Md Jahirul Islam

Md Jahirul Islam I Jahirul Islam, Traveller, Blogger, Backpacker and Entrepreneur
https://jahirul360.com/

30/06/2024
গাজি হাসান পাশা। উসমানী খেলাফতের সর্বশেষ সিংহ। যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন। হ্যা, আপনি ঠিকই শুনেছেন, আমের...
02/07/2023

গাজি হাসান পাশা।
উসমানী খেলাফতের সর্বশেষ সিংহ।
যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন।

হ্যা, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকাও একসময় উসমানী খেলাফতকে ট্যাক্স দিতে বাধ্য ছিলো।
১৭৭৬ সালের মধ্যবর্তি সময়ের
কথা। আমেরিকা সবে মাত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে । তখন উসমানী খেলাফতের নৌ বাহিনীর প্রধান ছিলেন এডমিরাল গাজি হাসান পাশা। যার নাম শুনামাত্র বিভিন্ন দেশের নৌ বাহিনীর অন্তরাত্মা কেঁপে উঠতো। তিনি সব সময় সাথে সিংহ নিয়ে চলাফেরা করতেন। তার দক্ষ নেতৃত্বে তখনও উসমানী খেলাফতের নৌ বাহিনী বিপুল বিক্রমে রাজত্ব করতো আটলান্টিক মহাসাগর, কৃষ্ণ সাগর, এবং ভূমধ্যসাগরে। এই তিনটি সাগল ছিলো উসমানীদের বাড়ীর পুকুর। খেলাফতের অনুমতি ছাড়া কোনো রাষ্ট্রের জাহাজ প্রবেশ করতে পারতোনা।
সেই সময় আমেরিকা মস্তানি করে তাদের পাঁচটি জাহাজ সৈন্য সহ ভূমধ্যসাগরে প্রবেশ করে। সাথে সাথে খেলাফতের নৌ বাহিনীর প্রধান গাজি হাসান পাশা তাদের দাওয়া করতে এবং আটক করতে নির্দেশ দেন। টানা পাঁচ ঘন্টা যুদ্ধের পর আমেরিকা নৌ বাহিনী পরাজয় বরন করে এবং উসমানী খেলাফতের নৌ বাহিনীর হাতে বন্দী হয়। গাজি হাসান পাশা আটককৃত আমেরিকার সৈনিক এবং যুদ্ধ জাহাজ আলজেরিয়ার উপকূলে বেধে রাখেন। তখন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন উসমানী খলিফার কাছে তাদের সৈন্য এবং জাহাজ ফেরত চান। তখন খলিফা জর্জ ওয়াশিংটনের কাছে বিশাল মুক্তিপণ দাবী করেন। এবং জর্জ ওয়াশিংটনকে সরাসরি নিজে এসে একটা চুক্তিপত্রে সাক্ষর করতে বলেন। বাধ্য হয়ে জর্জ ওয়াশিংটন নিজে এসে খলিফার সাথে চুক্তিপত্রে সাক্ষর করেন। এটাই আমেরিকার ইতিহাসে একমাত্র বিদেশি ভাষায় সাক্ষরিত চুক্তি। এই চুক্তি অনুযায়ী আমেরিকা উসমানী খেলাফতকে টানা আঠারো বছর ট্যাক্স দেয়।

★তথ্যগুলো তুর্কি ইতিহাস নিয়ে গবেষণা করা একটি পেজ থেকে সংগ্রহীত

ইংল্যান্ড এবং ফ্রান্স,, দুই দেশের সংযোগকারী একটি ট্রেন,, ট্রেনটি ফ্রান্স হতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রেডি...
19/06/2023

ইংল্যান্ড এবং ফ্রান্স,, দুই দেশের সংযোগকারী একটি ট্রেন,, ট্রেনটি ফ্রান্স হতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রেডি হয়েছিল।। ট্রেনটি সম্পুর্ণ ভর্তি,, কেবলমাত্র একটি আসন খালি ছিলো।। ট্রেন ছাড়ার কয়েক সেকেন্ড আগে উক্ত খালি আসনে এক বৃটিশ নাগরিক এসে বসে পড়েন।। পাশের আসনে রয়েছেন একজন ফরাসী মহিলা।।

মহিলার হাবভাব দেখে মনে হচ্ছে,, উনি ভীষণ টেনশনের মধ্যে রয়েছেন।। চোখমুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট পরিলক্ষিত হয়ে চলেছে।। বৃটিশ নাগরিক প্রশ্ন করেন- "ম্যাডাম,, মনে হচ্ছে আপনি অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন??"

