Dendrophylax Lindenii

Dendrophylax Lindenii Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dendrophylax Lindenii, Photography Videography, Dhaka.

Dendrophylax lindenii A silent existence concealed beneath the shadows of the world, unfolding only to those who understand that the rarest things were never meant to be found by everyone.
—The journey begins here.

03/08/2026

উত্তরবঙ্গের শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য প্রতীক কারমাইকেল কলেজ (Carmichael College)। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি কেবল শিক্ষার আলো ছড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি তার দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী এবং নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বাংলাদেশে সুপরিচিত।
​🌿 বিশেষ বৈশিষ্ট্য ও আকর্ষণ:
​ঐতিহাসিক স্থাপত্য: তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেলের নামানুসারে প্রতিষ্ঠিত এই কলেজের মূল ভবনটি ইন্দো-সারাসেনিক (Indo-Saracenic) স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন। বিশাল গম্বুজ ও লাল ইটের তৈরি কারুকার্যময় এই ভবনটি যেন ইতিহাসের কথা বলে।
​সবুজ ও শান্ত পরিবেশ: প্রায় ৯০০ একরের এক বিশাল ও বিস্তৃত ক্যাম্পাস জুড়ে রয়েছে শতবর্ষী বৃক্ষরাজি, বিস্তৃত খেলার মাঠ এবং মনকাড়া বাগান। ক্যাম্পাসের প্রতিটি কোণে প্রকৃতি ও ইতিহাসের সুন্দর মেলবন্ধন চোখে পড়ে।
​শিক্ষায় গৌরবোজ্জ্বল অবদান: প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং অন্যতম প্রধান বিদ্যাপীঠ হিসেবে লাখ লাখ শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় আলোকিত করে আসছে এই প্রতিষ্ঠান।
​সংস্কৃতি ও রাজনীতি: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ভাষার আন্দোলন এবং দেশের যেকোনো সংকটকালে কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের ভূমিকা ছিল অগ্রগণ্য।
​"কারমাইকেল কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য এবং ভালোবাসার এক অবিনশ্বর নাম।"

ছবির ছাতাটা আদৌ কোন সাধারণ ছাতাই নয়। এইটা একটা IED তথা Improvised Exploding Device, এমন ধরণের বোমা যা আমাদের আশেপাশের নি...
24/07/2026

ছবির ছাতাটা আদৌ কোন সাধারণ ছাতাই নয়। এইটা একটা IED তথা Improvised Exploding Device, এমন ধরণের বোমা যা আমাদের আশেপাশের নিত্য পরিচিত দৈনন্দিন জিনিসের আদলে বা খোলসে তৈরী করা হয়। যেমন খেলনা, টিফিন বক্স, ব্যাগ, পানির বোতল, রেডিও, টর্চ লাইট কীংবা একদমই নিরীহ কিছুর আদলে রূপ দেয়া হয় যা দেখে বোঝার উপায়ই নেই যে সেটা একটা মারাত্মক বিস্ফোরক পদার্থ। এই ক্ষেত্রে মতিঝিল মেট্রো স্টেশনের পাশে পাওয়া যাওয়া এই নিরীহ দর্শন ছাতাটিও একটা বোমাই ছিল। এক প্রকারের টাইম বোমা।

দেখলেও বুঝবেন না এটা মরণ ফাঁদ। বোঝার আগেই খেলা শেষ। এই ছাতা দেখে বোঝার উপায় আছে?

বোমটা ফাটেনি।
ফাটতে পারতো।
মানুষ মরেনি।
মরতেই পারতো।
এবার ফাটেনি।
পরেরবার ফাটবে না তার গ্যারান্টি?
প্রতিবার ধরতে পারা যাবে, ডিফিউজ করা যাবে তার গ্যারান্টি?
আমাদের সিকিউরিটি ফোর্স কতখানি প্রস্তুত? কীংবা আদৌ প্রস্তুতির তাড়া আছে?

The horror we experienced during the 1st decade of 2000, that Serial Bombing, that Terrorism, Extremists and Vandalism, Are we going to enter that zone again?

Or are we already THERE?

ডোন্ট মেইক পিপল রিগ্রেট।।।

#ঢাকানিউজ #বাংলাদেশ

অফিস থেকে বাসায় ফেরার জন্য আমার দুটি রাস্তা আছে।একটি ব্যস্ত সড়ক— যেখানে প্রায় সবসময়ই গাড়ি, রিকশা আর মানুষের কোলাহলে পথটা...
16/07/2026

অফিস থেকে বাসায় ফেরার জন্য আমার দুটি রাস্তা আছে।

একটি ব্যস্ত সড়ক— যেখানে প্রায় সবসময়ই গাড়ি, রিকশা আর মানুষের কোলাহলে পথটা মুখর থাকে।

আরেকটি হলো অফিসের পেছন দিক দিয়ে বের হওয়া সরু, শান্ত একটি পথ। সেখানে তেমন যানজট নেই, নেই অযথা হইচই। রাস্তার দু'পাশে ছোট ছোট বাড়ি, কোথাও আবার যত্নে গড়া বাগান। সব মিলিয়ে পথটা ভীষণ প্রশান্ত লাগে। তাই মাঝেমধ্যেই আমি ইচ্ছে করেই সেই নিরিবিলি পথেই বাড়ি ফিরি।

