Ripa’s LitWorld

Ripa’s LitWorld 📚 Lost in pages
☕ Tea | Silence | Stories
🇧🇩 Bangla & World Literature

বই: কুরআন থেকে নেওয়া জীবনের পাঠলেখক: আরিফ আজাদ প্রকাশনী: সত্যায়ন জনরা: ইসলামি আত্মশুদ্ধিএই বইটিতে আরিফ আজাদ কুরআনের বি...
20/04/2026

বই: কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখক: আরিফ আজাদ
প্রকাশনী: সত্যায়ন
জনরা: ইসলামি আত্মশুদ্ধি

এই বইটিতে আরিফ আজাদ কুরআনের বিভিন্ন আয়াতকে সহজভাবে ব্যাখ্যা করে দেখিয়েছেন—কিভাবে একজন মানুষ তার বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারে।

আমাদের অনেকেই সফলতাকে দুনিয়াবি অর্জন হিসেবে দেখি, কিন্তু কুরআন অনুযায়ী সফলতার আসল অর্থ ভিন্ন। বইটি এই ভাবনাটাই নতুনভাবে সামনে আনে এবং জীবনকে অন্যভাবে ভাবতে শেখায়।

লেখকের সহজ ও আকর্ষণীয় লেখনী শুরু থেকে শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখে। পড়তে গিয়ে মনে হয় তিনি যেন সরাসরি আমাদের সাথে বসে জীবন নিয়ে কথা বলছেন।

যারা জীবনের উদ্দেশ্য, আত্মশুদ্ধি এবং কুরআনের আলোকে নিজেদের জীবন বুঝতে চান—তাদের জন্য বইটি খুবই উপকারী।

সত্যায়ন প্রকাশনীর মানও ভালো, আর বইটির প্রেজেন্টেশন সুন্দর।


হুরমুড় করে ঘুম থেকে উঠে দেখলেন সেহেরির সময় আর মাত্র ২০ মিনিট বাকি আছে! তাও এখন কদরের রাত তালাশ করতে হবে! এখন কি উপায়?...
10/03/2026

হুরমুড় করে ঘুম থেকে উঠে দেখলেন সেহেরির সময় আর মাত্র ২০ মিনিট বাকি আছে! তাও এখন কদরের রাত তালাশ করতে হবে! এখন কি উপায়?

সেহরি রেডি করবো? খাবো? নাকি লাইলাতুল কদরের জন্য নামাজে দাঁড়াবো?

যদি এমন হয়েও যায়, তারপরও কিন্তু আপনি লাইলাতুল কদর ধরার জন্য আশাহত হবেন না! যদি ঘুম থেকে উঠে দেখেন, হাতে মাত্র ১৫-২০ মিনিট থাকে, তাহলে নিচের পয়েন্টগুলো ফলো করুন ইনশাআল্লাহ,

🔸 ঘুম থেকে উঠেই অবশ্যই অজুটা সাথে সাথে করে ফেলবেন।

🔸 খাবার গরম করতে করতেই মৌখিক জিকির করতে থাকুন সারাক্ষণ "আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি" (১০ মিনিট ধরে টানা বললেও কিন্তু অনেকবার বলা হয়ে যায় আলহামদুলিল্লাহ!) আনুষঙ্গিক কাজ করতে করতে সারাক্ষণ মুখে ব্যস্ত রাখুন যিকিরে,

🔸 ৩ বার সূরা ইখলাস পড়ে ফেলুন। ৩ মিনিটেরও কম সময় লাগবে। আল্লাহ কবুল করলে সম্পূর্ণ একবার কুরআন কমপ্লিট করার সওয়াব জমা পরবে একাউন্টে। আর লাইলাতুল কদর হলে তো আরো ভালো আলহামদুলিল্লাহ।

🔸 ২ মিনিটে সূরা বাকারাহর শেষ দুই আয়াত পড়ে ফেলুন। যে বান্দা সূরা বাকারাহর শেষ ২ আয়াত পড়ল, পুরো রাতের জন্য এটাই তার যথেষ্ট হবে সুবহানআল্লাহ!

