01/07/2025
কিছু মৃত্যু হিমালয়ের চেয়েও ভারী—অটল ও গৌরবময়। সে মৃত্যু কেবল ব্যথায় শিহরিত করে না, জাগিয়ে তোলে আত্মার দীপ্ত আলো।রক্ত ঝরে, তবুও শহীদ মুছে যায় না; কোনো অস্ত্র, কোনো আঘাতে তাঁকে দমিয়ে রাখা যায় না।কারণ শহীদরা মরে না—তারা ফিরে আসে নতুন নাম, নতুন দীপ্তি, নতুন স্বপ্ন হয়ে।তারা বেঁচে থাকে মাটির ঘ্রাণে, বাতাসের স্পর্শে, অস্তিত্বের প্রতিটি স্নায়ুতে।তাদের সাহস ছড়িয়ে থাকে আকাশজুড়ে, প্রেরণা হয়ে শত সহস্র বছর।