বকশীগঞ্জ টু ঢাকা ডটকম

বকশীগঞ্জ টু ঢাকা ডটকম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বকশীগঞ্জ টু ঢাকা ডটকম, Photography Videography, Eastern Commercial Complex 73, Kakrail, Dhaka.

🌿 স্বাগতম আমাদের অফিসিয়াল পেইজে 🌿
এখানে পাবেন প্রতিদিনের আপডেট খবর, সংস্কৃতি, ইতিহাস, প্রকৃতি, ইসলামিক বার্তা এবং সমাজের গুরুত্বপূর্ণ তথ্য।

📍 সত্য ও সুন্দরকে তুলে ধরা আমাদের লক্ষ্য
🕌 মানবতা, ভালোবাসা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য

জুলাই গণঅভ্যূত্থান দিবস, ২০২৬মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী —স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫...
05/08/2026

জুলাই গণঅভ্যূত্থান দিবস, ২০২৬
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী —

স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আজ থেকে ঠিক দুই বছর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট, এই দিনে দেশের বীর ছাত্র-জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে।

গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। রাহুমুক্ত হয় বাংলাদেশ। বীর ছাত্র-জনতার রক্তস্নাত এই দিনটিকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে।

দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের পতন এবং দেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার তথা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ভিন্নমতের মানুষকে সীমাহীন নির্যাতন-নিপীড়ন সইতে হয়েছিল। অসংখ্য মানুষ গুম, খুন, অপহরণ, হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিলেন। এ আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় বছরের পর বছর জালিমের কারাগারে কাটাতে হয়েছে।

গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ স্তব্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশে গড়ে তোলা হয়েছিল শত শত গোপন বন্দিশালা- 'আয়নাঘর'। 'আয়নাঘরের' অন্ধকার প্রকোষ্ঠে এক সীমাহীন অনিশ্চয়তায় মাসের পর মাস, বছরের পর বছর অগণিত মানুষকে আটকে রাখা হয়েছিল। অনেককে চিরতরে গুম করে ফেলা হয়েছে। বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলমসহ এমন অনেক নেতাকর্মীর আজও সন্ধান মেলেনি।

বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছিল। সংবিধান উপেক্ষা করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল; নির্বাচনকে পরিণত করা হয়েছিল প্রহসনে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা এবং স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করে দিয়ে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল।

ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে অনিয়ম, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারকেই স্বাভাবিক কাণ্ডে পরিণত করে ফেলা হয়েছিল। দেশে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যক্তিতন্ত্র। তবে শেষ রক্ষা হয়নি।

দেশের সব শ্রেণি-পেশার মানুষ, বীর ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাচালক, মুটে-মজুর, পোশাকশ্রমিক, হোটেল-রেস্তোরাঁকর্মী, পরিবহন শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গৃহবধূ, নারী ও শিশুসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিলেন। গণঅভ্যুত্থান দমনে মরিয়া ফ্যাসিস্ট সরকার রাজপথে গণতন্ত্রকামী জনগণের বুকে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে। এমনকি জনগণের ওপর হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল। স্বৈরাচারের বেপরোয়া গুলি থেকে মায়ের কোলে থাকা শিশু পর্যন্ত রেহাই পায়নি।

স্বৈরাচারের বন্দুকের সামনে রংপুরের সাহসী প্রাণ শহীদ আবু সাঈদের চিতানো বুক, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম কিংবা ঢাকার শহীদ মুগ্ধসহ আমাদের অসংখ্য সাহসী সন্তান হয়ে উঠেছিলেন গণতন্ত্রকামী মানুষের সাহসী প্রেরণা। শুধুমাত্র জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেই হাজারো মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ। শত শত মানুষ হাত-পা ও শরীরের অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন; অনেকেই আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন।

হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি। গণতন্ত্রকামী জনগণের সম্মিলিত আন্দোলনে ৫ আগস্ট ফ্যাসিস্ট গণভবন ছেড়ে পালিয়েছে। জাতীয় সংসদ ছেড়ে কথিত সংসদ সদস্যরা পালিয়েছে। আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে। বায়তুল মোকাররম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে। মন্ত্রিসভা ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে। ফ্যাসিবাদের দোসররা আত্মগোপনে চলে গেছে। ৫ আগস্ট বাংলাদেশে যা ঘটেছে, তা শুধু বাংলাদেশের নয়, বিশ্বের ইতিহাসেও এক নজিরবিহীন ঘটনা।

১৯৭১ থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতা অর্জন ও রক্ষা, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি বাঁকে লাখো মানুষ আত্মত্যাগ করেছেন। আজকের এই ঐতিহাসিক দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে সব শহীদকে স্মরণ করছি। দেশ ও জনগণের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য শহীদরা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের ঋণী করে গেছেন। প্রতিটি শহীদ পরিবারের কাছে বাংলাদেশ ঋণী। এখন শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা।

জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের আন্তরিক প্রচেষ্টাই হোক আমাদের অঙ্গীকার।