মহিলা ইতস্ততঃ হয়ে বলেন - "না,, মানে,, তেমন কিছু না।।"

ট্রেন চলতে থাকে।। বৃটিশ যুবক এবং ফরাসী যুবতী একে অপরের সঙ্গে কথাবার্তা আলাপ-আলোচনা চালিয়ে যান।। যুবক আবার প্রশ্ন করেন - "ম্যাডাম,, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন।। আমি যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবো।।"

মহিলা আশ্বস্ত হলেন,, তাছাড়া ততক্ষণে বৃটিশ পুরুষের প্রতি তার কিছুটা বিশ্বাস জন্মে গেছে।। তিনি বলেন - "আমার কাছে ১০ হাজার পাউন্ড রয়েছে।। যেটা ফ্রান্সের ক্ষেত্রে কোনো সমস্যা না,, কিন্তু,, ইংল্যান্ডে ১০ হাজার পাউন্ড ক্যাশ নিয়ে ঘোরা দন্ডনীয় অপরাধ।। তাই চিন্তার মধ্যে রয়েছি।।"

বৃটিশ যুবক হেসে বলেন - "সিম্পল সমস্যা।। ম্যাডাম,, আপনি আমার কাছে ৫ হাজার পাউন্ড রেখে দিন।। আপনার এ্যডড্রেস দিয়ে দিন।। আমি ৫ হাজার পাউন্ড আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো।। কোনো সমস্যা হবে না।।"

মহিলা আশ্বস্ত হলেন।। তাছাড়া,, যুবকের বেশভূষা-কথাবার্তা দেখে কোনোরকম সন্দেহের কোনো অবকাশ থাকলো না।। মহিলা বৃটিশ পুরুষের কাছে ৫ হাজার পাউন্ড এবং নিজের ঠিকানা লেখা চিরকুট দিয়ে দিলেন।।

গন্তব্যে পৌঁছনোর পর,, ট্রেন থেকে নেমে ফরাসী মহিলা বিনা চেকিংয়ে পার হয়ে গেলেন।। পিছন হতে বৃটিশ নাগরিক পুলিশের উদ্দেশ্যে চেঁচিয়ে ওঠেন - "স্যার,, মহিলাকে পাকড়াও করুন।। উনি বে-আইনি ভাবে ৫ হাজার পাউন্ড বহন করে চলেছেন।।"

পুলিশ মহিলাকে পুনরায় তলব করেন,, তার ব্যাগ তল্লাশি নিয়ে দেখা যায়- ব্যাগের মধ্যে ৫ হাজার পাউন্ড রয়েছে।।

সঙ্গে সঙ্গে বৃটিশ নাগরিক যুবকটি এগিয়ে এসে,, নিজের ব্যাগ হতে আরো ৫ হাজার পাউন্ড বের করে দিয়ে বলেন - "স্যার,, এই ফরাসী মহিলা নিজের কাছে ৫ হাজার পাউন্ড রেখেছেন,, আর,, আমাকে দিয়ে ৫ হাজার পাউন্ড পাশ করিয়ে নিতে চাইছেন।। আমি দেশের নাগরিক,, দেশকে ভীষণ ভালোবাসি।। দেশের সঙ্গে গাদ্দারি করতে পারি না।। সুতরাং,, মহিলার মুখোশ খুলে দেওয়া আমার পরম কর্তব্য বলে মনে করলাম।।"

মহিলা নিজের দোষ স্বীকার করে নিতে বাধ্য হলেন।। তার ব্যাগ হতে ৫ হাজার পাউন্ড বের করে নেওয়া হলো।। সঙ্গে পুরুষটি নিজের কাছে গচ্ছিত ৫ হাজার পাউন্ড পুলিশের হাতে তুলে দিয়ে,, দেশভক্তির চূড়ান্ত নিদর্শন রেখে গেলেন।।

