বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার

  • Home
  • Bangladesh
  • Sunamganj
  • বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার

বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার, Sunamganj, Sunamganj.

প্রিয় ইউনিয়ন বাসি,, আসসালামু আলাইকুম, ০৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সকল ধরনের সেবা এবং যে কোনো ধরনের সেবার আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের ডিজিটাল সেন্টার এই পেইজটিতে ধন্যবাদ সবাইকে।

জাতীয় পরিচয়পত্র (NID) এর ছবি ও স্বাক্ষর পরিবর্তনের পদ্ধতিঃ জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য আপনি যেই ...
07/08/2026

জাতীয় পরিচয়পত্র (NID) এর ছবি ও স্বাক্ষর পরিবর্তনের পদ্ধতিঃ

জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য আপনি যেই এলাকার ভোটার, সেই এলাকার সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে সংশোধন ফরম-২ এ আবেদন করতে হবে। সংশোধন ফরম-২ জমা দেওয়ার সময় আবেদনকারীর AFIS রিপোর্ট সংযুক্ত করে দিতে হবে। দেশের সকল জেলা নির্বাচন অফিসে AFIS রিপোর্ট বিনা কোনো ফি তে করা যায়। উল্লেখ্য যে, খুব দ্রুতই উপজেলা/থানা নির্বাচন অফিসেও AFIS রিপোর্ট করার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য সরকারি ফি বাবদ ২৩০/- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। এই ফি বিকাশ/রকেট এর মাধ্যমে NID Info Correction এপ্লিকেশন টাইপে জমা দেয়া যাবে। উল্লেখ্য যে, জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ফি এখন আর চালানের মাধ্যমে জমা দেয়া যায় না।

আপনার আবেদনের পরে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সরাসরি আপনার ছবি তোলা হবে ও স্বাক্ষর নেয়া হবে এবং তা সার্ভারে প্রেরন করা হবে অনুমোদনের জন্য। জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন সংক্রান্ত আবেদন "ক" ক্যাটাগরির বিধায় তা সাধারণত সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার অনুমোদন করে থাকেন।

ছবি ও স্বাক্ষর পরিবর্তন আবেদন অনুমোদন হলে আপনাকে তা এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং আপনি অনলাইন থেকে NID কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন অথবা সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে নতুন ছবি সংবলিত লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।
Ec Bangladesh.

📢 ২০২৬–২০২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন বিজ্ঞপ্তি২০২৬–২০২৭ অর্থবছরের বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা...
31/07/2026

📢 ২০২৬–২০২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন বিজ্ঞপ্তি

২০২৬–২০২৭ অর্থবছরের বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ

আগামী ১ আগস্ট ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)।
২. প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে বৈধ প্রতিবন্ধী পরিচয়পত্র।
৩. স্বামী/স্ত্রী অথবা নমিনির জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদ।
৪. আবেদনকারীর নিজ নামে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (নগদ, বিকাশ, রকেট বা উপায়)।
৫. আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন করতে যোগাযোগ করুন বোগলাবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
ধন্যবাদ

28/07/2026

প্রিয় এলাকাবাসী এই হলো আমাদের বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সরকারি তথ্য বাতায়ন ওয়েব সাইট। চোখ রাখতে পারেন, ধন্যবাদ।
Link: 👇

আজ আমাদের ০৮ নং বোগলাবাজার ইউনিয়নের অতিবৃষ্টি ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।...
08/06/2026

আজ আমাদের ০৮ নং বোগলাবাজার ইউনিয়নের অতিবৃষ্টি ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান- মোহাম্মদ মিলন খান
০৮ নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদ।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা- নিরঞ্জন চন্দ্র সরকার, ইউপি সদস্যগণ এবং আরো অনেকেই।

#ডিজিটালসেন্টার

সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, 📢 (০৬/০৬/২৬ ইং,  শনিবার ) বেলা ১০  টা থেকে বোগলাবাজার  ইউনিয়ন পরিষদ এর আওতায় সকল ট...
04/06/2026

সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে,
📢 (০৬/০৬/২৬ ইং, শনিবার ) বেলা ১০ টা থেকে বোগলাবাজার ইউনিয়ন পরিষদ এর আওতায় সকল টিসিবি কার্ডধারীদের স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে.
সতর্কতা: ইনেক্টিভ টিসিবি স্মার্ট কার্ড ও কার্ডের ফটোকপির মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ করা হবেনা।

🔴 পণ্যের বিবরণ :
✔️ সয়াবিন তেল ২ লিটার
✔️ চিনি ১ কেজি
✔️ মসূর ডাল ২ কেজি
✔️ চাউল ৫ কেজি
✔️ মেরিল সাবান ১ টি
✔️ কাপড় কাঁচার সাবান ১ টি
✔️ হুইল পাউডার ১/২ কেজি
✅ সর্বমোট প্যাকেজ মূল্য : ৬৮০ টাকা।

সূত্র:
চেয়ারম্যান- মোহাম্মদ মিলন খান
০৮ নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদ।

#বোগলাবাজারইউনিয়নপরিষদ

বোগলাবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই, ঈদ মোবারক ❤️
27/05/2026

বোগলাবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই, ঈদ মোবারক ❤️

ভিজিএফ এর চাল বিতরণ ঈদুল আযহা উপলক্ষে বোগলাবাজার ইউনিয়নে হতদরিদ্র মানুষের (৭৬০টি পরিবার) মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
25/05/2026

ভিজিএফ এর চাল বিতরণ

ঈদুল আযহা উপলক্ষে বোগলাবাজার ইউনিয়নে হতদরিদ্র মানুষের (৭৬০টি পরিবার) মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্র (NID) এর ছবি ও স্বাক্ষর পরিবর্তনের পদ্ধতিঃ জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য আপনি যেই ...
24/05/2026

জাতীয় পরিচয়পত্র (NID) এর ছবি ও স্বাক্ষর পরিবর্তনের পদ্ধতিঃ

জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য আপনি যেই এলাকার ভোটার, সেই এলাকার সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে সংশোধন ফরম-২ এ আবেদন করতে হবে। সংশোধন ফরম-২ জমা দেওয়ার সময় আবেদনকারীর AFIS রিপোর্ট সংযুক্ত করে দিতে হবে। দেশের সকল জেলা নির্বাচন অফিসে AFIS রিপোর্ট বিনা কোনো ফি তে করা যায়। উল্লেখ্য যে, খুব দ্রুতই উপজেলা/থানা নির্বাচন অফিসেও AFIS রিপোর্ট করার ব্যবস্থা চালু হবে।

ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য সরকারি ফি বাবদ ২৩০/- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। এই ফি বিকাশ/রকেট এর মাধ্যমে NID Info Correction এপ্লিকেশন টাইপে জমা দেয়া যাবে। উল্লেখ্য যে, জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ফি এখন আর চালানের মাধ্যমে জমা দেয়া যায় না।

আপনার আবেদনের পরে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সরাসরি আপনার ছবি তোলা হবে ও স্বাক্ষর নেয়া হবে এবং তা সার্ভারে প্রেরন করা হবে অনুমোদনের জন্য। জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন সংক্রান্ত আবেদন "ক" ক্যাটাগরির বিধায় তা সাধারণত সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার অনুমোদন করে থাকেন।

ছবি ও স্বাক্ষর পরিবর্তন আবেদন অনুমোদন হলে আপনাকে তা এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং আপনি অনলাইন থেকে NID কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন অথবা সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে নতুন ছবি সংবলিত লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।
সং:

23/05/2026

দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। কৃষকদের মাঝে সহায়তা কার্যক্রমকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চূড়ান্ত ইউনিয়নভিত্তিক সংখ্যাঃ
দোয়ারাবাজার সদর — ৩২৯ জন
মান্নারগাঁও — ২৪৫ জন
পান্ডারগাঁও — ১৬৫ জন
দোহালিয়া — ২৫ জন
লক্ষীপুর — ১১৯ জন
বোগলা — ১৪ জন
সুরমা — ১৪৩ জন

Address

Sunamganj
Sunamganj
3070

Website

Alerts

Be the first to know and let us send you an email when বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বোগলাবাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার:

Shortcuts

Share