🔸 সময় একেবারে কম থাকলে একটি খেজুর, এক গ্লাস পানি এবং এক গ্লাস দুধ খেয়েই সেহেরী সেরে ফেলুন।

আর ৫ মিনিটে আল্লাহর কাছে আপনি আগামী বছর তাকদীরে যা যা কল্যাণকর দেখতে চাচ্ছেন, সেগুলো আন্তরিকভাবে চাইতে থাকুন— যেমন: হে আল্লাহ! আপনি আমাকে ২০২৪ সালে সুন্দর ভাবে হাজ্জ পালন করার তৌফিক দান করুন!

আপনি লাইলাতুল কদরে আমার ভাগ্য নির্ধারণের সময় আগামী বছর ২০২৪ সালে আমার নামের পাশে হজ্জ লিখে দিন! আগামী বছর আমার জন্য একটা সুন্দর বিয়ে লিখে দিন, আগামী বছরের মধ্যে আমার ভাগ্যে নেককার সন্তান লিখে দিন, আগামী বছর আমাদের রিজিকের সমস্ত দুশ্চিন্তা উঠিয়ে নিন, আমাদেরকে সুন্দর মৃত্যু দান করুন ইত্যাদি ইত্যাদি .....)

বড় করে দোয়া করার সময় না থাকলেও ৫ মিনিটে ঝটপট চেয়ে ফেলুন, নিশ্চয়ই আমাদের রব সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা!

🔸 কম করে সেহরি খেয়ে যদি দেখেন হাতে আরো ৫-৭ মিনিট বাকি আছে, তাহলে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যান। দুই রাকাত হলেও নফল নামাজ পড়ে ফেলুন, ফজরের আযান দেয়ার আগেই! এজন্যই বলেছিলাম ঘুম থেকে উঠেই সাথে সাথে অজু করে নিলে, সময় বাকি থাকলে চট করে দুই রাকাআত এক্সট্রা নামাজ পড়ে ফেলা যায়।

লাইলাতুল কদরে ইবাদত করার একটা সেকেন্ড মুহূর্তও হারাবেন না।

একটা সেকেন্ড ও না!

হাতে যদি ১৫ মিনিটও পাওয়া যায়, এই ১৫ মিনিটের সর্বোত্তম ব্যবহার করে এমন আমল করা যায়, যেটা আল্লাহ কবুল করলে ১০০০+ মাস ধরে ইবাদত করার থেকেও উত্তম হয়ে কবুল হবে, বি'ইজনিল্লাহ!

হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দিন! আমিন।

#রামাদান
#দুয়া
#লাইলাতুল_কদর
©️ শারিন

📖 'একটি সফল রামাদান ডায়েরি বই' থেকে নেয়া

শারিন সফি অদ্রিতা 🌻এই বইগুলো একেকটা ম্যাজিক, অদ্রিতা আপু আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক দুনিয়া ও আখিরাতে 💚
06/03/2026

শারিন সফি অদ্রিতা 🌻

এই বইগুলো একেকটা ম্যাজিক, অদ্রিতা আপু আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক দুনিয়া ও আখিরাতে 💚

100% 🙂
28/02/2026

100% 🙂

Accurate!! 😭😆
24/02/2026

Accurate!! 😭😆

🌻
21/02/2026

🌻

১/একটি সফল রামাদান ডায়েরি ২/রাইটিং থেরাপি৩/নামাজে মন ফেরানো৪/আমার প্রিয় দু'আর ডায়েরি ৫/ধূলিমলিন উপহার রামাদান৬/শিকড়ের সন...
21/02/2026

১/একটি সফল রামাদান ডায়েরি
২/রাইটিং থেরাপি
৩/নামাজে মন ফেরানো
৪/আমার প্রিয় দু'আর ডায়েরি
৫/ধূলিমলিন উপহার রামাদান
৬/শিকড়ের সন্ধানে



