স্মার্টফোন সহজলভ্য হওয়ায় এখন সবাই টুকটাক ফটোগ্রাফি করে থাকেন! ক্রিয়েটিভ ফটোগ্রাফারদের Creative Phone Photography গ্রুপে সবাগতম।
একটা ছবির মধ্যে থাকে একটা না বলা গল্প। আমরা চাই আপনি আপনার ক্রিয়েটিভিটির/সৃজনশীলতা র প্রকাশ ঘটান আপনার ছবির মাধ্যমে।
এই গ্রুপটি মূলত ফটোগ্রাফি প্রেমিদের। যারা একটা সাধারন দৃশ্য কে একটু ক্রিয়েতিভ ভাবে উপস্থাপন করতে চায়। যাদের ছবির মধ্যে গল্প থাকবে। এছাড়াও যারা ক্রিয়েটিভ ফটোগ্রাফি শিখতে চান, এই গ্রুপের মাধ্যমে তারা এক্সপার্টদের থেকে জেনে নিতে পারবেন কিভাবে তারা এইরকম ছবি উঠাতে চান।
এই গ্রুপে জয়েন করতে হলে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবেঃ
১- ছবিটি হতে হবে অবশ্যই আপনার মোবাইল ফোনে ধারণকৃত। সাথে ফোনের মডেল ও মোড উল্লেখ থাকতে হবে। সেই সাথে ছবির পিছনের গল্প ও লিখতে পারেন ক্যাপশনে। সেরা ছবি ও গল্পের মাধ্যমে প্রতি মাসে একজন বিজয়ী পাবেন আকর্শনীয় পুরস্কার।
২- ছবিটি অতিমাত্রার এডিট করা যাবেনা। যাতে করে ছবির রঙ ঢং বিকৃতি হয়।
৩-দামী ক্যামেরার ছবি মোবাইলের বলে চালিয়ে দেওয়া যাবেনা। এতে আপনার প্রতি আমাদের বিশ্বাস কমে যাবে। প্রমাণ মিললে পরিবার হতে বিচ্যুতি ঘটবে।
৪-ছবিটি পোস্ট দেওয়ার সময় ছবির লোকেশন এবং ডিভাইসের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। নচেৎ আপনার ছবিটি ছাড়পত্র পেলেও ডিলেট হয়ে যাবে পরবর্তীতে।
৫-এক পোস্টে সর্বোচ্চ ৪ টি ছবি দেওয়া যাবে। একটি হলেই বেশী সুন্দর দেখায়।
৬-এডমিন ও মডারেটররা দিনে ৫ টি পোস্ট এবং সাধারণ সদস্যরা দিনে ৩ টি পোস্ট দিতে পারবেন। মানে প্রতি চব্বিশ ঘন্টায়।
৭-ইন্টারনেট থেকে নামানো কোন ছবি দেওয়া যাবেনা। প্রমাণ পেলে ব্যান করে দেওয়া হবে।
৮-ব্যক্তিক কোন ছবি পোস্ট না দেওয়াই উত্তম।
৯-অশ্লীল ও আক্রমণাত্বক এবং কারো অনুভূতিতে প্রবল আঘাত হানে এমন ছবি দেওয়া যাবেনা।
১০-গঠণমূলক মন্তব্য কামনীয়। অন্যথায় যে কোন সিদ্ধান্ত নিতে পারবে এডমিন প্যানেল।
১১- আপনার কোন তথ্যের প্রয়োজনে এডমিন ও মডারেটরদের সহায়তা নিন।
১২- এমন কোন আচরণ করা যাবেনা যেমন আচরণে অন্য কেহ আঘাতপ্রাপ্ত হয়। মনে রাখবেন আপনার চরিত্র আপনাকে সকলের সামনে উপস্থাপিত করবে।
সর্বোপরি আমরা বিশ্বাস করি এই গ্রুপটি একটি পরিবার। আমরা সকলে এই পরিবারের সদস্য। তাই সকল সদস্য একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করবো এবং গ্রুপকে ভালোবেসে আগলে রাখবো। আমাদের ভুলত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউই ভুলের উর্ধ্বে নই তবে এমন ভুলে পা দেওয়া যাবেনা যা ক্ষমাযোগ্য না হয়। সকলেই প্রকৃতি ভালোবেসে গ্রুপের পাশে থাকবেন। ভালোবেসে গ্রুপকে আগলে রাখবেন।
সবাইকে রইলো শুভকামনা।