TanhaGraphy

TanhaGraphy কখনো পথের ধারে পড়ে থাকা একটা শুকনো পাতা,
কখনো মেঘে ঢাকা আকাশে হারিয়ে যাওয়া সূর্যরশ্মি,
আবার কখনো একজোড়া হাসিমুখ—
সবই নিজের মতো করে কথা বলে এখানে..

Hi!  Welcome back. 😇A young tea seller named Sakib from Karwan Bazar. His smile is warmer than the tea he serves. ♥️📸 Ju...
20/07/2026

Hi! Welcome back. 😇

A young tea seller named Sakib from Karwan Bazar. His smile is warmer than the tea he serves. ♥️

📸 Julia Tanha 🌻

পরাজিতা তুই সকল ফুলের কাছে,তবু কেন তোর অপরাজিতা নাম?বর্ণ-সেও ত নয় নয়নাভিরাম |ক্ষুদ্র অতসী, তারো কাঞ্চন-ভাতি ;রূপগুণহীন...
07/10/2025

পরাজিতা তুই সকল ফুলের কাছে,
তবু কেন তোর অপরাজিতা নাম?
বর্ণ-সেও ত নয় নয়নাভিরাম |
ক্ষুদ্র অতসী, তারো কাঞ্চন-ভাতি ;
রূপগুণহীন বিড়ম্বনার খ্যাতি!

"মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড,আমি বিদ্রোহ”♥️
30/09/2025

"মিছিলেও প্রেম হোক,
ভেঙে যাক মোহ,
তুমি সাজো ব্যারিকেড,
আমি বিদ্রোহ”

♥️

শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়,যে যার অন্ধকারের কাছে..
22/09/2025

শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়,
যে যার অন্ধকারের কাছে..

Realization can hit you anytime. Search for it, crave for it. May this September be everything you hoped for.ameen♥️
11/09/2025

Realization can hit you anytime. Search for it, crave for it. May this September be everything you hoped for.
ameen♥️

**আসেন একটু কথা বলি** 👇দেশে যখন ছাত্র সংসদ নির্বাচন 'টক অব দ্য টাউন' হয়ে আছে। তখন এশিয়ার ছোট্ট একটা দেশ হিমালয়কন্যা নেপা...
09/09/2025

**আসেন একটু কথা বলি** 👇

দেশে যখন ছাত্র সংসদ নির্বাচন 'টক অব দ্য টাউন' হয়ে আছে। তখন এশিয়ার ছোট্ট একটা দেশ হিমালয়কন্যা নেপালের জেন জি বিপ্লবে সরকার পতন হয়ে গেছে। প্রধানমন্ত্রী ,প্রেসিডেন্ট,মন্ত্রীরা লুঙ্গি গামছা নিয়ে দৌড়ের ওপর!
আপাতদৃষ্টিতে কারন বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ আর দীর্ঘদিনের দুর্নীতি সংস্কৃতি।
কিন্তু এই পরিণতির পেছনে আরো জটিল ক্ষোভ জমে আছে।
২০০৮ সালে যখন রাজতন্ত্রের অবসান হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, তরুণ প্রজন্মের সামনে এটা তখন এক নতুন সূচনা ছিল। কিন্তু বছরের পর বছর চলে গেলেও রাষ্ট্রীয় কাঠামো কু প্রভাব মুক্ত হতে পারে নাই। বরং তাতে নতুন করে যোগ হয়েছে পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি ,অবৈধ রাজনৈতিক সুবিধাসহ দূর্নীতির শক্ত মাল মশলা। আর এইসব সুবিধাপ্রাপ্ত প্রভাবশালীর সন্তানদের রাষ্ট্র আলাদাভাবে অ্যাডভানটেজ দেয়া শুরু করে। পশ ভাষায় যাদের 'নেপো কিডস' বলা হয়।

এখন প্রশ্ন আসতে পারে এই সরকার পতনের আন্দোলনের সাথে নেপো বেবিজদের কি সম্পর্ক। অ্যাকচুয়ালি এটাই মেইন রুট এই আন্দোলনের।