এভাবে আপনারাও বেশী বেশী ইহতিসাব' করতে পারেন, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দিক রামাদানের বারাকাহ, রহমত কাজে লাগানোর জন...
19/02/2026

এভাবে আপনারাও বেশী বেশী ইহতিসাব' করতে পারেন, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দিক রামাদানের বারাকাহ, রহমত কাজে লাগানোর জন্য। এই রামাদান যেন শ্রেষ্ঠ রামাদান হয় আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিক। আমিন 💙

সবাইকে প্রথম রামাদানের শুভেচ্ছা 🕌🕋🤲🌙

বই- Jajeera.com
লেখিকা- শারিন সফি অদ্রিতা

[বইটা কিন্তু সকল বয়সের মানুষের জন্য ই উপযুক্ত]




আপনি কি খেয়াল করেছেন? দুনিয়াতে কিছু মানুষ বারবার জিততে থাকে,আর কিছু মানুষ বারবার হারতে থাকে? এটাকেই বলে উইনার ইফেক্ট। সা...
16/02/2026

আপনি কি খেয়াল করেছেন?

দুনিয়াতে কিছু মানুষ বারবার জিততে থাকে,
আর কিছু মানুষ বারবার হারতে থাকে?

এটাকেই বলে উইনার ইফেক্ট।

সায়েন্টিস্টরা প্রথম এটা লক্ষ্য করেন ইঁদুরের মধ্যে।
একটা ইঁদুর যখন কোনো লড়াই জেতে, তার টেস্টোস্টেরন বাড়ে। আর সেই বুস্ট তাকে পরের লড়াই জিততেও অনেকটা এগিয়ে রাখে।

মজার ব্যাপার?
মানুষের ক্ষেত্রেও প্রায় একই জিনিস ঘটে।

আপনি যখন কোনো খেলায়,
পরীক্ষায়, বিজনেসে ভালো করেন,
আপনি একটু বেশি কনফিডেন্ট হন।
আরেকটু ফোকাসড হন।
আরেকটু সাহসী হন।
ফলে পরের পারফরম্যান্সও বেশ ভালো হয়ে যায়।

Opportunity তখন শুধু আসে না,
আপনি সেটা ধরতেও পারেন।

কিন্তু এর খারাপ দিকও আছে।
আপনি যদি বারবার হারেন,
মাথার ভেতরে একটা গল্প তৈরি হয়,
"আমি পারি না। আমাকে দিয়ে হবে না।"

ব্রেইন তখন সাকসেস না,
ফেইলিউরকেই স্বাভাবিক হিসেবে ধরে নেয়।

তবে ভালো খবর হচ্ছে আপনি চাইলে
এই উইনার ইফেক্টকে হ্যাক করতে পারেন।

জীবনে বড় জয়ের জন্য অপেক্ষা করবেন না।
প্রতিদিনের ছোট ছোট জয়তে ফোকাস করুন।

আজকে ১০ পেজ পড়লেন? সেটাই জয়।
আজ ওয়ার্কআউট মিস করেননি? সেটাই জয়।
আজ নিজের সাথে করা প্রতিশ্রুতি রেখেছেন? সেটাই বড় জয়।

আপনি রেজাল্টে না, প্রোগ্রেসে ফোকাস করুন।
কারণ কনফিডেন্স একদিনে তৈরি হয় না, কনফিডেন্স
নিজের কাছে রাখা ছোট ছোট প্রতিশ্রুতির ওপর আস্তে আস্তে দাঁড়ায়।

মনে রাখবেন, আপনি যেটা বারবার করেন,
আপনার ব্রেইন সেটাকেই আপনার পরিচয় বানিয়ে দেয়।

তাই জীবনে হারার গল্প না,
আজ থেকে জয়ের গল্প বানানো শুরু করুন।
আর উইনার ইফেক্টে বারবার জিততে থাকুন!

© Asadudzaman Joy

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripa’s LitWorld posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share