10/09/2023
হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহঃ) বলতেন,
“পেরেশানি ও অস্থিরতা জিনিসটি অহেতুক। কারণ জীবনের কোনো সমাধানই যেহেতু আমার হাতে নেই। তাই এ নিয়ে অতিরিক্ত ভেবে যাওয়াও অহেতুক।
যেমন ধরুন, আপনার ঋণের পরিমাণ বেশি হয়ে গেছে, এদিকে রোজগার বন্ধ হয়ে গেছে, এখন কী করার? হযরত বলতেন, ভবিষ্যতে কিছু একটা হবে, সেই বিষয়টি মাথায় রেখে চুপচাপ থাকা। হয়তো পাওনাদার এসে অপমান করবে, আমার নামে মামলা দেবে, জেলে যাব এগুলোই তো? যদি এমনটা সত্যিই নসিবে থাকে, তাহলে তো বর্তমান পেরেশানিতে ভুগে আমি কিছুই করতে পারব না।
আমার বরং উচিত বিপদের আভাস পাওয়ার সাথে সাথে রবের সাথে সম্পর্ক বাড়িয়ে দেওয়া। তার নিকটে নিজেকে পেশ করা। এটাই মূল সমাধান।”
Credit— Rashed Muhammad ভাই