Din Uposhonghar

Din Uposhonghar Antagonist

29/04/2025

" কাঁচের দেয়াল "

✍️ রুজবেল্ট।

কাঁচের দেয়াল হয় যদি সত্যের প্রকাশ, তবে মনে কেন এতো ভয়?
চোখের আড়ালে উঁকি দেয় হাজারও কথা আড়ালে পড়ে রয়।
তবে কিসের এ দেয়াল? যদি না থাকে সত্য মিথ্যার প্রকাশ!
এপার কি'বা ওপার, সমতা হউক তোমার আমার
নূতন স্বপ্ন, নূতন গোপন উপহাসের শিকার।
চশমাতে পরে না ধরা কি'বা সত্য কি'বা মিথ্যা, প্রলাপের বাঁধা
দেখি কাঁচের দেয়াল বলে কি-না সত্য, এতেও দেখি ধোঁকা।

আমা থেকে চাও সত্য এখন, না বলি কিছু
কি সত্য কি মিথ্যা, তাড়া নাই পিছু
রয়ে গেছে আড়ালের কথা আড়ালেই গুপ্ত
খুঁজে নাহি পাবে সেথা সিন্দুকেই লুপ্ত।

কে-বা তুমি! কোথা হতে এলে, লুপ্ত কথা উঁকি দেয়, কি ভাবে তা বুঝলে?
ভয় নাই, চেনো মোরে, বলো কি যে গোপনে দেখো মোরে আছি আমি, দেয়ালের ওপারে।

তবু এ সংকোচ, নাহি বলি কিছু দূর হয়ে যাবে কি? এ আমার সংকোচ।

দেখি এখন মানুষ করেছে মোরে দুষ্ট
ভেবে ছিলেম শেষ, তাহাই আবার সৃষ্ট।

পাবো ভাবি একাকিত্বের অবসান, সবই গেলো বৃথা।
একাকিত্বে শুরু একাকিত্বে শেষ
একাকিত্বের ভয়, একাকিত্বেই ক্ষয়!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Din Uposhonghar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category