রি সেলসিয়াসেও
কেনো আমার ভেতর
জ্বলে আগুনের ফুলকি!!

এ তুমি কেমন করে
আমার মাঝে
এমন করে
জায়গা করে নাও?

-(ইমন)

সকাল ৭ টা ১৫ মিনিট।

03/12/2025

অদৃশ্য, অথচ ভারী।
তার চোখের দিকে তাকালে সবকিছু থেমে যায়,
কিন্তু আমার মনের কোলাহল থামে না।

এ যেন এক অদ্ভুত গোলকধাঁধা,
খুঁজতে গিয়ে আরও হারিয়ে যাই।
আমি কি কথা হয়ে ভেসে যাব,
না কি শূন্যতার সাথে মিশে যাব?

-(দেয়ালের এপার-ওপার)

21/09/2025

যদি হতাম কবি, লিখতাম তোমার সেই ফিসফিস
যা বুজিয়ে দেয় কতকিছু না বলা,
তোমার অভাবের পাথরে ভাসে আমার শূন্যতা,
আর সুর ভাঙে হারানো স্মৃতির মালা।

আমি দেখেছি তোমার সেই চলে যাওয়া,
ঠিক যেমনি চলে যায় ধীরে-ধীরে শীতল হাওয়া।

I don't belong to the crowd - I belong to peace. Where the roads end, that's where I begin to find myself.
17/06/2025

I don't belong to the crowd - I belong to peace. Where the roads end, that's where I begin to find myself.

হঠাৎ করেই একরাশ কালো মেঘ ঢেকে দিল সব। যেন পূর্বপরিকল্পিত। সব আলো নিভে গেল, অন্ধকার হয়ে এলো চারদিক। কোথাও কেউ নেই, কিচ্ছ...
24/05/2025

হঠাৎ করেই একরাশ কালো মেঘ ঢেকে দিল সব। যেন পূর্বপরিকল্পিত। সব আলো নিভে গেল, অন্ধকার হয়ে এলো চারদিক। কোথাও কেউ নেই, কিচ্ছু নেই।
অনেক দিন সমুদ্রের কাছে যাই না — তার বিশাল নিঃশব্দতা, ঢেউয়ের অভিমান, আর আকাশ ছুঁতে চাওয়া সেই নীল চোখ যেন এখনো ডাকছে।
নিঃসঙ্গতা ঠিক এমনই — চারপাশে সব থাকলেও যেন কিছুই নেই। শব্দ নেই, সাড়া নেই,
শুধু একাকীত্বের ভারে ডুবে থাকা একটা হৃদয়।

ছবিতে আরমান এবং আমি।
সী-বীচ কুয়াকাটা,বরিশাল📌

আলতো ছুঁয়ে গেলে এমন কুয়াশায়আশায় বাঁধে ঘর হলুদাভ রাত্রি,জ্যোৎস্না পাতা ঝরে মাটিতে শিহরায়উদাসী প্রান্তর, উদাসীন যাত্রী 📌👣
02/04/2025

আলতো ছুঁয়ে গেলে এমন কুয়াশায়
আশায় বাঁধে ঘর হলুদাভ রাত্রি,
জ্যোৎস্না পাতা ঝরে মাটিতে শিহরায়
উদাসী প্রান্তর, উদাসীন যাত্রী 📌👣

এই রাস্তা গুলো লাগে বড়ো অচেনা....
05/03/2025

এই রাস্তা গুলো লাগে বড়ো অচেনা....

09/02/2025

(অসমাপ্ত)
০৯.০২.২০২৫

আমি বাতাস হতে চেয়েছিলাম,
তোমার চুলের মাঝে হারিয়ে যাবো বলে।
আমি বৃষ্টি হতে চেয়েছিলাম,
তোমার ত্বকে নরম ছোঁয়া রাখবো বলে।

আমি সুর হতে চেয়েছিলাম,
তোমার ঠোঁটের ফাঁকে গুনগুনিয়ে বাজতে।
আমি আলো হতে চেয়েছিলাম,
তোমার রাতের জানালায় রয়ে যেতে।

আমি ভালোবাসা হতে চেয়েছিলাম,
তোমার হৃদয়ে স্থির হয়ে থাকার জন্য।
কিন্তু তুমি হলে এক সীমানাহীন আকাশ
যেখানে আমার ডাক মিশে যায় শূন্যতায়—
শুধু অপেক্ষায়, শুধু আকুলতায়।

-ইমন।

Address

Niketon Bazar Road , Tejgaon Industrial Area

1208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emon Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Photography Service?

Share