Moon Diaries

Moon Diaries Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Moon Diaries, Mirpur, Dhaka.

Doctor • Beauty • Fashion ✨
Sharing modest style & daily lifestyle 💫

Owner & Founder : Munira's Fairy Attire
💖 Premium Abaya Collection Available

👜 Open for Promotion, Collaboration & PR
📩 DM for order & work together

আল্লাহ 'হও' বললেই হয়ে যায়। তবুও তিনি পৃথিবী সৃষ্টি করতে ছয়দিন সময় নিয়েছেন। মাতৃগর্ভে ভ্রুণ সৃষ্টির পর পরই মানব শরীরের আক...
27/04/2026

আল্লাহ 'হও' বললেই হয়ে যায়। তবুও তিনি পৃথিবী সৃষ্টি করতে ছয়দিন সময় নিয়েছেন। মাতৃগর্ভে ভ্রুণ সৃষ্টির পর পরই মানব শরীরের আকৃতি দেওয়া তাঁর জন্য কোনো ব্যাপারই না৷ তবুও তিনি দশমাস ধরে ভ্রুণকে ধীরে ধীরে মাতৃগর্ভে বড় করে তুলেছেন। এটাই তাঁর হিকামাহ্!

ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন, সাতটা তারা তাঁকে সিজদাহ্ করছে। ওই সাতটা তারা তাঁর ভাইদের প্রতীক ছিলো। আল্লাহ চাইলে পারতেন,ওই মূহুর্তে ইউসুফ আলাইহিস সালামকে তাঁর ভাইদের দ্বারা সিজদাহ্ করাতে। কিন্তু তিনি তা করেননি। এই স্বপ্ন বাস্তবায়নের আগে ইউসুফ নবীকে কুয়াতে নিক্ষিপ্ত হতে হয়েছে। কারাগারে জীবন কাটাতে হয়েছে। দিতে হয়েছে অনেক কঠিন পরীক্ষা। এতসব পরীক্ষার মধ্যে দিয়েই রব্ব তাঁকে সম্মানিত করেছিলেন এবং প্রায় ৪০ বছর পর স্বপ্ন বাস্তব হয়েছিলো।

ফেরাউন যখন সীমালঙ্ঘন করে নিজেকে খোদা দাবি করা শুরু করেছিলো,আল্লাহ চাইলে তখনই তাকে ধসিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে বড় করে দীর্ঘ সময় পর ফেরাউনকে ধ্বংস করেছেন।

আবার মুসা নবী যখন মাদইয়ানে পৌঁছেছিলেন,তখন তিনি অসহায় হয়ে আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করছিলেন। আল্লাহ তাৎক্ষণিক দুআতে সাড়া দিয়ে তাঁকে বাসস্থান, কর্ম ও স্ত্রী দিয়েছিলেন।

আসলে আল্লাহর একটা নিজস্ব টাইমিং আছে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা জানেন,ঠিক কোন সময়ে,কিভাবে কি দিলে তা তাঁর বান্দার জন্য উপকারী হবে। আমরা যখন দুআ করি,আল্লাহ তা কবুল করেন। কখনো এর ফল আমরা তখনই দেখতে পাই৷ কখনো বা রব্ব আমাদের অপেক্ষা করান। কখনো হয়তো রব্ব আমাদের এরচেয়ে উত্তম কিছু দিয়ে সন্তুষ্ট করে দেন।

আল্লাহ দেন৷ আগে হোক আর পরে হোক,আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেনই৷

আপনি যদি দুআ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন,তবে জেনে রাখবেন,আপনার দুআ ইতোমধ্যেই কবুল হয়ে গেছে। সবরের সাথে দুআ চালিয়ে যান। সঠিক সময়ের অপেক্ষা করুন।

আল্লাহ আপনাকে অতিশীঘ্রই সন্তুষ্ট করে দিবেন সেভাবে,যেভাবে পিতা ইয়াকুব(আ:) ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘ বছর পর পেয়ে সন্তুষ্ট হয়েছিলেন।🌸🤍

Tahia Islam

26/04/2026

Wearing Munira's Fairy Attire
এতো সুন্দর এই অবায়া আর খিমার সেট টি 🫶🤌🏻💕

আল্লাহ যাকে ভালোবাসেন তার সাথে উনার ব্যবহার কেমন?বিগত ৩ বছরে—২৫ জন প্রফেট, ২০০ জন গ্রেট লিডার্স এবং ৩০০ গুণীজনের জীবন অন...
26/04/2026

আল্লাহ যাকে ভালোবাসেন তার সাথে উনার ব্যবহার কেমন?

