বৃহস্পতিবারের বৈঠক

বৃহস্পতিবারের বৈঠক —বৃহস্পতিবারের বৈঠকে জীবনের পাঠ মিশে যায় কথায় কথায়।

26/08/2025

দীর্ঘদিন একই জুতা পড়ার পর হুবহু আরেকটা জুতো ভুলবশত পায়ে দিলেও দেখার আগেই টের পাওয়া যায়, অনুভব করা যায়, জুতা জোড়া অন্য কারো।

কিন্তু বহুবছর ধরে মার্বেল আকৃতির দুইটা চোখের দিকে তাকাবার পরও মানুষ চেনা যায় না, মানুষ চেনা অসম্ভব; একেবারেই অসম্ভব, অসম্ভব রকমের অসম্ভব।

26/08/2025

মানুষ কত কিছু জমায়। ব্যাংক ভর্তি টাকা, সিন্দুক ভর্তি স্বর্ণ, ঘর ভর্তি বাহারি সম্পদ।
অথচ বেশিরভাগ মানুষের নিজের জমানো একটা মানুষ নাই! একবারে নিজের মানুষ, যার কাছে নিজেকেও ভেঙেচুরে জমা করা যায়।

চিৎকার করে কান্না করা যায়, অল্পতেই হেসে ওঠা যায়! এই শহরে চারদিকে মানুষের মিছিল,, সবাই সবার সুখের সহযাত্রী কিন্তু জড়িয়ে ধরে কান্না করার মানুষের বড্ড অভাব, বড্ডই অভাব।

26/08/2025

মনে হয় দুঃখ নিয়েই পৃথিবীতে এসেছিলাম, একটু সুখের জন্য আমার সফর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বছর বদলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে আয়ু।

25/08/2025

উঁইয়ের ঢিবি টেনে ধরে পাহাড়ের কান;
অযোগ্যরাই বিচার করে যোগ্যদের মান!

-কালের লিখন

24/08/2025

একদিন বাড়ি ছাড়লাম। তারপর আর ওরকমভাবে বাড়ি ফেরা হয় না। দীর্ঘদিন যাবো যাবো করে আর ঘরে ফেরা হয়নি, কর্ম জীবন শত-ব্যস্ততা দায়িত্ব রেখে আর বাড়ি ফেরা হয় না। বাড়ির কথা ভীষণ মনে পড়ে। ওই যে কারা জানি বলতো, একবার বাড়ি থেকে বের হলে ওইভাবে আর বাড়িতে ফেরা হয় না 😔😔

23/08/2025

দুঃখের সান্তনা যে সৃষ্টিকর্তা কোথায় কত জায়গায় রেখেছেন তা সব সময় জানতে পারিনে বলেই আমরা কষ্ট পাই।

Address

Kallyanpur
Dhaka
1112

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৃহস্পতিবারের বৈঠক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share