অন্যদিকে,, পুলিশ মহিলার ১০ হাজার পাউন্ড বাজেয়াপ্ত করে,, ফিরতি ট্রেনে তাকে ফ্রান্স পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।। মহিলা একরাশ হতাশা সঙ্গে নিয়ে,, ফ্রান্স যাওয়ার ট্রেনে চেপে বসেন।। সঙ্গে,, বৃটিশ সহনাগরিকের প্রতি একরাশ ঘৃণা নিয়ে,, ফ্রান্সের উদ্দেশ্যে ফিরে গেলেন।।

মানি-লন্ডারিং যে কোনো দেশের অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করে দিতে পারে।। বৃটিশ নাগরিক ফরাসী মহিলার মানি-লন্ডারিং রুখে দিতে দারুণ পদক্ষেপ গ্রহণ করেছেন।। পরেরদিন লন্ডনের বিভিন্ন পত্রপত্রিকায় বৃটিশ নাগরিকের ছবি সহ গোটা ঘটনাটি ফলাও করে ছাপা হয়েছে।।

গোটা দেশজুড়ে বৃটিশ নাগরিকের গুণকীর্তন চলছে।। বিভিন্ন সরকারি সংস্থা তথা বেসরকারি সংস্থার পক্ষ হতে তাকে পুরস্কৃত করা হয়ে চলেছে।।

কিছুদিন পর ফরাসী মহিলার কলিং বেল বেজে ওঠে।। দরজা খুলে মহিলা হতভম্ব হয়ে পড়েন।। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন সেই বৃটিশ নাগরিক।। যিনি কদিন আগে বন্ধু সেজে তার সঙ্গে প্রতারণা করেছেন।। তার ১০ হাজার পাউন্ড লন্ডন পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন।।

মহিলা প্রচন্ড রেগে গিয়ে বলেন - "তুমি একজন মিথ্যাবাদী,, প্রতারক।। আমার সঙ্গে প্রতারণা করে,, আমার ১০ হাজার পাউন্ড সর্বনাশ করে দিলে।। বেরিয়ে যাও আমার সম্মুখ হতে।।"

বৃটিশ নাগরিক কোনো কথা না বলে,, মহিলার দিকে একটা প্যাকেট এগিয়ে দিলেন।। প্যাকেট খুলে মহিলা হতবাক।। প্যাকেটের মধ্যে রয়েছে ৫০ হাজার পাউন্ড।।

মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করেন- "এটা কি ??"

বৃটিশ নাগরিক বলেন - "পুরস্কার।। এটা আপনার জন্য।।"

মহিলা - "কিসের পুরস্কার??"

পুরুষ - "সেদিন আমার কাছে ৩ মিলিয়ন পাউন্ড ছিলো।। আমার ৩ মিলিয়ন পাউন্ড বাঁচানোর জন্য,, আপনার ১০ হাজার পাউন্ড ধরিয়ে দেওয়া অত্যন্ত জরুরী বলে মনে হয়েছিল।। পুলিশ আপনার ১০ হাজার পাউন্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়ে,, সেই ব্যস্ততার ফাঁকে আমি নিজের ৩ মিলিয়ন পাউন্ড বের করে নিয়ে আসি।।"

মহিলার চক্ষু তখন চড়কগাছ।। কি বলবেন আর কি করবেন বুঝে উঠতে পারছেন না।।

বৃটিশ নাগরিক বলেন - "ম্যাডাম,, আমার মনে হয় এই পদক্ষেপ আমার জন্য ব্যায়বহুল ছিলো না।। তাই,, আপনার পুরস্কার স্বরূপ ৫০ হাজার ডলার দিয়ে গেলাম।। প্রয়োজন হলে বলবেন,, আরো বেশকিছু ডলার দিয়ে দেওয়ার কথা ভেবে দেখবো।।"