বিগত ৩ বছরে—২৫ জন প্রফেট, ২০০ জন গ্রেট লিডার্স এবং ৩০০ গুণীজনের জীবন অনুসন্ধান করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ৪ টি কমন প্যাটার্ণ খেয়াল করেছি-

(১) আল্লাহ যাকে ভালোবাসেন তাকে— সামাজিক ভাবে কষ্টে নিক্ষেপ করেন এবং পরবর্তীতে সেই সমাজেরেই রহমত বানান।

তাকে এমনকিছু ঝামেলায় নিক্ষেপ করেন যে ঝামেলায় তার আশপাশের মানুষজন কখনোই পড়েনি।

• ঝড়ের রাতে হজরত ইউনুস (আ) এর মাছের পেটে যাওয়া।

• আপন ভাইদের দ্বারা হজরত ইউসুফ (আ) এর বিট্রের শিকার হওয়া।

• নিজের গোত্র দ্বারা নুহ (আ) এর মানসিক নির্যাতনের শিকার হওয়া।

(২) আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন— তাকে তার সারাউন্ডিংস দ্বারা কটুক্তির শিকার করান এবং তার সারাউন্ডিংস দ্বারাই তাকে প্রথম সম্মানিত করেন...

• নিজ গোত্রের লোকেরাই নবী (সা) কে পাগল এবং যাদুকর বলে ডাকতো...অকথ্য ভাষায় গালিগালাজ করতো!

(৩) আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন—তাকে চরিত্র নিয়ে প্রশ্নের মুখোমুখি করান ...

তাদের প্রত্যেককে এই পরিমান মসিবতে নিক্ষেপ করেন যেই পরিমান মসিবতে নিক্ষপ করলে তারা মৃত্যু কামনা করেন..

• হজরত মরিয়ম আ. এর ঘটনা (পিতা ছাড়া সন্তান জন্ম)।

• হজরত আয়েশা রা. এর ঘটনা (সতীত্ব নিয়ে প্রশ্ন, নবীর সাথে কথা বন্ধ হয়ে যাওয়া)

(৪) আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন— :

তাকে তার ঘর এবং এলাকা ত্যাগ করতে বাধ্য করেন...এবং সেটা খুবি পেইনফুল ওয়েতে।

• মদীনায় হিজরতের সময়.. নবী (সা) বারবার পেছনে ফিরে প্রিয় মাতৃভূমির দিকে তাকিয়ে কান্না করছিলেন। বুকফাটা এই কান্নার সাক্ষী হয়েছিলেন হজরত আবু বকর (রা)।

আপনার উপর মসিবত আসা মানে আপনাকে দিয়ে আল্লাহ ভালো কিছু করাতে চান, আপনার জন্যে ভালো কিছু অপেক্ষা করছে।

এখন আপনি যদি ডিপ্রে*সড হয়ে বসে থাকেন, এইটা কিছু হইলো?

আল্লাহ তা'আলা বলেন:

"তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল অবিশ্বাসী লোকেরাই নিরাশ হয়।"

~ সূরা ইউসুফ (১২:৮৭)

এই দুনিয়া সফট মানুষদের জন্যে না। যতটুকু সম্ভব নিজেকে স্ট্রং করুন। খারাপ সময়ের ব্যপারগুলোকে লেসন হিসেবে নিয়ে নিজেকে গ্রো করুন।

My First Duty as a Doctor🩺✅হজ ক্যাম্পে প্রথম ডিউটি একজন ডাক্তার হিসেবে—মানুষের পাশে দাঁড়ানোর এই শুরুটা কখনো ভোলার না।
25/04/2026

My First Duty as a Doctor🩺✅

হজ ক্যাম্পে প্রথম ডিউটি একজন ডাক্তার হিসেবে—
মানুষের পাশে দাঁড়ানোর এই শুরুটা কখনো ভোলার না।

23/04/2026

💎🫶

মানুষ মূলত কি চায়?-চিরস্থায়ী সুখ!আদম আঃ এর গল্পে তাকালে দেখা যায় ভুল করার পর আদম আঃ মাফ চাইলেন আল্লাহ মাফ করেও দিলেন তবে...
23/04/2026

মানুষ মূলত কি চায়?
-চিরস্থায়ী সুখ!

আদম আঃ এর গল্পে তাকালে দেখা যায় ভুল করার পর আদম আঃ মাফ চাইলেন আল্লাহ মাফ করেও দিলেন তবে আল্লাহ তাদের দুনিয়াতে পাঠিয়ে দিলেন।

এখানে দেখুন জান্নাত সুবিশাল! সেখানে যা চাওয়া যায় পাওয়া যায়। মন চাইলেই তা তৈরি আমার জন্য। পরিশ্রম নেই,কষ্ট নেই,দুঃখ নেই,কিন্তু দুনিয়া?

