11/08/2026
আখেরি চাহার সোম্বা টা আসলে কী??
আখেরি চাহার সোম্বা হলো হিজরি সনের সফর মাসের শেষ বুধবার। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) তাঁর জীবনের শেষ অসুস্থতার সময় সাময়িক সুস্থতা অনুভব করেছিলেন। অনেকে এই দিনটিকে শোকরানা বা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের দিন হিসেবে পালন করেন। তবে মনে রাখতে হবে, এই বিশেষ দিনটির জন্য কোনো সুনির্দিষ্ট বা বাধ্যতামূলক ইবাদতের কথা হাদিস শরীফে উল্লেখ নেই। আসুন, আমরা সকলে মহানবীর আদর্শকে অনুকরণ করার পাশাপাশি তাঁর প্রতি দরুদ ও সালাম পাঠ করি।
"সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"
✍️Bloodlined Goru Lover-BGL