Mohammad sojib

Mohammad sojib i am photographer or eidtor

12/11/2025
20/07/2024

নেত্র নিউজের আপডেট

*ঢাকায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ চলছে, বিভিন্ন স্থানে সংঘর্ষ-গুলিবর্ষণ*

◾ দুপুর ১২টা পর্যন্ত কারফিউ চলার পর দুই ঘন্টার বিরতি — দুপুর ২টা থেকে আবার কারফিউ শুরু।

◾ কারফিউ উপেক্ষা করে রাজধানী ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ব্যাপক বিক্ষোভ অব্যাহত আছে। কিছু জায়গায় আগের দিনগুলোর তুলনায় বিক্ষোভকারীদের সংখ্যা বেড়েছে।

◾মিরপুর-১০ এলাকায় পুলিশ ও বিজিবির সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ।

◾ উত্তরা ও গাবতলীতে বিক্ষোভকারীদের হাতে একাধিক পুলিশ সদস্য নিহত। উত্তরার একটি থানায় বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ এবং মোহাম্মদপুরে একটি থানা ঘেরাও।

◾ উত্তরায় সেনাবাহিনীর উপস্থিতিতে সাদাপোশাকধারী একদল অজ্ঞাতপরিচয় লোক বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করলে অন্তত তিনজন নিহত।

◾ কয়েক হাজার বিক্ষোভকারীর নিয়ন্ত্রনে রামপুরা এলাকা। হেলিকপ্টারের টহল চলছে। বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ।

◾ রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চেকপোস্ট। সেনাসদস্যরা রাস্তায় সাধারণ মানুষের পরিচয়পত্র যাচাই করে দেখছেন এবং মাইকিং করে সবাইকে ঘরে অবস্থান করতে বলছেন। এখন পর্যন্ত রামপুরা ও শনির আখড়া ব্যতীত রাজধানীতে সেনাসদস্যদের মারমুখী/আক্রমণাত্মক অবস্থানে দেখা যায়নি।

◾ গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আটকের পর তাদের পরিবারের কয়েকজন সদস্যকেও “জিম্মি করে রাখা হয়েছে” বলে অভিযোগ করেছেন নাহিদ ও নুরের নিকটজন ও সহকর্মীরা।

20/07/2024

20/07/2024

কেমন আছে বাংলাদেশ😭

*কারফিউ উপেক্ষা, আন্দোলন এগিয়ে নেয়ার প্রত্যয় শিক্ষার্থীদের*নেত্র নিউজবাংলাদেশের সর্বস্তরের জনগণকে সরকারের আরোপ করা কা...
20/07/2024

*কারফিউ উপেক্ষা, আন্দোলন এগিয়ে নেয়ার প্রত্যয় শিক্ষার্থীদের*

নেত্র নিউজ

বাংলাদেশের সর্বস্তরের জনগণকে সরকারের আরোপ করা কারফিউ প্রত্যাখ্যান এবং “প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে কমপ্লিট শাটডাউন বাস্তবায়ন” করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নেত্র নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসারও আহ্বান জানান।

নাহিদ দাবি করেছেন, ১৯ জুলাই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে অসংখ্য নিরস্ত্র মানুষ নিহত হয়েছেন। এই অবস্থায় সরকারের সঙ্গে সংলাপে যাওয়ার অর্থ “শহীদ শিক্ষার্থীদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল” বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সরকারের সঙ্গে সংলাপে বসতে আন্দোলনের নেতাদের উপর তীব্র চাপ প্রয়োগ করা হয়েছে। এমনকি গুজবও ছড়ানো হয়েছে যে তারা সংলাপে বসতে রাজি হয়েছেন। পাশাপাশি, বেশ কয়েকজন সমন্বয়ককে নিরাপত্তা বাহিনী অপহরণ ও আটক করেছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজপথ থেকে সকল নিরাপত্তা বাহিনী ও শাসক দল আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের প্রত্যাহার করার দাবিও জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

বাংলাদেশে অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক এমন সংবাদমাধ্যম বেনারনিউজ জানিয়েছে, কেবল ১৯ জুলাই সারাদেশে ৬৩ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে সরকার। পাশাপাশি, বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী মোতায়েনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।●

19/07/2024

বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে যা আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। এছাড়াও সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

19/07/2024

ব্রেকিং: বাংলাদেশে কারফিউ জারি, সেনা মোতায়েনের সিদ্ধান্ত
বিস্তারিত কমেন্টে

Address

Dhaka

Telephone

+524965361770

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad sojib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad sojib:

Share

Category