চন্দ্র ভূঁ

চন্দ্র ভূঁ Nature doesn’t have deadlines 🌿

চারিদিকে এত অন্ধকার কেন? প্রভু যীশু কি আবার ক্রুশবিদ্ধ হলেন! • শাহনেওয়াজ হল, ঢাবি।
27/02/2026

চারিদিকে এত অন্ধকার কেন?
প্রভু যীশু কি আবার ক্রুশবিদ্ধ হলেন!
• শাহনেওয়াজ হল, ঢাবি।

শুয়ে আছে মাগো ধূলার শয্যায়, ছিন্ন বসন গায়,শুষ্ক জঠরে ক্ষুধার তক্ষক উপহাস করি’ যায়।কোথায় অন্ন? কোথায় বস্ত্র? মরেছে কি ভগব...
26/02/2026

শুয়ে আছে মাগো ধূলার শয্যায়,
ছিন্ন বসন গায়,
শুষ্ক জঠরে ক্ষুধার তক্ষক উপহাস করি’ যায়।
কোথায় অন্ন? কোথায় বস্ত্র? মরেছে কি ভগবান?
মানুষের তরে মানুষের কী আজ
নাই কোনো স্থান?
​তব জঠরের ক্ষুধাগ্নি আজি জ্বলিছে লেলিহান শিখা,
ধনিকের ওই ললাটে আঁকিছে কলঙ্ক-কালিমা টিঁকা।
ওরে ও পাষাণ! হায়েনা-শাবক!
তোর রুদ্ধ কপাট খোল,
শুনিতে কি পাস ধরণীর বুকে- ক্ষুধার কল্লোল?
অন্ন জোগাবি? নাকি ওই পেটে মারবি ক্ষুধার বান?
মনে রাখিস রে— ক্ষুধার্ত ঐ- কঙ্কালই ভগবান!

• বেইলি রোড, রমনা

আমি নাহয় একাই পুড়লাম, পুড়ে ছাই হলো আমার বাম অলিন্দ;আপনি তো আস্ত একটা মানচিত্র গিলে বসে আছেন ডাইনিং টেবিলে!আপনি বিড়ির ধোঁ...
22/02/2026

আমি নাহয় একাই পুড়লাম,
পুড়ে ছাই হলো আমার বাম অলিন্দ;
আপনি তো আস্ত একটা মানচিত্র গিলে বসে আছেন ডাইনিং টেবিলে!
আপনি বিড়ির ধোঁয়া সইতে পারেন না!
অথচ অন্যায় সয়ে যান কি নিশ্চিন্তে, অনায়াসেই!
আপনি তামাক’কে ঘৃণা করেন,
অথচ ঘাতকের সাথে হাত মেলান নির্লজ্জের মতো।
আমি পুড়লে আমার ক্ষতি,
আমার পকেট আর আমার স্বাস্থ্যের অবনতি—
আর আপনি পোড়ালে আস্ত একটা দেশ জ্বলে খাক হয় আপনার লোভের আগুনে!
আপনার লালা মাখানো প্লেটে আজ
শোষিত মানুষের হাড়ের স্তূপ
আপনার গ্লাসে টলটল করছে ক্ষুধার্ত শিশুর নোনা চোখের জল।
আপনার নাকে বিড়ির ধোঁয়া সয় না, সাহেব!
বড়ই সূক্ষ্ম আপনার ঘ্রাণশক্তি!
অথচ দুর্নীতির উৎকট পঁচা গন্ধ শুঁকেও আপনি দিব্যি নাকে তেল দিয়ে ঘুমান।
সিগারেটের ধোঁয়ার চেয়েও আপনার ওই লোভের চর্বি জমা মুখটা
কতটা বেশি কুৎসিত, কতটা বেশি বীভৎস আর ঘিনঘিনে
আগে ওই ভণ্ডামির পর্দা ছিঁড়ুন।
নিজের ভেতরের নর্দমাটা সাফ করুন।
তারপর আমাদের মতো তামাকখোরদের দিকে আঙুল তুলুন।
নিশ্চিন্তে গালি দিন আমাদের ‘শুয়োরের বাচ্চা’ বলে।
বিশ্বাস করুন, 'কোনো আপত্তি নেই'।

মামা, যাইবা? রাজু ভাস্কর্য,ঢাকা বিশ্ববিদ্যালয়
18/02/2026

মামা, যাইবা?
রাজু ভাস্কর্য,ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্ষুধার জ্বালায় পুড়েছে বিবেক, স্বপ্ন হয়েছে ছাই,পাপেট-শাহি গদিতে আসীন— যাদের অস্তিত্বের খানা নাই!লুটতরাজের রাজপ্রাসাদে, ন...
18/02/2026

ক্ষুধার জ্বালায় পুড়েছে বিবেক, স্বপ্ন হয়েছে ছাই,
পাপেট-শাহি গদিতে আসীন— যাদের অস্তিত্বের খানা নাই!
লুটতরাজের রাজপ্রাসাদে, নারী-উৎসব চলে রাতে,
আর সর্বহারা মরছে ধুঁকে, শূন্য হাঁড়ির পাতে!
কিছু শুয়োর-কা-ছানা, কুৎসিত মুখ; হাতে ক্ষমতার মহড়া—
থুতু দিই তোর ওই তখ্‌ত-এ-তাউসে, ছিঁড়ে শোষণের জহুরা!
বুকের পাঁজরে হাতুড়ি পিটিয়ে ভাঙবে তারা দম্ভের ঐ কারা’
হুঁশিয়ার ওরে শুয়োরের দল; জাগিছে- এবার সর্বহারা!

