Mahida MAhi

Mahida MAhi ___❝আলাদা হওয়া মানেই আলোকিত হওয়া❞____🩷🪽

এই ছোট্ট একটা জীবনে আপনি কিছু মানুষ কে পাবেন,আবার হারাবেন৷ কেউ আপনার জীবনে আসবে,আবার নিজে থেকেই চলে যাবে৷ এই পাওয়া,হারান...
19/10/2025

এই ছোট্ট একটা জীবনে আপনি কিছু মানুষ কে পাবেন,আবার হারাবেন৷ কেউ আপনার জীবনে আসবে,আবার নিজে থেকেই চলে যাবে৷ এই পাওয়া,হারানোর মাঝেই যেটা আছে বা যারা থেকে যাবে,এরাই আপনার পাওয়া শ্রেষ্ঠ উপহার! ❤️
আলহামদুলিল্লাহ।
゚viralvideo

**"আমাকে পর্দাশালী দেখে নিজের মতো করে চরিত্র বানিয়ে ফেলেছেন? আপনাদের ভাবনায় আমি নম্র-বদ্র, মুখ নিচু করে চলা একটা ‘ধার্মি...
11/10/2025

**"আমাকে পর্দাশালী দেখে নিজের মতো করে চরিত্র বানিয়ে ফেলেছেন? আপনাদের ভাবনায় আমি নম্র-বদ্র, মুখ নিচু করে চলা একটা ‘ধার্মিক মেয়ে’? দুঃখিত, ভুল ধরেছেন। আমি বোরখা পরি কারণ এটা আমার পছন্দ ভালো লাগে পড়তে তাই পড়ি।কিন্তু এর মানে এই না যে আমার মুখ নেই, প্রতিবাদ নেই, অস্তিত্ব নেই।

আমি জেনারেল লাইনে পড়া একটা মেয়ে— কোনো ‘মোল্লা’ পরিচয়ের খাঁচায় আমাকে আটকে রাখবেন না। সোশ্যাল মিডিয়ায় ছবি দেই— হ্যাঁ দেই ভালো না লাগলে ইগনোর করবেন।
***সোশ্যাল মিডিয়ায় থাকাটাই আপনাদের চোখে ‘বেহায়াপনা’? তাহলে আপনারা এখানে কী করেন?

ইনবক্সে বেহায়া বলে, ধর্ম শেখাতে আসবেন না। আগে নিজে শিখুন, তারপর অন্যকে শিক্ষা দিন। আমি কারও অনুমতিতে বাঁচি না, নিজের আত্মমর্যাদা আর গোরিমা দুটোই জানি—

゚viralvideo

কিছু-কিছু সম্পর্কে একসাথে থাকতে-থাকতে ভালোবাসা গড়ে ওঠে। কিছু-কিছু সম্পর্কে একসাথে থাকতে-থাকতে ভালোবাসা মরে যায়। ভালোবাস...
04/10/2025

কিছু-কিছু সম্পর্কে একসাথে থাকতে-থাকতে ভালোবাসা গড়ে ওঠে। কিছু-কিছু সম্পর্কে একসাথে থাকতে-থাকতে ভালোবাসা মরে যায়। ভালোবাসার জন্ম ও মৃত্যু, দুইই বড় রহস্যময়।
゚viralvideo

🌷 রাসূল ﷺ বলেছেন:আমি আমার পরবর্তী উম্মতের জন্য নারীর ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না।"(সহীহ বুখারী: 5096, সহী...
23/09/2025

🌷 রাসূল ﷺ বলেছেন:

আমি আমার পরবর্তী উম্মতের জন্য নারীর ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না।"
(সহীহ বুখারী: 5096, সহীহ মুসলিম: 2740)

অর্থাৎ, পুরুষদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা হচ্ছে নারীর ফিতনা।

এখানে উদ্দেশ্য নারীকে হেয় করা নয়, বরং সতর্ক করা যে, শয়তান মানুষের দুর্বল জায়গা দিয়ে আক্রমণ করে, আর পুরুষদের জন্য সবচেয়ে বড় দুর্বল দিক নারীর প্রতি আকর্ষণ।

