সেনাবাহিনী আমার অহংকার

সেনাবাহিনী আমার অহংকার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সেনাবাহিনী আমার অহংকার, Photography Videography, info@armymypride. site, Dhaka.

ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স ফেলোগনের সেনাসদর পরিদর্শনঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার): গতকাল (১৭ আগস্ট ২০২৬) ...
18/08/2026

ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স ফেলোগনের সেনাসদর পরিদর্শন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার): গতকাল (১৭ আগস্ট ২০২৬) ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত মর্যাদাপূর্ণ ক্যাপস্টোন কোর্স-২০২৬/২-এর কোর্স ফেলোগণ ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তর পরিদর্শন করেন। প্রতিনিধিদলে জাতীয় সংসদ, সশস্ত্র বাহিনী, পাবলিক ও সিভিল সার্ভিস, বিচার বিভাগ, শিক্ষা, গণমাধ্যম, কূটনৈতিক অঙ্গন, আইন, অর্থ, স্বাস্থ্য, শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ও প্রতিষ্ঠান থেকে আগত ৩৯ জন জ্যেষ্ঠ ফেলো অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি ক্যাপস্টোন কোর্সের ফেলোগণের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং স্মারক আলোকচিত্রে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সামরিক অপারেশনস্‌ পরিদপ্তরের পরিচালক বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো: মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে কোর্স ফেলোগণের আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় সামরিক ও বেসামরিক খাতের মধ্যে আরও নিবিড় সহযোগিতা, জাতীয় উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা এবং জাতি গঠনে কৌশলগত অগ্রযাত্রার ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় শেষে তিনি তাঁর সমাপনী বক্তব্যে ক্যাপস্টোন কোর্সের ফেলোগণকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং সেনাসদর পরিদর্শনের জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের জ্যেষ্ঠ প্রতিনিধিদের এ বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ জাতীয় কৌশলগত চিন্তার বিকাশ, সামরিক-বেসামরিক সহযোগিতা জোরদার এবং উচ্চপর্যায়ে নীতিগত সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

আলীকদমের কুরুকপাতায় সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্রো সম্মেলন-২০২৬; শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা রিজিয়ন কমান্...
17/08/2026

আলীকদমের কুরুকপাতায় সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্রো সম্মেলন-২০২৬; শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা রিজিয়ন কমান্ডারের

বান্দরবানের দুর্গম আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর প্রায় ১২০০ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন আয়োজিত এ সম্মেলনে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা ও মাতৃভাষা সংরক্ষণ, স্বাস্থ্যসেবা, যুব ও নারী দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ, নিরাপদ পানি ও ডিজিটাল সংযোগ সম্প্রসারণসহ ম্রো জনগোষ্ঠীর সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি ২০১৫ সালে কুরুকপাতায় ৭৯ জনের অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘটনাকে শান্তির গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। সম্মেলনে প্রত্যন্ত শিশুদের জন্য শিক্ষা, যুবকদের ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ, নারীদের স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়ন, মেডিকেল ক্যাম্প, পাঁচটি পাড়ায় পানি পাম্প স্থাপন, নৌযান ও চাঁদের গাড়ির পরিবহন ব্যবস্থা এবং কুরুকপাতায় পাঁচটি মোবাইল টাওয়ার স্থাপনের উদ্যোগের কথা জানানো হয়। পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ কাঠ-বালু উত্তোলন, অস্ত্র পাচার ও চাঁদাবাজিসহ অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে স্থানীয়দের আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সম্মেলন ম্রো জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করার পাশাপাশি দুর্গম অঞ্চলের দীর্ঘমেয়াদি উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

#আলীকদম

বান্দরবানের উজানীপাড়া এলাকায় নদীপথে পরিবহনের সময় ৪০ ঘনফুট অবৈধ কাঠ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান জোন। আটক কাঠ...
16/08/2026

বান্দরবানের উজানীপাড়া এলাকায় নদীপথে পরিবহনের সময় ৪০ ঘনফুট অবৈধ কাঠ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান জোন। আটক কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বনজ সম্পদ সংরক্ষণ ও অবৈধ কাঠ পরিবহন প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে গত ১০ আগস্ট সন্দেহজনক একটি কাঠের চালান উজানীপাড়া কাঠের ফিল্ডে উত্তোলনের সময় আটক করা হয়। পরে চালানটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাগজপত্র, কাঠের ধরন ও পরিমাণ যাচাই করে ৪০ ঘনফুট কাঠ অবৈধ হিসেবে শনাক্ত করে।

সেনাবাহিনী জানায়, কাগজপত্রের আড়ালে অবৈধ কাঠ পরিবহনের বিষয়টি প্রতীয়মান হওয়ায় বন বিভাগের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। পার্বত্য চট্টগ্রামের বনজ সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ কাঠ আহরণ ও পরিবহন প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সেনাবাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

14/08/2026

সদা প্রস্তুত...🇧🇩

Bangladesh Army

দক্ষিণ সুদান ও আবেই-তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন সেনাবাহিনী প্রধানঢাকা, ১৪ আ...
14/08/2026

দক্ষিণ সুদান ও আবেই-তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন সেনাবাহিনী প্রধান