সেদিনও তেমনই ফিরছিলাম। হঠাৎ চোখে পড়ল— লেবু গাছের মতো পাতার ফাঁকে ছোট ছোট বেরির মতো কিছু ফল ঝুলে আছে। কৌতূহলবশত গাড়ি থামিয়ে কাছে যেতেই বুঝলাম, ওগুলো করমচা।

করমচা— ছোট্ট কিন্তু দারুণ মজার একটি ফল। কাঁচা অবস্থায় এর স্বাদ তীক্ষ্ণ টক, আর পাকলে টকের সঙ্গে মিশে যায় হালকা মিষ্টি। বহু বছর পর চোখের সামনে করমচা দেখে আর লোভ সামলাতে পারলাম না। গাছ থেকে কয়েকটি কাঁচা করমচা পেড়ে নিলাম।

ছোট্ট এই ফলটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। ভিটামিন, খনিজ ও বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর করমচা যেন পথের ধারে পাওয়া এক টুকরো শৈশব।

12/07/2026

আসলে সত্যি বলতে মেসি রেফারিকে যেভাবে ধমকায়, কিছু মানুষকে আমার ঠিক সেভাবেই ধমকাইতে মন চায়।

08/07/2026

Sometimes I think, we all deserve a moment like this.

একটা প্রাচীন শৌখিন বাসা, বৃষ্টিভেজা একটি বারান্দা, রেডিওতে ভেসে আসা কোনো পুরনো প্রেমের গানের কয়েকটি লাইন, ঝুম বৃষ্টির অবিরাম শব্দ, ধোঁয়া ওঠা দু'কাপ গরম চা...

আর পাশে এমন একজন মানুষ, যার উপস্থিতিতে নীরবতাও কথার চেয়ে বেশি অর্থ বহন করে।

জীবনকে যদি এভাবেই দেখা যেত, তবে হয়তো সুখের সংজ্ঞা এত জটিল হতো না।
এভাবে দেখলে সত্যি মনে হয়না?
যে সত্যিকারের প্রাচুর্য অনেক সময় খুব সাধারণ কিছু মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে?✨🤍

07/07/2026

Argentina VS Egypt
Prediction :
ARG-2 EGT- 1

21/06/2026

আমি বৃষ্টি হয়ে তোমার চোখে ঝরবো অঝোরায়..❤️‍🩹

20/06/2026

Story of Every Night 🫠❤️‍🩹
Your memories feel like a nightmare I can never wake up from.

20/06/2026

নদী, আর আমাদের শৈশব!
আমার শৈশব কেটেছে গ্রামীণ জীবনের সরল, স্নিগ্ধ পরিমণ্ডলে। গ্রীষ্মের ভরদুপুর হোক কিংবা বর্ষার ঝনঝনে প্রহর—গ্রামের ছেলেমেয়েরা সবাই মিলে বেরিয়ে পড়তাম খেলাধুলা আর নানান রকম আনন্দ-বিনোদনের খোঁজে। সেই সময়গুলো ছিল সহজ, স্বাভাবিক, আর এক অপার্থিব সরলতায় ভরা। জীবনের প্রকৃত অর্থ তখনও জানা হয়নি, হয়তো সে কারণেই প্রতিটি দিন ছিল এত উজ্জ্বল, এত নির্মল।

বহু বছর পরে এসে উপলব্ধি করি, শহুরে আবহ, আধুনিক জীবনযাত্রা আর স্বার্থকেন্দ্রিক এই পৃথিবী মানুষকে কতটা জটিল করে তুলেছে। তবুও আজও যখন গ্রামে ফিরি, যথাসম্ভব চেষ্টা করি একজন গ্রাম্য মানুষ হিসেবেই সময়গুলোকে অনুভব করতে। কেউ যদি বলে— "গ্রামের ক্ষ্যাত, গেঁয়ো, অশিক্ষিত, আটকালচার!"—তাতে আমার কিছুই আসে যায় না।
কারণ আমি আমার শেকড় ভুলিনি, আর ভুলবও না।
এই নদী, এই মাটি, এই কাদা, এই সবুজ প্রকৃতি—এসবই আমার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ।
শেকড়ের পরিচয় বহন করা কোনো মানুষের জন্য কখনোই অসম্মানের বিষয় হতে পারে না।
আমি সময় কাটাই সেভাবেই, যেভাবে আমার আত্মা শান্তি খুঁজে পায়। কারণ মানুষ যত দূরেই যাক না কেন, শেষ পর্যন্ত তার হৃদয়ের গভীরে একটি গ্রাম, একটি নদী, আর কিছু অমলিন শৈশব স্মৃতি চিরকাল বেঁচে থাকে।

"সভ্যতার কোলাহলে মানুষ হয়তো বদলে যায়, কিন্তু নদীর জল আর শৈশবের স্মৃতি কখনো বৃদ্ধ হয় না।"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dendrophylax Lindenii posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share