গুনাহগারদের চয়েসটাও হয় নিকৃষ্ট। তাই তারা পবিত্রতা বাদ দিয়ে অপবিত্র যত গন্ধ নিতে চায়।তারা আলো বাদ দিয়ে অন্ধকারে হাতড়ে বেড়...
22/09/2025

গুনাহগারদের চয়েসটাও হয় নিকৃষ্ট।
তাই তারা পবিত্রতা বাদ দিয়ে অপবিত্র যত গন্ধ নিতে চায়।
তারা আলো বাদ দিয়ে অন্ধকারে হাতড়ে বেড়ায়।
তারা দিনকে বাদ দিয়ে রাতকে বেছে নেয়।
তারাই স্ত্রীর দিকে তাকায় না তবে পরনারীর দিকে ফ্যালফ্যালিয়ে চায়।
জীবন যাত্রায় সে মুসাফির জেনেও বোঝা ভারী করে যায়।
গুনাহগাররাই রহমানকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানায়। এ বন্ধুত্বই তাকে গুনাহগার বানায়।।

রব্বুল আলামীন সূরা কাহাফের ৫০ নং আয়াতে বলেছেন-
أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِن دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ
ۚ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا
(তোমরা কি আমার পরিবর্তে শয়তানকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছ? অথচ তারা তোমাদের শত্রু। এটা জালেমদের জন্যে খুবই নিকৃষ্ট বদল।)

গুনাহের মাধ্যমে শয়তান নামক শত্রুকে যে মিত্র রূপে গ্রহণ করেছে তার আকল তো রহমানের মত মহান মিত্র শনাক্তকরণে ব্যর্থ, এমন ব্যর্থ আকলে সে তোমার মিত্রতা বুঝবে কিভাবে!(যখন তুমি পবিত্র হওয়ার চেষ্টায়)

সে তোমার পবিত্রতার মিত্রতা বুঝবে তো নাই, অচিরেই উত্তমের চেয়ে অধম, উৎকৃষ্টের চেয়ে নিকৃষ্ট দ্বারা তোমার স্থানও পূর্ণ করে নিবেই। নিকৃষ্ট তার চয়েস, নিকৃষ্ট তার এ পরিবর্তন।

যার মাঝে যে পরিমাণ গুনাহ আছে,
তার মাঝে মিত্রতা শনাক্তকরণে সে পরিমাণ ব্যর্থতা থাকে।

সবকিছু ধ্বংস করে গুনাহ একসময় নিজেই গুনাহগারকে ত্যাগ করে যায়। তখন আর গুনাহের তাকাত(শক্তি) বাকি থাকেনা থেকে যায় কেবল বিধ্বস্ত গুনাহগারের দেহ, আত্মাটা পথ হারিয়ে ততদিনে দিগ্বিদিকশূন্য।
আপনজন হারিয়ে চারিদিক তার যন্ত্রণাদায়ক মৌনতায় স্তব্ধ।

গুনাহের তান্ডবে ছিন্নভিন্ন হওয়ার আগে, গুনাহ ও গুনাহগাররা তোমাকে ত্যাগ করার পূর্বে
তুমিই___
গুনাহ ত্যাগ করো,
গুনাহগারকেও ত্যাগ করো।
আমলে সলিহাত(সৎকর্ম) করো,
সলিহীনদের সঙ্গ গ্রহণ করো।

গুনাহ,গুনাহগারদের ত্যাগ করে আমলে সলিহাত ও সলিহীনদের সাথী হলেই বান্দার চারিদিকে রহমানের রহমত বিস্তৃত হয়।
আর এ বিস্তৃত রহমতে কিছুরই অভাব থাকেনা।
অল্প চেষ্টায় বরকত হয়,
অল্প আমল ফলপ্রসূ হয়,
অল্প শব্দ ব্যপক অর্থবহ হয়,
অল্প হায়াতে অনন্ত সওদা হয়,
অল্প প্রাপ্তিতে তার সন্তুষ্ট হৃদয়,
যত অল্প সবই আসমান জমিন সমান বিস্তৃত প্রভাব সম্পন্ন হয়।

