10/02/2026
------- কি ঠিক --------
আচ্ছা, আসলে জীবনে কোন জিনিসটা ঠিক—
① ভালো শিক্ষা নিয়ে ভালো মানুষ হওয়াটা কি ঠিক?
② টাকার পিছনে দৌড়ে অনেক টাকা জমানোটাই কি ঠিক?
③ নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করে বেঁচে থাকাটা কি ঠিক?
④ অন্যের জন্য নিজের সবকিছু উৎসর্গ করে বেঁচে থাকা, এক সুর্দশন তরুণীর মায়ার সারা জীবন কাটিয়ে দেওয়া কি ঠিক?
⑤ সমাজের লোকেদের সামনে ভালো সাজার চেষ্টা করে সারাজীবন কাটিয়ে দেওয়া কি ঠিক?
⑥ বড় স্বপ্ন না দেখে, ছোট একটি স্বপ্ন পূরণ করে সারাজীবন সন্তুষ্ট থাকা কি ঠিক?
⑦ সমাজের চিন্তা, কাছের মানুষদের চিন্তা করতে করতে নিজেকে ভুলে যাওয়াটা কি ঠিক?
⑧ সারা জীবন একটি সুন্দর-সুশৃঙ্খল লোপের মধ্যে কাটিয়ে দেওয়াটা কি ঠিক ?
⑨ ভবিষ্যতের চিন্তা করতে করতে বর্তমানটাকে ধ্বংস করে দেওয়াটা কি ঠিক?
⑩ নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকা—টাকি ভুলের কিছু?
নাকি স্বার্থপর হয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করা ঠিক?
আসলে কোনটা ঠিক? কেন ঠিক?
এর কোনোটারই উত্তর আমার কাছে নেই।
কার কাছে আছে, আমি জানি না।
প্রকৃতির এই মায়া বোঝার ক্ষমতা হয়তো কারোরই নেই।
প্রকৃতি মায়া পছন্দ করে—
তাই আমাদের চারপাশে এত মায়া দিয়ে ভরিয়ে রেখেছে।
সুদর্শন তরুণীর মায়া,পরিবারের মায়া,সমাজের মায়া,মহত্ত্বের মায়া।
আমরা কেউই প্রকৃতির এই মায়া থেকে বেরোতে পারি না—
নিছক একটি ঘোলক ধাঁধায় সারাজীবন কাটিয়ে দেই।
কারণ এই মায়া যে আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। বেঁধে রেখেছে—
আমাদের পরিবারের মাধ্যমে-সমাজের মাধ্যমে।
কীভাবে বের হব এই মায়া র বাঁধন থেকে?
এর উত্তরও নেই?
কে ঠিক? কেন ঠিক? তা কেউ জানে না।
কত মানুষ ঠিক হওয়ার জন্য সারাজীবন চেষ্টা করে যায়, কিন্তু কেউই পারে না।
অন্য মানুষের সামনে কত মুখোশ ধরে ঠিক হওয়ার ,
কিন্তু সবকিছুই বিফলে যায় ।
এত কিছুর পরও আমরা সেই মানুষদেরই সফল বলে গণ্য করি—কত অদ্ভুত এই জীবনটা।
সমাজের মানুষরা তাদের বাহবা দিতে থাকে
এই সফলতার জন্য।
আর তারা ভেতর থেকে খালি থাকে,
শূন্যে ভরা থাকে।
কারণ অর্জন বলতে যে তাদের কিছুই নেই ।
কোনটা ঠিক?
এই ‘সফল’ মানুষদের মত হওয়াটা ঠিক?
নাকি নিজের জন্য বেঁচে থাকা-টা ঠিক?
উত্তর কি আছে?
না—উত্তর নেই।
—রাতের রাত্রী