যেখানে খানা-পানাহার থেকে শুরু করে প্রত্যেকটা প্রয়োজন এর জন্য পরিশ্রম করতে হয়। যার অপর নাম কারাগার!
বন্দিজীবন, কষ্টের জীবন।

হাদিসেও বলা হচ্ছে,
আবু হুরায়রা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.)বলেছেন,
‘দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফেরের পক্ষে জান্নাত’
(মুসলিম)

এ-থেকেই সহজভাবে আমরা বুঝি,
মুমিনের জন্য দুনিয়া জেলখানা, কারণ তার প্রত্যাশা জান্নাত। জান্নাত কি?
জান্নাত কল্পনার বাহিরের কিছু।
যেখানে চাইলেই সব পাওয়া যায়,যেখানে দুঃখ বলে কিছু নেই সেটাই জান্নাত।

আরেকটা হাদিসে বলা হয়েছে,
আবু হুরায়রা (রা.) বলেন,
রাসূলুল্লাহ (সা.)বলেছেন, ‘জাহান্নামকে কামনা-বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে। আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বিপদ-মুছীবত দ্বারা’
(বুখারী)

জান্নাত, যা আমাদের প্রত্যেকের আকাঙ্খার আবাসস্থল। সেখানে চাওয়ার আগেই বস্তু হাজির। সাথেই সেখানের সবথেকে বড় পাওনা দীদার, আল্লাহর দেখা, আল্লাহর তিলওয়াত!

জান্নাতে যে এত কিছু পাওয়া যাবে, এই পাওয়া কি এত সহজে যাবে?ত্যাগ- তিতিক্ষা ছাড়া পাওয়া যাবে?
দুঃখ ছাড়া যাবে?
ওই যে কারাগার বলা হলো, কেউ কি কারাগারে তার জীবন সাজায়?
সাজালেই বরং আমরা তাকে বলবো বোকা!
অথচ দেখুন কি বোকার মতো আমরাও কারাগার টাকেই সাজাই!

আমরা প্রথম লাইনে ফিরি,আমরা কি চাই?
চিরস্থায়ী সুখ। তবে বাস্তবতা হলো চিরস্থায়ী সুখ, দুঃখের মুক্তি, পেরেশানি ছাড়া জীবন আল্লাহ দুনিয়াতে আমাদের দিবেন না।
কারণ দুনিয়া আপনার জন্য পরিক্ষারস্থল।
দুনিয়া আপনার কারাগার।

দুনিয়াতে পাওয়া যাবেনা বলেও চেষ্টা করি রোজ তাই না?
যেখানে পাওয়ার কথা ছিল সেটার চেষ্টা করতে পারিনা ঠিক ঠাক।
পারিনা বলেই কি করবোনা?
চলুন চিরস্থায়ী সুখের নিবাসের জন্য চেষ্টা করি রোজ!

- Tasnime Momo

22/04/2026

সোনারগাঁ শপিং 🛒 কমপ্লক্স এ গেলাম 🫶(principal 100 shopping mall)

কুরআনে বলা হয়েছে:“তিনি তাদের অন্ধকারসমূহ থেকে আলোতে বের করে আনেন।” (২:২৫৭)অন্ধকার — বহুবচন।আলো — একবচন।প্রতিবারই এমন।কা...
21/04/2026

কুরআনে বলা হয়েছে:
“তিনি তাদের অন্ধকারসমূহ থেকে আলোতে বের করে আনেন।” (২:২৫৭)
অন্ধকার — বহুবচন।
আলো — একবচন।
প্রতিবারই এমন।
কারণ পথ হারানোর অনেক উপায় আছে—
না জানার অন্ধকার।
জেনেও গুরুত্ব না দেওয়ার অন্ধকার।
এমন কিছুর পেছনে ছোটা, যা ভেতরটা ফাঁকা করে দেয়।
কুরআনের কথা বলা, কিন্তু কুরআন থেকে দূরে থাকার অন্ধকার।
তোমার ভেতরের বিভ্রান্তি যেন দশটা আলাদা সমস্যার মতো,
যেগুলো তোমাকে দশদিকে টানছে।
কিন্তু আলো একটাই।
কারণ সত্য কখনো ভাঙা থাকে না।
যখন তুমি তা খুঁজে পাও, সবকিছু এক জায়গায় এসে মিলে যায়।
তোমার ছড়িয়ে থাকা টুকরোগুলো এক দিকেই অর্থ খুঁজে পায়।
“নিশ্চয়ই এই কুরআন সেই পথে পরিচালিত করে, যা সবচেয়ে সোজা।” (১৭:৯)
“Aqwam” — অর্থ “সবচেয়ে সোজা, সঠিক পথ” — যার মূল Q-W-M।
এই একই মূল থেকে এসেছে— কিয়ামাহ, মাকাম, লাওয়ামাহ।
দিকনির্দেশনা। দৃঢ়ভাবে দাঁড়ানো। আত্মসচেতনতা।
সবই একসাথে যুক্ত, একটাই সিস্টেম।
কুরআন তোমাকে ৫০টা সমস্যার জন্য আলাদা আলাদা টিপস দেয় না।
এটা একটা চাবি।
আর এই চাবি সব বন্ধ দরজা খুলে দেয়।
comment “ONE” যদি এটা তোমার বিভ্রান্তিকে একটু সহজ করে দেয়। 🤲

17/04/2026

Wearing Munira's Fairy Attire

14/04/2026

হাস্পাতালের পহেলা বৈশাখ এ কি কি করলাম🥰🥰 🫰

13/04/2026

Wearing Munira's Fairy Attire 🫰🌼

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moon Diaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share