অন্যদিকে,
গুনাহ ও গুনাহগারকে ত্যাগ না করলে বান্দা ক্লান্ত, পরিশ্রান্ত হয়,
নিজের উপরই বিরক্ত হয়,
অনেক অনেক পেয়েও হতাশ হয়।..زندگی خود بھی گناہوں کی سزا دیتی ہے
(যিন্দেগী খুদ ভী গুনাহো কী সাযা দেতী হ্যায়)

مَن هداه الله فإنَّه لا مُضلَّ له، ومَن أضلّه فقد خاب وخسر وضلَّ لا محالةَ، فإنَّه تعالى ما شاء كان، وما لم يشأ لم يكن.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ❤️

কে কি বলল, কে কি ভাবলো এসব নিয়ে এক কাল আমিও খুব ভাবতাম,,🥀❤️ভালো থাকতে হলে, বাঁচতে হলে আগে নিজেকে সিদ্ধান্ত নিতে হয়,,🌸🌼...
10/09/2025

কে কি বলল, কে কি ভাবলো এসব নিয়ে এক কাল আমিও খুব ভাবতাম,,🥀❤️

ভালো থাকতে হলে, বাঁচতে হলে আগে নিজেকে সিদ্ধান্ত নিতে হয়,,🌸🌼

আমি নিজের জন্য বাঁচবো নাকি অন্যের জন্য!

কে কি বলল, ভাবলো এই নিয়ে পড়ে থাকলে জীবনে সমস্যা ছাড়া আর কোন কিছুই বৃদ্ধি পায় না,,,🌼🌺

তারপর যখন থেকে অন্যের জাজমেন্ট নেওয়া বন্ধ করলাম...🥀❤️

বুঝলাম যে, I’m really so pretty in my own way” নিজেকে নিজে বুঝতে পারছি, চিনতে পারছি, নিজের মত আছি, এটা অনেক সুন্দর ও শান্তির,,,🥀🌼🌺🌸❤️

হাল ছাড়লে স্বপ্ন হারায়, চেষ্টা চালিয়ে গেলে সাফল্য আসবেই।” ゚
01/09/2025

হাল ছাড়লে স্বপ্ন হারায়, চেষ্টা চালিয়ে গেলে সাফল্য আসবেই।”

কোনো স্বার্থপর মেয়ে দেখলে তাকে গালি দিও না। মেয়েদের একটু স্বার্থপর হতেই হবে। শুধু নিজের জন্য নয়, নিজের ভবিষ্যৎ সন্তান...
30/08/2025

কোনো স্বার্থপর মেয়ে দেখলে তাকে গালি দিও না। মেয়েদের একটু স্বার্থপর হতেই হবে। শুধু নিজের জন্য নয়, নিজের ভবিষ্যৎ সন্তানদের জন্য হলেও মেয়েদের স্বার্থপর হতে হবে! প্রতিটি মেয়ের উচিত বিয়ের আগে সময় নিয়ে ভালো করে বিচার-বিবেচনা করে জীবনসঙ্গী বেছে নেওয়া। আবেগে, ভালোবেসে, ইমোশনাল হয়ে প্রেম করা যায়, কিন্তু সংসার করা যায় না। সংসার করতে লাগে বুদ্ধি, দায়িত্বশীলতা, যত্ন, ইচ্ছা, দূরদর্শিতা, সহনশীলতা!

