Tale of 7 cats / সাত বিড়ালের কিচ্ছা

Tale of 7 cats / সাত বিড়ালের কিচ্ছা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tale of 7 cats / সাত বিড়ালের কিচ্ছা, Photographer, Dhaka.

‘মায়া’ শব্দটা শুধু একটা শব্দ না, তারও বেশি বলে বোধ হয়। বোধটা অনেকটা এমন- কাউকে ছেড়ে এসেও তার কাছে রয়ে যাওয়া, কিংবা ভুলে ...
08/09/2026

‘মায়া’ শব্দটা শুধু একটা শব্দ না, তারও বেশি বলে বোধ হয়। বোধটা অনেকটা এমন- কাউকে ছেড়ে এসেও তার কাছে রয়ে যাওয়া, কিংবা ভুলে যেতে চেয়েও বারবার মনে পড়ে যাওয়া।

এক ঝড় বাদলের সন্ধ‍্যায় এক মাসের কিছু কম সময় আগে ভিজে চুপসে সে এসে দাঁড়ায় বাড়ির গ‍্যারেজে, মা ছাড়া। তারপর তাকে শুকিয়ে অপেক্ষার মায়ের জন‍্য। মা-কে ফিরে পাওয়া গেলো একদিন পর। সেই থেকে রয়ে গেলো আমাদের আশপাশে। মা-র একটা সার্জারির পর ডাক্তার বাড়ি ঘুরে আবার ফিরেছে কাল।

ডাক্তার বাড়িতে সবাই মায়ের নাম দিয়েছে লক্ষ্মী, লক্ষ্মীর মেয়ে মায়া। মায়ার টানে তাদের আবার পথে ফিরিয়ে দিতে মন চায় না। তাই আপাতত তাদের ধরে রাখার চেষ্টা, যদি থাকে।

শুধু মায়া, বড় মায়াময়…

15/08/2026
জানালার ওপারে পাখী দেখি…মু হা হা…
04/08/2026

জানালার ওপারে পাখী দেখি…
মু হা হা…

Wireless charging…😄
12/06/2026

Wireless charging…
😄

মায়া বড়ই কঠিন অনুভূতি। সামনে থাকা অবস্থায় সব সময় সেটা হয়তো চোখে পড়ে না। আড়াল হলেই সামনে এসে দাঁড়ায়।গতকাল সিম্বা কোন ...
21/05/2026

মায়া বড়ই কঠিন অনুভূতি। সামনে থাকা অবস্থায় সব সময় সেটা হয়তো চোখে পড়ে না। আড়াল হলেই সামনে এসে দাঁড়ায়।

গতকাল সিম্বা কোন এক ফাঁকে বাসা থেকে বেরিয়ে যায় সবার অজান্তে। কাল সারাদিন পুরো এলাকা খুঁজেও তার দেখা মেলেনি। আজ ফিরে এসেছে, ক্লান্ত, ভীত, বিধ্বস্ত। বিভিন্ন কায়দা করে তাকে ধারা গেছে। এখন বাসায় পরিচিত পরিবেশে গভীর ঘুমে মগ্ন।

যারা সিম্বার হারিয়ে যাওয়ার খবর ছড়িয়ে দিয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা 🙏

সাদা-কালো ঘুমসিম্বা আর জ‍্যাকি
03/05/2026

সাদা-কালো ঘুম
সিম্বা আর জ‍্যাকি

এনার কোন নাম নেই। আমাদের বাসার আশপাশে থাকে, খাবার সময় হাজির হয়ে যায়। মাঝে একটা জটিল সার্জারি থেকে বেঁচে ফিরেছে।সে সময় তা...
02/05/2026

এনার কোন নাম নেই। আমাদের বাসার আশপাশে থাকে, খাবার সময় হাজির হয়ে যায়। মাঝে একটা জটিল সার্জারি থেকে বেঁচে ফিরেছে।সে সময় তাকে বাসায় থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল, সেটা সে প্রত্যাখ্যান করে। ইদানীং আবার বোধহয় নতুন করে জটিলতা হতে যাচ্ছে। পেট বেশ ফুলে গেছে। বাসার দরজার সামনে তাকে একটা বিছানা দেয়া আছে, সেখানেই আজকাল তার দেখা মিলে।

আজ সকালে সেখানে তাকে দেখি নাই। খানিক বাদে দেখি ছাদে হাজির। আমার সাথে মোলাকাত বা খাবার তাগিদ দিতে। একটু হাঁটাহাঁটি করেই হাউ মাউ খাউ শুরু হয়ে গেলো। অগত্যা তার আবদার রক্ষার্থে নিচে নেমে খাবার বন্দোবস্ত করতে হোলো।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tale of 7 cats / সাত বিড়ালের কিচ্ছা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category