★★★★

কথায় কথায় দেশভক্তি,, দেশের আইনের প্রতি দায়বদ্ধতা,, দেশের সম্মানের কথা তুলে দেওয়া মানুষটি সবসময় দেশভক্ত হবেন,, এটা বিশ্বাস করে নেওয়া যথাযথ বলে মনে করবেন না।।

বরং,, বারে বারে দেখা গেছে,, দেশভক্তির আড়ালে বড়ো ধরনের কোনো চোর লুকিয়ে রয়েছে।। যে চোর দেশপ্রেমের চাদর জড়িয়ে নিজের সমস্ত চুরি অথবা অপকর্ম আড়াল করার চেষ্টা চালিয়ে চলেছে।

সংগৃহীত

Beauty of NH 44 towards Kanyakumari, India
19/06/2023

Beauty of NH 44 towards Kanyakumari, India

Ocean Parkway, Brooklyn, Kings County, New York, Local Time 07:40PM
18/06/2023

Ocean Parkway, Brooklyn, Kings County, New York,
Local Time 07:40PM

বড় ভাই রিচার্ড কার্টনের কাঁধে চড়ে পাখির বাসার ছবি তুলছেন ছোট ভাই চেরি কার্টন। তাদের এই ছবি ১৮৯০ এর দশকে তোলা। এই দুই ভাই...
18/06/2023

বড় ভাই রিচার্ড কার্টনের কাঁধে চড়ে পাখির বাসার ছবি তুলছেন ছোট ভাই চেরি কার্টন। তাদের এই ছবি ১৮৯০ এর দশকে তোলা। এই দুই ভাইকে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির অগ্রদূত বলা হয়।

শোক ও বিনম্র শ্রদ্ধা আপনার বিদায়বেলায় ।
12/04/2023

শোক ও বিনম্র শ্রদ্ধা আপনার বিদায়বেলায় ।

দুনিয়ার খেলা বড় কঠিন খেলা।।"ঋষি সুনক যুক্তরাজ্যের সাউদাম্পটনে জন্মগ্রহণ করেন।  তিনি একজন ব্রিটিশ নাগরিক।তার বাবা কেনিয়া...
07/04/2023

দুনিয়ার খেলা বড় কঠিন খেলা।।"ঋষি সুনক যুক্তরাজ্যের সাউদাম্পটনে জন্মগ্রহণ করেন। তিনি একজন ব্রিটিশ নাগরিক।
তার বাবা কেনিয়ায় এবং মা তানজানিয়ায় জন্মগ্রহণ করেন।
তার দাদা-দাদি এখন পাকিস্তানের গুজরানওয়ালার বাসিন্দা।
তার স্ত্রী ভারতীয়।
এখন ভারত, পাকিস্তান, কেনিয়া, তানজানিয়া দাবি করছে সে তাদের 🤣🤣🤣।
ব্রিটিশরা বিভ্রান্ত - এক সময় তারা দাবি করতো সবকিছু তাদের।
মূলকথাঃ আপনি সফল হলে সবাই আপনার সফলতার অংশীদার হতে চাইবে, আর জীবনযুদ্ধে পরাজিত হলে - আপনার আপনজন ও আপনাকে অস্বীকার করবে।"
তথ্য ও ছবি -(সঃগৃহীত).

৩ লক্ষ পাথরের মধ্যে একটি (প্রতিটির ওজন প্রায় ২.৫ থেকে ১৫ টন বা কখনও কখনও তার বেশি) যা প্রায় ৫,০০০ বছর আগে গ্রেট পিরামি...
27/03/2023

৩ লক্ষ পাথরের মধ্যে একটি (প্রতিটির ওজন প্রায় ২.৫ থেকে ১৫ টন বা কখনও কখনও তার বেশি) যা প্রায় ৫,০০০ বছর আগে গ্রেট পিরামিড তৈরির জন্য কেটে টেনে এনে তোলা হয়েছিল।

নতুন পাসপোর্ট অফিসে এরিয়া ভাগ এর তথ্য ঢাকা
11/02/2023

নতুন পাসপোর্ট অফিসে এরিয়া ভাগ এর তথ্য ঢাকা

Science City, Kolkata, West Bengal, India
06/01/2023

Science City, Kolkata, West Bengal, India

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md Jahirul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Jahirul Islam:

Share