আবেগে ইমোশনাল হয়ে প্রেম করে বিয়ে করলেন, তারপর দেখলেন জীবনসঙ্গী প্রেম করার যোগ্য ছিল, কিন্তু সংসার করার যোগ্যতা তার এখনো হয়নি—তাহলে সেই সংসার কি আদৌ টিকবে? প্রেমিক যদি ধৈর্যশীল না হয়, দায়িত্ববান না হয়, কর্মঠ না হয়, ভবিষ্যতের কোনো পরিকল্পনা না থাকে, পারিবারিক এবং সাংসারিক না হয়—তাহলে সেই পুরুষ শুধু আপনার ভবিষ্যৎ নয়, আপনার ভবিষ্যৎ সন্তানদের জীবনও ধ্বংস করে দেবে।

আপনি যখন প্রেম করেন, প্রেম তখন দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রেম Toxic হলে সেটা শুধু দুজনেই ভোগে। কিন্তু বিয়ে এত সহজ না। বিয়ে যদি ভুল মানুষের সাথে হয় এবং সেটা Toxic হয়, তাহলে দুজনের সাথে সাথে দুই পরিবার, আপনার সন্তান, প্রজন্ম থেকে প্রজন্ম ভুগবে!

তাই শুধু নিজের কথা না ভেবে, নিজের ভবিষ্যৎ সন্তানের ভালো ভবিষ্যতের জন্য একজন ভালো জীবনসঙ্গী বেছে নিন। স্বার্থপর হোন! সমাজ যাই বলুক, আপানাকে স্বার্থপর বলুক! দিনশেষে আপনাকেই একজন মা হতে হবে। মেয়েরা নিজের সাথে অন্যায় মানবে, সন্তানের সাথে নয়।

আর বিয়ের ক্ষেত্রে শুধু ভালো ছেলে নয়, ছেলের ভালো পরিবারও গুরুত্বপূর্ণ। আপনার সন্তান সেই পরিবারের রক্তের ধারায় বড় হবে। ছেলের মা-বাবা ভালো হওয়াও অনেক জরুরি। আপনি বউ হয়ে সেই পরিবারে মানসিক শান্তিতে থাকলে আপনার সন্তানও শান্তিতে থাকবে, ভালো জিনিস শিখবে। মায়ের সাথে খারাপ আচরণ যে কোনো সন্তানের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে।

একজন ভালো পুরুষ আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে, আবার আরেকজন ভুল পুরুষ সুন্দর জীবনকে সারা জীবনের জন্য বিকল করে দিতে পারে।

জীবনসঙ্গী বাছাইয়ে স্বার্থপর হতেই হবে!

আপনি চলে গেলে পৃথিবী থেমে থাকবে না, শুধু আপনার জন্য দু’ফোঁটা কান্না হবে, তারপর সবাই নিজ জীবনে ব্যস্ত হয়ে যাবে।কবরের অন্ধ...
28/08/2025

আপনি চলে গেলে পৃথিবী থেমে থাকবে না, শুধু আপনার জন্য দু’ফোঁটা কান্না হবে, তারপর সবাই নিজ জীবনে ব্যস্ত হয়ে যাবে।

কবরের অন্ধকারে থাকবেন শুধু আপনি একা, আপনার বন্ধুরা বা ফেসবুক আইডি কেউ আপনার সাথে যাবে না।

দুনিয়ার গোপন গোনাহগুলো যদি সাথে নিয়ে যান, সেগুলোই কবরের অন্ধকারকে আরও ভয়ঙ্কর করে তুলবে।

আজ আপনি বেঁচে আছেন—তাওফিক আছে, ক্ষমা চাইতে পারেন; কাল হয়তো আর সেই সুযোগ পাবেন না।

মৃত্যু বয়স দেখে আসে না, সময় দেখে আসে না—শুধু হঠাৎ আপনার দরজায় কড়া নাড়ে।

মানুষ আপনাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ আপনার প্রতিটি কাজ মনে রাখবেন।
সুতরাং নিজের ভালো পাগলও বুঝে তাই সময় থাকতে গোনাহমুক্ত জীবনে অভ্যস্ত হোন
゚ follow share #

অনেক তো দেখলেন, আর একটু ধৈর্য ধরুন,হয়তো খুব নিকটে আলোকিত হতে যাচ্ছে জীবন! 🖤
26/08/2025

