Sohel Ahmed Rana

Sohel Ahmed Rana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sohel Ahmed Rana, Dhaka.

এই খবরটা দেখে আমার মতো আরো অসংখ্য মানুষ মর্মাহত হয়েছে! জান-মালের নিরাপত্তাহীনতা যেনো সবাইকে আতঙ্কিত করে তুলেছে। দেশে নিয়...
08/08/2025

এই খবরটা দেখে আমার মতো আরো অসংখ্য মানুষ মর্মাহত হয়েছে!
জান-মালের নিরাপত্তাহীনতা যেনো সবাইকে আতঙ্কিত করে তুলেছে।

দেশে নিয়মের জায়গায় অনিয়মের যেখানে প্রতিষ্ঠিত সেখানে হরহামেশাই এসব ঘটনা ঘটবেই।

দেশ শাসনের আসনে,
বসে যারা।
নিজেদেরকে নিয়েই
ব্যস্ত তারা!
পেয়েছে চেয়ার
পেয়েছে ক্ষমতা
যায় যাক রসাতলে
দেশ ও জনতা।

এমন শাসন ব্যবস্থাকে আমি 🖕দেখাই। যে শাসন ব্যবস্থা জানমালের নিরাপত্তা দিতে ব্যার্থ। যেখানে চাঁদাবাজ খুনিরা প্রকাশ্যে অস্ত্রের মহরা দিয়ে খুন করে ঘুরে বেড়ায় এবং নিরপরাধ মানুষ,হাফেজ ও আলেমগন সাজা পায়।✍️

মুরাল মূর্তির পক্ষে  নই,নই মানে একদমই নই।কখনই নই।দেশের জন্য কল্যাণকর কাজেই দেশ প্রেম ফুটে উঠুক। অবশ্যই স্মৃতিচারন করবো ত...
06/08/2025

মুরাল মূর্তির পক্ষে নই,নই মানে একদমই নই।কখনই নই।
দেশের জন্য কল্যাণকর কাজেই দেশ প্রেম ফুটে উঠুক।
অবশ্যই স্মৃতিচারন করবো তাদের অবদান মনে রাখবো। আর সেটা হবে দূর্নীতি চাঁদাবাজদের প্রতিবাদ ও প্রতিহত করার মধ্য দিয়ে অনিয়ম ও নিপিড়নের বিরুদ্ধে গিয়ে।
আমাদের এই প্রজন্ম যেমন করে সাহসীকতার সাথে স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছে। এই লড়াই আগামী প্রজম্ম ও তার পরের আরো অনেক প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আর এই অনুপ্রেরনাই এই লড়াকু প্রজন্মকে যুগের পর যুগ ইতিহাসের পাতায় স্মৃতিচারণে বাচিয়ে রাখবে।স্মরনে রাখবে ইনশাআল্লাহ। ✍️

16/03/2025

রোজা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

জঙ্গল ছোটো হয়ে আসছিল, কিন্তু তারপরেও গাছেরা কুঠারকেই ভোট দিচ্ছিল। কারণ কুঠারের হাতল কাঠের তৈরি, আর গাছেরা ভেবেছিল কুঠার...
20/08/2023

জঙ্গল ছোটো হয়ে আসছিল,
কিন্তু তারপরেও গাছেরা কুঠারকেই ভোট দিচ্ছিল।
কারণ কুঠারের হাতল কাঠের তৈরি,
আর গাছেরা ভেবেছিল কুঠার বুঝি তাদেরই একজন।

19/08/2023

অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়,
না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়!🙂

18/08/2023

একজন মানুষ যদি জানতো!
তার মৃত্যুর পর কত দ্রুত সবাই তাকে ভুলে যাবে।
তাহলে সে আর কাউকে সন্তুষ্ট করার পেছনে
না পড়ে একমাত্র তার রবকে খুশি করার জন্যই
উঠে পড়ে লেগে যেতো। ”আল্লাহুম্মাগফিরলি”।

18/08/2023

🔅ফ্রাইডে রিমাইন্ডার🔅

▪️সূরা কাহাফ পাঠ , কম পক্ষে ১০-আয়াত।
▪️বেশি বেশি দরুদ পাঠ করা
“Reservation সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ” ﷺ
▪️বেশি করে ইস্তেগফার করা “আস্তাগফিরুল্লাহ”।
▪️আসরের পর দোয়া কবুল হওয়ার উত্তম সময় তাই বেশি
বেশি দোয়া করা।