নেপালের যুবসমাজের দাবি, রাষ্ট্রীয় চাকরি, সুযোগ-সুবিধা, বিদেশে স্কলারশিপ—সবই ভাগ হয়ে যাচ্ছে ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের সন্তানদের মাঝে। তাদের ধারণা , মেধার বদলে পরিবারের পরিচয়ই সাফল্যের চাবিকাঠি হিসেবে ধরা হচ্ছে।
আর এগুলার মধ্যে একটি বড় অভিযোগ—সরকারি স্কলারশিপ থেকে প্রশাসনিক নিয়োগ, এমনকি এনজিও ও কূটনৈতিক পদেও অগ্রাধিকার পেয়ে আসছিল রাজনৈতিক পরিবারগুলোর সদস্যরা। মানে জনগণের টাকায় চলা সুযোগগুলো যেন একচেটিয়া সম্পত্তি , বিষয়টা এমন হয়ে দাঁড়ায়। তখন থেকেই জেনজিদের মধ্যে আস্তে আস্তে সরকার বিরোধী ক্ষোভ বাড়তে থাকে।

এরপর চলতি বছরের জুলাই- আগস্টের একটা সময়ে এক সরকারি স্কলারশিপ তালিকায় রাজনৈতিক নেতাদের সন্তানদের নাম প্রকাশের পর থেকেই শুরু হয় জনরোষ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, নাগরিক সমাজ, চাকরিপ্রার্থীরা জড়ো হতে থাকে রাজপথে। জন্ম নেয় ‘Anti-Nepotism Movement’।" স্যোশাল মিডিয়ায় – আন্দোলন তীব্র হতে থাকে।

এরই মধ্যে ৪ সেপ্টেম্বর রাতে নেপাল সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ও মেসেজিং অ্যাপ বন্ধ করে দেয়। এর পরেই মূলত এই প্রতিবাদ নতুন করে গতি পায়। প্রতিবাদ জানাতে এবার অনলাইন ছেড়ে রাজপথে নামে হাজার হাজার নেপালি তরুণ। আর তারপরের ঘটনা তো.... 'সোনারই চাঁন, পিতলা ঘুঘু, কোথায় যাবা পালাইয়া' 😁

সো, এই জেনারেশনকে আন্ডারস্টিমেট করার কোন সুযোগই নাই। তাদের প্রতিবাদের পরিণতি ভয়ংকর! 🫵

' কিন্তু কথা তো ওই একটাই - মেধা না কোটা! '



'Don't make people your habit'.. I repeat, don't!মানুষ কে কখনো অভ্যাস বানানো উচিত না।  আপনি বিড়াল পোষেন, কুকুর পোষেন, কি...
23/08/2025

'Don't make people your habit'.. I repeat, don't!

মানুষ কে কখনো অভ্যাস বানানো উচিত না। আপনি বিড়াল পোষেন, কুকুর পোষেন, কিন্তু মুরুব্বি উঁহু উঁহু!!! মানুষ কে অভ্যাস বানায়েন না।
আপনি ভাবতেসেন আরেহহহ পর্দার ওপারে কেউ একজন তো আছে আমার কথা শোনার জন্য। হতে পারে সে বন্ধু ,অথবা ভালোবাসার মানুষ। বিশ্বাস করেন আপনার নরম মনে আঘাত দেবার জন্য ওই একজনই যথেষ্ট।
কথার ওপর কথা জমবে, শব্দের সাথে শব্দের গিট্টু লেগে যাবে, অভিমানের পরতে পরতে জট তৈরি হবে। একসময় রিয়েলাইজ করবেন ওপারের মানুষ টা আগের মত নাই। তার হাতে সময় নাই, মুগ্ধতা নাই, আগ্রহ নাই । যেই কান টা সে আপনারে ধার দিসিলো সেটা সে না বলেই ফেরত নিয়ে গেসে। আপনি মোহে আচ্ছন্ন ছিলেন বলে তা টের পান নাই।
এই পুরো গ্যালাক্সির সবচাইতে বৃহৎ রহস্য 'মানুষ'। লোপা মুদ্রার একটা গানের লাইনে এই দ্বিধা কিছুটা টের পাওয়া যায়। 'মানুষই প্রেম করে সেই মানুষ ই খু/ন করে, বুকের ভেতর খরা কখন, কখন বৃষ্টি ঝরে!" মানুষের মত দ্বিধা সৃষ্টিকারী ভুলভুলাইয়া দ্বিতীয় টা নাই।
অভ্যাস বানায়ে গাছে তুলে মই নিয়ে দৌড় দিবে। আপনি তখন গলার কাছে দলা পাকানো শব্দগুচ্ছ নিয়ে নীরবে কেঁদে যাবেন। অন্য কাউকে বলতেও ইচ্ছা করবে না। আবার নির্দিষ্ট মানুষ কে কাছেও পাবেন না। মহাকালের মত প্রতীক্ষা কুঁড়ে কুঁড়ে খাবে। তীর্থের কাকের মত তার ইনবক্সে যেয়ে বসে থাকতে ইচ্ছে করবে।