অনেক তো দেখলেন, আর একটু ধৈর্য ধরুন,
হয়তো খুব নিকটে আলোকিত হতে যাচ্ছে জীবন! 🖤

কিছু-কিছু সম্পর্কে একসাথে থাকতে-থাকতে ভালোবাসা গড়ে ওঠে। কিছু-কিছু সম্পর্কে একসাথে থাকতে-থাকতে ভালোবাসা মরে যায়। ভালোবাস...
23/08/2025

কিছু-কিছু সম্পর্কে একসাথে থাকতে-থাকতে ভালোবাসা গড়ে ওঠে। কিছু-কিছু সম্পর্কে একসাথে থাকতে-থাকতে ভালোবাসা মরে যায়। ভালোবাসার জন্ম ও মৃত্যু, দুইই বড় রহস্যময়।

মানুষের সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন হলো রক্তের টান। পিতা–মাতা, ভাই–বোন কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে ভ...
19/08/2025

মানুষের সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন হলো রক্তের টান। পিতা–মাতা, ভাই–বোন কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে ভালোবাসা, স্নেহ ও মমতায় বাঁধা থাকার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আধুনিক সমাজে এই প্রাকৃতিক টানকে দুর্বল করে দিচ্ছে টাকার টান।

আগে যেখানে একে অপরের সুখ–দুঃখ ভাগাভাগি করার জন্য আত্মীয়তার সম্পর্কই ছিল প্রধান, সেখানে এখন আর্থিক স্বার্থই হয়ে উঠেছে মুখ্য। ভাইয়ের সঙ্গে ভাইয়ের দূরত্ব তৈরি হচ্ছে সম্পত্তির হিসাব–নিকাশে, সন্তান বাবা–মায়ের প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছে অর্থকেন্দ্রিক চিন্তায়, এমনকি আত্মীয়তার জায়গায়ও টাকা হয়ে দাঁড়াচ্ছে মূল যোগসূত্র। সমাজে দেখা যাচ্ছে—যে আত্মীয় আর্থিকভাবে শক্তিশালী, তার প্রতি টান অটুট; আর যার হাতে টাকা নেই, সে ধীরে ধীরে সম্পর্কের বাইরে চলে যাচ্ছে।

টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যখন সেটি মানুষের মানবিকতা ও রক্তের টানকে ছাপিয়ে যায়, তখন সমাজে অ'মা'নবিক'তার জন্ম হয়। আজ আমরা দেখছি—পিতামাতা বার্ধক্যে উপেক্ষিত, ভাইবোনের মধ্যে হা*না*হানি, আত্মীয়তার জায়গায় ভ*ণ্ডা*মি। এসব কিছুর মূলে রয়েছে টাকার প্রতি অতিরিক্ত আ*সক্তি।

তবে এ বাস্তবতার মধ্যেও আশার আলো আছে। সমাজে এখনো অনেক পরিবার রয়েছে যারা রক্তের সম্পর্ককে অগ্রাধিকার দেয়, টাকার কাছে আত্মসমর্পণ করে না। তাদের কাছ থেকেই শেখা যায়—টাকা ক্ষণস্থায়ী, কিন্তু রক্তের টান চিরন্তন।

টাকা জীবনের চালিকাশক্তি হলেও সম্পর্কের ভিত্তি হতে পারে না। টাকার জন্য সাময়িক লাভ হলেও রক্তের টান হারালে জীবনে শূন্যতা নেমে আসে। তাই আমাদের উচিত—টাকার প্রতি অতিরিক্ত আ*সক্ত না হয়ে রক্তের টানকে অগ্রাধিকার দেওয়া। কারণ শেষ পর্যন্ত মানুষের পাশে দাঁড়ায় না টাকা, দাঁড়ায় সম্পর্ক আর ভালোবাসা।

লেখা- আরিফুল হাসান

Address

Rajbari District
Dhaka
7700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahida MAhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category