ঢাকা, ১৪ আগস্ট ২০২৬ (শুক্রবার): বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি পাঁচ দিনের সরকারি সফরে ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (UNMISS) ও ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (UNISFA) পরিদর্শন শেষে আজ দেশে প্রত্যাবর্তন করেছেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট, এবং আবেই-তে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন। উভয় মিশন এলাকায় সেনাবাহিনী প্রধান বাংলাদেশী শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি UNMISS ও UNISFA মিশনে নিয়োজিত বাংলাদেশী স্টাফ অফিসার, অবজারভার এবং কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম ও মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান UNMISS-এর ফোর্স কমান্ডার Major General Junhui Wu এবং UNISFA-এর ফোর্স কমান্ডার Lieutenant General Ganesh Kumar Shrestha এর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়া, তিনি আবেই-তে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরগণের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সকল সাক্ষাতে মিশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি এবং আভিযানিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী Chol Thon Balok এবং প্রতিরক্ষা বাহিনী প্রধান General Santino Deng Wol এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধান কে গার্ড অব অনার প্রদান করা হয়।

সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট দেশ ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে, এবং বাংলাদেশের জন্য শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

🟩 খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম ও পিছিয়ে পড়া এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে বাংলাদেশ সেনাবাহিনীর উ...
13/08/2026

🟩 খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম ও পিছিয়ে পড়া এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। ‘গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা’ শীর্ষক এ প্রশিক্ষণে স্থানীয় ১৭ জন স্বাস্থ্যকর্মী অংশ নেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের লক্ষ্য ছিল দুর্গম পাহাড়ি এলাকায় গর্ভবতী নারী, প্রসূতি মা ও শিশুদের জরুরি স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্থানীয় স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানো। প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসা, ঝুঁকি শনাক্তকরণ, প্রসবপূর্ব সচেতনতা, নবজাতকের পরিচর্যা, পুষ্টি ও জরুরি রোগীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য পাঠানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#খাগড়াছড়ি

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড-১ (টেকনিক্যাল পেশা)এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর...
13/08/2026

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন
নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড-১ (টেকনিক্যাল পেশা)
এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ ১৫ আগস্ট ২০২৬ এবং শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬

🟩 রূপগঞ্জে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক মানুষনারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প...
12/08/2026

🟩 রূপগঞ্জে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক মানুষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১১ আগস্ট) প্রকল্পের ৪ নম্বর সেক্টরসংলগ্ন হরিনাগঞ্জ এলাকায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে আশপাশের হরিনা, রূপগঞ্জ, মাইলাবো, ইসাখালি ও মাঝিনাসহ বিভিন্ন গ্রামের প্রায় ৮ শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। শিশুরোগ বিশেষজ্ঞ মেজর মার্জিয়া আফরিনের নেতৃত্বে চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করেন। স্থানীয়রা জানান, নিজ এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় বিশেষ করে শিশু, নারী ও বয়স্করা উপকৃত হয়েছেন। জলসিঁড়ি আবাসন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে স্বাস্থ্যসেবার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বৈরাগবাড়ি ও মাইলাবো এলাকায় খাল খনন ও পানি নিষ্কাশনব্যবস্থা সংস্কারের কাজও করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনকল্যাণমূলক এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙামাটির লংগদুতে ৮১ চক্ষুরোগীর বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করল সেনাবাহিনীরাঙামাটির দুর্গম লংগদু উপজেলার অসহায় ও দরিদ্...
11/08/2026

রাঙামাটির লংগদুতে ৮১ চক্ষুরোগীর বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করল সেনাবাহিনী

রাঙামাটির দুর্গম লংগদু উপজেলার অসহায় ও দরিদ্র ৮১ চক্ষুরোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। মঙ্গলবার সকালে জোনের উদ্যোগে দুইটি পরিবহনে করে রোগীদের চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়। লংগদু জোন জানায়, অপারেশনের জন্য পাঠানো ৮১ জনের মধ্যে ৪১ জন নারী ও ৪০ জন পুরুষ। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী এসব রোগীর চিকিৎসার পাশাপাশি নিরাপদ যাতায়াতও নিশ্চিত করা হচ্ছে। স্থানীয়দের জন্য উন্নত চক্ষু চিকিৎসা গ্রহণ অনেক সময় আর্থিক অসচ্ছলতা, দূরত্ব ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ছানি ও অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগীদের চট্টগ্রামে গিয়ে চিকিৎসা নেওয়া ব্যয়বহুল হওয়ায় অনেকেই চিকিৎসার বাইরে থাকেন। সেনাবাহিনীর এ উদ্যোগে দরিদ্র রোগীরা বিনামূল্যে অপারেশনের সুযোগ পাওয়ার পাশাপাশি চিকিৎসা ব্যয়ের চাপ থেকেও স্বস্তি পাবেন। লংগদু জোন জানিয়েছে, দুর্গম এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, স্বাস্থ্যসেবা-শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি উদ্বোধন যাত্রী ছাউনিখাগড়াছড়ির মাটিরাঙ...
11/08/2026

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, স্বাস্থ্যসেবা-শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি উদ্বোধন যাত্রী ছাউনি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জনজীবনের সুবিধা নিশ্চিত করতে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১১ আগস্ট) গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে গণচন্দ্র কারবাড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা এবং শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমে নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেন জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। একই সঙ্গে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী ছয় শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে বাইলাছড়িতে স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে নির্মিত যাত্রী ছাউনি উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মানোন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Address

Info@armymypride. Site
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when সেনাবাহিনী আমার অহংকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share