10/07/2026
এখানে মধ্যরাতে ঝিঁঝিঁ পোকার কলরব নেই।
আছে দ্রুত গতিতে ছুটে যাওয়া কিছু গাড়ির হর্ন।
এখানে শিয়ালের হঠাৎ ডেকে ওঠার শব্দ নেই।
এখানে রাতের সেই চিরচেনা স্তব্ধতা নেই।
এখানে "এক যে ছিল রাজা" কিংবা "চাঁদের বুড়ির" গল্প নেই।
নেই ভয় পেয়ে কাউকে জড়িয়ে ধরার মতো রাক্ষস আর খোক্কসের গল্প।
এখানে রাত মানে নীরবতা নয়।
রাত মানে হাজারো মানুষের নির্ঘুম ছুটে চলা।
এখানে দিনের আলোর চেয়ে রাতের আলোর চর্চা বেশি।
এখানে আকাশের তারার চেয়ে শহরের কৃত্রিম আলোর ঝলকানি বেশি।
এখানে জীবন মানে তীব্র অপেক্ষা,
অপূর্ণ স্বপ্নের পেছনে ছুটে চলা,
আর প্রতিদিনের চাহিদা পূরণের এক অদৃশ্য যুদ্ধ।
এখানে কেউ রাত জাগে স্বপ্ন পূরণের আশায়,
কেউ রাত জাগে জীবনের হিসাব মেলাতে।
কেউ ফিরে আসে ক্লান্ত শরীরে,
কেউ আবার বের হয় নতুন দিনের সন্ধানে।
এখানে রাত শুধু অন্ধকার নয়,
রাত হলো মানুষের গল্প, সংগ্রাম আর অপেক্ষার নীরব সাক্ষী।
এখানে রাত মানে.............
#রাত #একান্ত