14/03/2017
★মধ্যবিত্তের গল্প★
বাবা বলেছে এস,এস,সি পরীক্ষায় ফাস্ট ক্লাসে পাশ করলে একটা কম্পিউটার কিনে দিবে,তাই ছেলেটির আজ রাত জেগে পড়াশুনা করা,সারাদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি না করে, মোরে বা দোকানে আড্ডা বাদ দিয়ে ছেলেটি অনেক পরিশ্রম করে একদিন ভালো রেজাল্ট করলো।
বাবা ছেলেকে কথা দিয়েছে পরীক্ষায় ফাস্ট ক্লাস নিয়ে পাশ করতে পারলে একটা কম্পিউটার কিনে দিবে তাই বাবা কয়েকদিন
হলো খুব সকালে বেরিয়ে পরে অর্থের সন্ধানে।
ছেলেটির যেদিন রেজাল্ট দিলো সেদিন ছিলো বুধবার,প্রচন্ড রৌদ্দে বাবা তখন অর্থ উপার্জনে ব্যাস্ত ঠিক সে মুহুর্তে বাবার ফোনটি বেজে উঠলো.?ওপাশ থেকে তার বোকা ছেলেটি এক পৃথিবী আবেগ জড়ানো কন্ঠে বললো,বাবা জানো আমি ফাস্ট ক্লাসে পাশ করেছি,একথাটি শোনার পরে বাবার চোখ দিয়ে দুফোটা জল পড়ে গেল পৃথিবীর বুকে!তখন নিজেকে সে পৃথিবীর সবথেকে সুখী মানুষ মনে করলো।
কিন্তুু পরমুহুর্তে বাবার মন খারাপ হয়ে গেল যে কম্পিউটার কেনার টাকা তো এখনো ম্যানেজ হয়নি.?
সন্ধায় বাবা চিন্তিত হয়ে বাড়ি ফিরলো তখন আবার সে দুফোটা জল মাটিতে ফেললো তাঁর সেই দিনের সেই ছন্নছাড়া ছেলেটির কথা শুনে"
কথাটি ছিলো এরকম...বাবা এখন আমার কম্পিউটার কেনার ইচ্ছে নেই,পড়ে কিনবো।
কি অদ্ভুদ ব্যাপার সেদিনের সেই বোকা ছেলেটি আজ তাঁর বাবাকে বুঝে ফেলেছে!!
এসব ঘটনার সহস্র সাক্ষী সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা,এদের সপ্ন থাকে তবে সেই সপ্নের রং হয় কালো।
এদের জন্নদিন পালন করা হয় এক পাউন্ডের একটা কেক সাথে কিছু চানাচুর আর কয়েকটা কলা দিয়ে। মধ্যবিত্তের ছেলেমেয়েরা যখন একসাথে বসে গল্প করে তখন গল্প শুনতে খুব ভালো লাগে কারণ সেখানে অনেক সপ্ন ওড়ে,থাকে প্রচন্ড আফসোস,থাকে সপ্ন পূরণের দৃড় প্রতিঙ্গা।
আর এভাবেই হয়তো কম্পিউটার নামে কোন গিফট্ পাওয়ার লোভে মধ্যবিত্তের ছেলেমেয়েরা দিনেদিনে সামনে এগিয়ে চলে,আর যারা ছেলেটির মতো বাবাকে বুঝতে পারে তারাই একমাএ সফল হয়,আর যারা বাবার গলার উপরে পাড়া দিয়ে বাবার কষ্ট না বুঝে নিজের আবদার মেটায় তারা সত্যিই ঝড়ে পরে।
বিশ্বাস না হলে আপনার আশে পাশে লক্ষ্য করে দেখুন,স্যালুট সকল বাবাদেরকে
যারা তাদের ঘামের ফোঁটা দিয়ে একেকটা মানুষ তৈরি করে,একেকটা দেশ গড়ে তোলে।
আমি জানি এ লেখাটি আপনি যখন পড়বেন তখন আপনার সামনে শুধুমাএ একজন মানুষের চেহারাই ভেসে উঠবে,তিনি হচ্ছেন আর কেউ না আপনার বাবা,হতে পারে সে মৃত হতে পারে জীবিত,তখন একবার গর্জে উঠে বলেবেন বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।