18/08/2023

❝সমালোচনাকে কখনোই খুব বেশি প্রাধান্য দিবেন না ❞

একদিন বাবা ও ছেলে তাদের পোষা গাধাটিকে বিক্রি করার জন্য হাটের পথে রওনা দিল। বাবা, ছেলে ও গাধা তিনজনই হেঁটে যাচ্ছে।

কিছুদূর যাওয়ার পর একজন লোক তাদের দেখে বলল, এরা কত বোকা! গাধা থাকতে হেঁটে যাচ্ছে। একজন তো গাধার পিঠে উঠে আরাম করে যেতে পারে।

লোকটির কথা শুনে বাবা তার ছেলেকে গাধার পিঠে উঠিয়ে দিলেন। ছেলে গাধার পিঠে আর বাবা হেঁটে চলেছেন। কিছুদূর যাওয়ার পর এক ব্যক্তি বলল, কী বেয়াদব ছেলে! নিজে গাধার পিঠে আর বুড়ো বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে।

এ মন্তব্য শোনার পর বাবা ও ছেলে স্থান পরিবর্তন করল। এবার বাবা গাধার পিঠে উঠল আর ছেলে হেঁটে চলল। আরও কিছুদূর অগ্রসর হওয়ার পর আর এক ব্যক্তি মন্তব্য করল, কী নিষ্ঠুর পিতা! নিজে গাধার পিঠে উঠছে আর মাসুম বাচ্চাটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে।

এ মন্তব্য শোনার পর বাবা ও ছেলে দুজনই গাধার পিঠে উঠল। গাধা চলতে শুরু করল। কিছুদূর অগ্রসর হওয়ার পর তাদের দেখে একজন আক্ষেপ করে বলল, কী অত্যাচার! কী অবিচার! একটি গাধা তার উপর দুটি লোক!

বাবা ও ছেলে পড়ল মহা সমস্যায়। কী মুশকিল !
গাধার সাথে হেঁটে গেলে দোষ !
ছেলে উঠলে দোষ !
বাবা উঠলে দোষ !
দুজন উঠলেও দোষ !
এখন কী করা যায় ?

বাবা ও ছেলে মিলে নতুন বুদ্ধি বের করল। তারা বাঁশ ও রশি যোগাড় করল। তারপর সেই রশি দিয়ে গাধার চার পা বাঁধল। তারপর পায়ের ফাঁক দিয়ে বাঁশ ঢুকিয়ে দিল। বাবা সামনে আর ছেলে পিছনে বাঁশ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করল। গাধা রইল ঝুলে। গাধাকে কাঁধে নিয়ে পুল পার হওয়ার সময় গাধা ভয় পেয়ে নড়ে উঠল। বাবা, ছেলে ও গাধা পড়ে গেল খালে। গাধার মেরুদন্ড ভাঙল। বাবা ও ছেলের ভাঙল পা। গাধা আর বেঁচা হলো না। বাবা ও ছেলে আহত অবস্থায় বাড়ি ফিরে এলো।

⛔শিক্ষা ঃ
উপরের গল্পটি প্রাচীন এক উপকথা। লোকের সমালোচনাকে যারা খুব বেশি ভয় পায় তাদের জন্য এ গল্পটি শিক্ষণীয়।

লোকের সমালোচনাকে কখনোই খুব বেশি প্রাধান্য দিবেন না। এতে আপনার মনের স্বাধীনতা নষ্ট হবে, মানসিক প্রশান্তির বদলে অশান্তিতে ভুগবেন।

একটা কথা মনে রাখবেন, যারা সবসময় আপনার নেতিবাচক সমালোচনা করে; তাদের মূল লক্ষ্য আপনার ভুল ধরিয়ে দেওয়া নয়, বরং আপনার সুখ দেখে তারা ঈর্ষান্বিত হয়! এমনও দেখা যায়, আপনাকে ভুল পথে পরিচালিত করাই তাদের মূল লক্ষ্য! তাই এই ধরনের নিন্দুকের কথা এক মিনিট চিন্তা করা মানেই আপনার মূল্যবান সময় থেকে এক মিনিট অপচয় করছেন।

02/05/2022

ঈদের প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন। ✨
আপনাদের জীবন ভরে উঠুক খুশি ও আনন্দে। 😊

✨🌙✨ঈদ মোবারক ✨🌙✨

02/05/2022

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohel Ahmed Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohel Ahmed Rana:

Share