পথের ধুলোয় পড়ে আছে আজ, রিক্ত কাঁচের ঘর,গোপন ছিল যে সুরভিত সুধা, আজ সে তো যাযাবর।শরৎ প্রাতে মেলিয়াছি আঁখি তোমারি পরশ আশে,...
11/02/2026

পথের ধুলোয় পড়ে আছে আজ, রিক্ত কাঁচের ঘর,
গোপন ছিল যে সুরভিত সুধা, আজ সে তো যাযাবর।
শরৎ প্রাতে মেলিয়াছি আঁখি তোমারি পরশ আশে,
আজকে কেন গো হেলা ভরে মোরে ফেলিলে পথের পাশে?
পুষ্প যেমনি ঝরে পড়ে যায় কাজ ফুরাইলে পরে,
তেমনি কি আমি— রবো পড়ে আজ— স্মৃতির বালুচরে?
​তোমার আরতি সাঙ্গ করিয়া— তনু-মন আজি অন্য সুবাসে মাতে,
মোর রিক্ততা গুমরি মরিবে কি বিফল তিমির রাতে?
আমি সে নিভৃত শূন্য দেউটি;— দীপশিখা মোর—
নিভেছে ঝড়ের বায়ে,
তব নব অনুরাগে সুরভি জাগুক তোমার প্রণীত পায়ে।
নাই কোনো খেদ, নাই অভিযোগ— যাহা ছিল মোর প্রাণ,
তোমারি অর্ঘ্যে সঁপিয়া গিয়াছি নিঃশেষ প্রতিদান।
মোর শূন্যতা তোমার অঙ্গে আজি দেখো- পূর্ণতা হয়ে জাগে,
রিক্ত এ আঁধার ধন্য হইল তোমারি অনুরাগে।
মোর হিয়া-তলে যে রোদন ছিল,
সে রোদন আজি তোমার ভূষণ হোক;
আমার শুন্য পেয়ালাটি ভরি জাগুক বাবুই, .. তোমারি অমৃত-লোক।

মোরা জনম জনম বাঁধিয়াছি ঘর, বাঁধিয়াছি হাতে হাততব হাতে হাত রেখেই যেনো ফুরায় মোদের সমস্ত কাল-রাত!তব ওষ্ঠের রাঙা হিল্লোলে— স...
08/02/2026

মোরা জনম জনম বাঁধিয়াছি ঘর, বাঁধিয়াছি হাতে হাত
তব হাতে হাত রেখেই যেনো ফুরায় মোদের সমস্ত কাল-রাত!
তব ওষ্ঠের রাঙা হিল্লোলে— সুরুজ হারালো দিশা—
তব তনু-বল্লরী প্রিয়তমা আমার; ঘুচালে এ জন্মের শত তৃষা!

In frame : অভি ও প্রিয়াঙ্কা

এ কেমন পরিহাস তব হে বিধাতা? এ কেমন সৃষ্টি তব?যেখানে প্রাণ দিতে দিতেই শিখি— মরণই- পরম বন্ধু অভিনব!​যেখানে মানুষ অমৃত খোঁজ...
07/02/2026

এ কেমন পরিহাস তব হে বিধাতা? এ কেমন সৃষ্টি তব?
যেখানে প্রাণ দিতে দিতেই শিখি— মরণই- পরম বন্ধু অভিনব!
​যেখানে মানুষ অমৃত খোঁজে, আমি সেখানে বিষের পেয়ালা পাই,
এক হাতে মোর অমৃতের ভাঁড়, অন্য হাতে হাহাকার সামলাই!

যতক্ষণ ওই শূন্যে উড়িবে একটি স্বাধীন পাখি,ততক্ষণ এই মরণ-আঁধারে—আমি—আশার প্রদীপ রাখি।আঁধারেও আমি পথ খুঁজে নিই হয়ে উজ্জ্বল ...
07/02/2026

যতক্ষণ ওই শূন্যে উড়িবে একটি স্বাধীন পাখি,
ততক্ষণ এই মরণ-আঁধারে—আমি—আশার প্রদীপ রাখি।
আঁধারেও আমি পথ খুঁজে নিই হয়ে উজ্জ্বল সম্মোহন,
এ প্রেম কোনো প্রার্থনা নয়;— আত্মসমর্পণ!

পেটে ক্ষুধা লয়ে আজি ডাকি না কাহারে, হাহাকার হয় ত্রাস,শুনি দূর থেকে— নক্ষত্রদের— ঝরে পড়া- ঝরঝর দীর্ঘশ্বাস।
05/02/2026

পেটে ক্ষুধা লয়ে আজি ডাকি না কাহারে, হাহাকার হয় ত্রাস,
শুনি দূর থেকে— নক্ষত্রদের— ঝরে পড়া- ঝরঝর দীর্ঘশ্বাস।

Address

Dhaka
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when চন্দ্র ভূঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share