হাজারো শহীদের রক্তে স্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। রক্তে অর্জিত এই জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের মধ্যে নানা ইস্যুতে ভিন্নমত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু ভিন্ন চিন্তা, ভিন্নমত যাতে শত্রুতায় পর্যবসিত না হয়, সে ব্যাপারে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠী, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশে আর কখনোই স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদ কায়েম হবে না, কখনোই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। এইসব মৌলিক প্রশ্নে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য অটুট আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।

১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ কখনো ভোলেনি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদেরও বাংলাদেশ কখনো ভুলবে না।

জামালপুর জেলার জুন মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
14/07/2026

জামালপুর জেলার জুন মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

12/07/2026

৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার

আজ বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশুর মৃত্যু—বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং ক্ষমার অযোগ্য!​প্রসব বেদনায় ছটফট...
12/07/2026

আজ বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশুর মৃত্যু—বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং ক্ষমার অযোগ্য!

​প্রসব বেদনায় ছটফট করা রোগীকে চিকিৎসা ও সঠিক দিকনির্দেশনা না দিয়ে, দায়িত্বরত নার্স/স্টাফের মোবাইল ফোন চালানো এত জরুরি কেন? তার যদি ডিউটি সময়ে ফোন চালানোই এত জরুরি হয়, তাহলে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করে সার্বক্ষণিক ফোন চালানোর ব্যবস্থা করে দেওয়া হোক! সরকারি হাসপাতালে এসে সাধারণ মানুষ এভাবে অবহেলার শিকার কেন হবে?

​বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগ নিয়ে কিছু জরুরী প্রশ্ন:

​১. সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের নার্সদের সাথে বাইরের কোনো বেসরকারি ক্লিনিকের অবৈধ লিংক বা গোপন আঁতাত আছে কিনা, তা আগে খতিয়ে দেখা দরকার।

২. প্রতিনিয়ত সাধারণ রোগীরা এসে কেন বেসরকারি ক্লিনিকের দিকে ধাবিত হচ্ছে বা তাদের বাধ্য করা হচ্ছে, এর পেছনের মূল রহস্য উদঘাটন হওয়া উচিত।

৩. ​সরকারি হাসপাতালের ভেতরের সেবা আর বাইরের ক্লিনিকের বাণিজ্যের মাঝখানের এই সিন্ডিকেট আগে খতিয়ে দেখা যাক। নিরীহ ও দরিদ্র রোগীরা যেন কোনো চক্রের শিকার না হয়, সেজন্য এখনই আওয়াজ তোলা প্রয়োজন।

​সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি—আজকের এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সাধারণ মানুষের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক।

পোস্ট ক্রেডিটঃ MD. ENAMUL HAQUE

06/07/2026

আজ সোমবার (৬ জুলাই, ২০২৬) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূত সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ-এর একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে ক্রাউন প্রিন্স জানান যে তিনি প্রধানমন্ত্রী কর্তৃক তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি আরো উল্লেখ করেন যে সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর ভ্রাতৃসুলভ মনোভাব দুদেশের সম্পর্কের গভীরতার ইঙ্গিত বহন করে। তিনি দু'দেশের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে এই আমন্ত্রণ গ্রহণ করার জন্য ক্রাউন প্রিন্সের নিকট তাঁর ধন্যবাদ পৌঁছে দেবার অনুরোধ করেন।

সৌদি রাষ্ট্রদূত আরো জানান যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শীঘ্রই বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন।

আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের জন্য তাঁর সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে তা গ্রহণ করেছেন।

এছাড়াও সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল বিনিয়োগ বিষয়ে আলোচনা করার জন্য আগামী সপ্তাহে ঢাকা আসবেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বাংলাদেশে সৌদি আরবের কোম্পানিগুলোর বিনিয়োগের আগ্রহের বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী একে স্বাগত জানিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

গুলশান থেকে আটক জামালপুর - ১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ!
27/06/2026

গুলশান থেকে আটক জামালপুর - ১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ!

চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যা...
24/06/2026

চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ বুধবার (২৪ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “বিস্তৃত পরিসরে উদ্ভাবন” (Innovating at Scale) শীর্ষক এ প্ল্যানারি সেশন শুরু হয়।

সেশনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

এতে বাংলাদেশ ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক (Kim Min-seok), কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ (Olzhas Bektenov), মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর (Uchral Nyam-Osor), মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ (Amadou Oury Bah) অংশ নেন।

সেশনের সাইডলাইনে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া সেশনের বিরতিতে বিশ্বনেতারা একটি ফটোসেশনে অংশ নেন।

With মসজিদে নূর বকশীগঞ্জ জামালপুর – I just got recognized as one of their top fans! 🎉
24/06/2026

With মসজিদে নূর বকশীগঞ্জ জামালপুর – I just got recognized as one of their top fans! 🎉

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন তারেক রহমানসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীগণ।       #রাষ...
24/06/2026

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন তারেক রহমানসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীগণ।

#রাষ্ট্রীয়ভোজ

Address

Eastern Commercial Complex 73, Kakrail
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বকশীগঞ্জ টু ঢাকা ডটকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share