S M Ariful Amin

S M Ariful Amin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S M Ariful Amin, Photography Videography, PCR5+245, Circuit House Road, Dhaka 1205, Dhaka.

মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহ...
31/05/2026

মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।আজ রোববার (৩১ মে ২০২৬) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-কেআইবি মিলনায়তনে শুরু হওয়া এ আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে দেশব্যাপী ভূমিসেব...
19/05/2026

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সভাপতিত্ব করছেন।আজ ১৮ মে ২০২৬, সোমবার সকাল ১...
18/05/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সভাপতিত্ব করছেন।

আজ ১৮ মে ২০২৬, সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়েছে।

আলোচ্যসূচিতে রয়েছে ২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদন।
এ ছাড়া ‘Five Year Strategic Framework for Reform and Development (FYSF 2026–2030)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে।

সাবেক সংসদ-সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিতআজ (রবিবার) সকাল ১১:৩০ টায় জাতীয় সং...
17/05/2026

সাবেক সংসদ-সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত

আজ (রবিবার) সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী, বিএনপি’র কোষাধ‌্যক্ষ ও বিশিষ্ট শিল্পোদ‌্যোক্তা মিজানুর রহমান সিনহা-এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী আবু রায়হান জানাজার নামাজে ইমামতি করেন।

জানাজায় অংশগ্রহণ করেন সংসদ-নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, মিজানুর রহমান সিনহা একজন সৎ, গুণী ও বন্ধুবৎসল ব্যক্তি ছিলেন। শিল্পক্ষেত্র এবং দেশের সেবায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি মরহুমের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করেন।

এ সময় জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার, বিএনপির মহাসচিব, ডেপুটি স্পীকার, চীফ হুইপ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কর্মকর্তাবৃন্দ। এর আগে মরহুমের ছেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন এবং তাঁর পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সার্জেন্ট অ্যাট-আর্মস, মরহুমের নির্বাচনী এলাকার আপামর জনসাধারণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা গত (১৬ মে) রাত ২টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনি এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে মুন্সিগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরবর্তীতে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি একমি গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এদেশের শিল্প ও বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংসদ সদস্য হিসেবে নিজ নির্বাচনী এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং শিল্প-বাণিজ্যের প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য।

আজ ১৭ মে ২০২৬, রবিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্...
17/05/2026

আজ ১৭ মে ২০২৬, রবিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাযায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ সাক্ষাৎ করেন।আজ ০৭ মে ২০২৬, বৃহস্পতিবার সকাল...
07/05/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ সাক্ষাৎ করেন।আজ ০৭ মে ২০২৬, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, শামীম কায়সাল লিংকন এমপি এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক...
07/05/2026

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পিএমও

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপির সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১...
07/05/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপির সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ ০৭ মে ২০২৬, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে।

নতুন উপজেলাগুলো হলো: বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরমাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি হাওর...
07/05/2026

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

আজ ০৭ মে ২০২৬, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।

হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

সভায় সিদ্ধান্ত হয়, দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে জন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।

গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিন উপস্থিত ছিলেন। এছাড়া হাওরাঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান এমপি, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্...
06/05/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্য রাখেন।আজ ০৬ মে ২০২৬, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে নিজেই গাড়ি চালিয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী।‘জনসেবায় জনপ্রশাসন’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। PMO

Address

PCR5+245, Circuit House Road, Dhaka 1205
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M Ariful Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share