Rusha’s Click

Rusha’s Click The lens sees what the heart feels photography, my ultimate healing therapy

06/06/2026

At least we have nature to heal.

02/06/2026

হারিয়ে গিয়েছি বই এর ভিতরে
পাতার প্রথমে অক্ষর হয়ে
আলমারি তাকে আমায় খুঁজে পাবে না
খুঁজে পাওয়া যাবে না॥

30/05/2026

তখন ছিল আশ্বিন মাস। ধান-চাল সব খেত থেকে বাড়িতে ওঠানো হয়ে গেছে। সবাই জানে এবং নিজেরাই বলাবলি করছে যে এবার কাপ্তাই বাঁধের পানি আসবে। তারপরও সবাই গ্রামে রয়ে গেছে এক ধরনের জেদ নিয়ে। সবাই প্রার্থনা করছে যেন শোনা কথা সত্যি না হয়, বাঁধের পানি যেন না আসে, গ্রাম যেন ডুবে না যায়। আমার এখনো চোখে ভাসে, ধীরে ধীরে পানি আসছে, বাড়ছে আর ধান্য জমি, বড়ো বড়ো গাছ ডুবে যাচ্ছে; বাড়িতে পানি ঢুকলো বলে। সত্যি সত্যি পানি যখন সব ডোবাতে শুরু করলো, তখন তাড়াহুড়ো করে সবকিছু নিয়ে নৌকায় উঠলাম সবাই। অবশ্য আগে থেকে বড়ো বড়ো তিনটি নৌকা ঠিক করা ছিল। এক দিকে পানি বাড়ছে, আরেক দিকে আমরা যেভাবে পারি বাড়ির জিনিসপত্র নৌকায় তোলার চেষ্টা করছি। সেটা এক ধরনের করুণ দৃশ্য। সবাই ব্যস্ত নিজেদের আর বাড়ির জিনিসপত্র বাঁচাতে। আমি বেশ শক্ত-সমর্থ ছিলাম তখন। ধান-চালের দেড় মণের বস্তা পিঠে নিয়ে নৌকায় তুলেছি। শত চেষ্টা করলেও কি সবকিছু সঙ্গে করে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা যায়! আমাদের পূর্বপুরুষের শ্মশান পানির তলে ডুবে গেল। সেটা কি আনা যেত! আরও কত কিছু রয়ে গেছে। কত স্মৃতি, ঘরদোর, বাগান-বাগিচা, গাছপালা-সব তো রেখে আসতে হলো!

-মায়াদেবী চাকমা, মিলনপুর, খাগড়াছড়ি
সোর্স: কাপ্তাই বাঁধ:বর-পরং ডুবুরিদের আত্মকথন বই থেকে।
নুসরাত রুষা

29/05/2026

Wish life was smooth and calm as this.

Nothing is more beautiful than a woman holding a book.
21/05/2026

Nothing is more beautiful than a woman holding a book.

17/04/2026

This is the best documentary of our campus.

জাগরী: সতীনাথ ভাদুড়ীএকই পরিবারের চার সদস্যই জেলে।সময় ভারতের আগস্ট আন্দোলন ১৯৪২। বাবা মহাত্মা গান্ধী-এর কংগ্রেসের অনুসারী...
16/04/2026

জাগরী: সতীনাথ ভাদুড়ী

একই পরিবারের চার সদস্যই জেলে।সময় ভারতের আগস্ট আন্দোলন ১৯৪২। বাবা মহাত্মা গান্ধী-এর কংগ্রেসের অনুসারী। বড় ছেলে, উপন্যাসের নায়ক বিলু, কমিউনিস্ট পার্টির কর্মী; আর ছোট ছেলে নিলু সমাজতান্ত্রিক দলের সঙ্গে যুক্ত। রাজনৈতিক মতভেদের কারণে নিলু, আপন ভাই হয়েও, বিলুর বিরুদ্ধে সাক্ষ্য দেয়।
বিলুর ফাঁসির আগের রাতকে কেন্দ্র করেই উপন্যাসের মূল বর্ণনা গড়ে উঠেছে। ভোরে ফাঁসি হবে এই নির্মম সত্যকে সামনে রেখে বিলুর মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে তার বাবা-মা এবং নিলুর অন্তর্দ্বন্দ্ব ও অনুভূতিও লেখক অত্যন্ত গভীরভাবে তুলে ধরেছেন। শেষদিকে রয়েছে একটি চমকপ্রদ মোড়, যা পাঠককে নাড়িয়ে দেয়।

লেখক সতীনাথ ভাদুড়ী নিজে রাজনৈতিক কারণে বহুবার কারাবরণ করেছেন বলেই জেলের অভ্যন্তরের বাস্তব চিত্র তিনি অসাধারণ নিপুণতায় ফুটিয়ে তুলতে পেরেছেন।

সব মিলিয়ে, এটি একটি অসাধারণ অবশ্যপাঠ্য উপন্যাস।

রিভিউ: নুসরাত রুষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস ছুটে চলে বসন্তের পথে, আর চেরি ব্লসমের পাপড়িতে শহরটা লিখে ফেলে তার সবচেয়ে নরম প্রেমের কবি...
03/04/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস ছুটে চলে বসন্তের পথে, আর চেরি ব্লসমের পাপড়িতে শহরটা লিখে ফেলে তার সবচেয়ে নরম প্রেমের কবিতা 🌸

Address

Dhaka
1604

Alerts

Be the first to know and let us send you an email when Rusha’s Click posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category