14/05/2026
দূরের ওই পাহাড় গুলো বারে বারে ডাকে আমায়
চলো দুজন মিলে যাই ওই কংলাকের চূড়ায়।
স্নিগ্ধ কোলাহল মুক্ত পরিবেশে,
যেখানে মেঘ, পাহাড় আর তোমাতে মিশে
ব্যাস্ততা ক্লান্তি আর অভিনয় ভালো থাকার যত
সবি যেন দেখতে গাছের ওই সবুজের মত।
চল যাই দুজনে, নির্মল প্রকৃতির মাঝে
যেখানে মেঘ এসে ছুয়ে দিবে তোমাকে।।