অথচ কিছু অভ্যাস যদি নিজের সাথে হতো , হয়তো এতটা ব্রেকডাউন হতো না। নিজেকে কখনো অতোটা খরচ করতে নেই। কিছু সঞ্চয় নিজের জন্য গচ্ছিত রাখতে হয়। কিছু শব্দ , কিছু গল্প, কিছু ভালোবাসা শুধু নিজের জন্য গচ্ছিত রাখুন। আত্মবিশ্বাসের সাথে কিছু করে ফেললে চট করে গল্পটা নিজেকেই জানান। সাবাসি দিন। বিশ্বাস করেন দিনশেষে কেউ থাকে না , জাস্ট কেউ না। শুধু আপনার আপনিই থাকেন। প্রিয় পাঠক , আপনাকেই বলছি। সুন্দর মনটা কে নার্চার করুন। ভালোবাসুন নিজেকে। দুহাত দিয়ে আগলে রাখুন আপনার শুদ্ধতাকে। ফুলের মত সুবাস ছড়াক আপনার উপস্থিতি 🌸

ওহ হ্যা , রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ তার এক কবিতায় বলেছিলেন -
'শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়, যে যার অন্ধকারের কাছে'... এবং এটাই সত্যি 🍃

-TanhaGraphy

20/08/2025

হেম‌ন্তের মেঘমুক্ত আকাশে মোহনীয় রূপে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার হতেই উঁকি দেয় বিশ্বের তৃতীয় উচ্চতম এ পর্বত শৃঙ্গ। মেঘ-কুয়াশার চাদর সরে সূর্যের আলোক ছটায় হেসে ওঠে কাঞ্চনজঙ্ঘা। খালি চোখেই গায়ে মাখা যায় সেই অপার সৌন্দর্য। শুধু কাঞ্চনজঙ্ঘা দর্শনই নয়, ভ্রমণপিপাসু মানুষ ঠিক যা যা খোঁজেন, তার সবই রয়েছে এখানে। সমতলের চা বাগান, মহারাজার দিঘি, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, মির্জাপুর শাহি মসজিদ, রকস মিউজিয়াম, গোলকধাম মন্দির, মহানন্দা নদীসহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ জেলা। বলছি প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি 'পঞ্চগড়ের' কথা...। বেশ কয়েক দশকে জেলার অর্থনীতি পাথর তোলা থেকে বদলে গেছে চা চাষে। পঞ্চগড় দেশের একমাত্র জায়গা যেখানে সমতল ভূমিতে চা বাগান আছে। ১৯৯০'র দশকে এ জেলায় শুরু হয় চা চাষ। এখন তেঁতুলিয়াসহ জেলাজুড়ে প্রায় ১০ হাজার একর বিস্তৃত চা বাগান আছে। এ ছাড়াও, আছে প্রায় ৫০টিরও বেশি টি এস্টেট। এখানকার চা বিশ্বমানের। অর্গানিক চা উৎপাদনকারী হিসেবে পঞ্চগড়ের পরিচিতি বেড়েছে।ঢাকা থেকে সরাসরি বাসে পঞ্চগড় আসতে এখন প্রায় আট থেকে ১০ ঘণ্টা লেগে যায়। ঢাকা থেকে ট্রেনেও আসা যায় এই জেলায়।

Address

Dhaka
1280

Website

Alerts

Be the first to know and let us send you an email when TanhaGraphy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share