19/08/2026
আপনারা আলোকচিত্রকে কি বলেন?
ছবি ?
আমি বলি - কাল , মহাকাল !
আমার প্রতিটি স্থিরচিত্রে আমি সময়কে বন্দি করি ।
একেকটা ছবি আমাকে একেকটা সময়ের গল্প বলে ।
ভালো সময় , খারাপ সময় , বদলে যাওয়া সময় ।
সেই সব গল্পের নায়ক-নায়িকাদের সময়ের সাথে বদলে যাওয়ার গল্প-ও বলে এই স্থিরচিত্রগুলো ।
এখনো কি এগুলো আপনার কাছে ছবি ?
নাকি কাল ?
আমিতো বলি - কাল , মহাকাল !
শুভ আলোকচিত্র দিবস !