Maruf hasan

Maruf hasan my Life

13/08/2026
একদিন হয়তো তুমিও বুঝবে—কাউকে ভালোবাসা মানে শুধু তার পাশে থাকা নয়, বরং তার অনুপস্থিতিতেও তাকে নিজের ভেতরে বয়ে বেড়ানো। আমি...
11/08/2026

একদিন হয়তো তুমিও বুঝবে—কাউকে ভালোবাসা মানে শুধু তার পাশে থাকা নয়, বরং তার অনুপস্থিতিতেও তাকে নিজের ভেতরে বয়ে বেড়ানো। আমি হয়তো তোমার জীবনের সেই মানুষটা হতে পারিনি, যাকে তুমি সবার সামনে নিজের বলে পরিচয় দিতে চেয়েছিলে; কিন্তু বিশ্বাস করো, তোমাকে ভালোবাসার জায়গাটায় আমার কোনো অভিনয় ছিল না।
আমি তোমাকে এমনভাবে ভালোবেসেছিলাম, যেখানে পাওয়ার চেয়ে হারানোর ভয়টাই বেশি ছিল। তোমার একটা হাসির জন্য নিজের হাজারটা কষ্ট লুকিয়েছি, তোমার মন খারাপ হলে নিজের কষ্ট ভুলে তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি। তোমার কাছে হয়তো এগুলো খুব সাধারণ ছিল, কিন্তু আমার কাছে প্রতিটা মুহূর্ত ছিল জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি।
আজ তুমি অন্য কারো পাশে দাঁড়িয়ে সুখী হলেও আমি চাই, সেই মানুষটা যেন তোমাকে ঠিক ততটাই ভালোবাসে, যতটা ভালোবাসা তুমি আমার কাছ থেকে পেয়েছিলে। তোমার চোখে যেন কখনো অশ্রু না আসে, তোমার মনে যেন কখনো একাকিত্ব বাসা না বাঁধে।
শুধু একটা আফসোস থেকে যাবে—
যাকে নিজের জীবনসঙ্গী হিসেবে কল্পনা করেছিলাম, একদিন তাকেই হয়তো বলতে হবে, “তোমার মতো করে আর কাউকে কোনোদিন ভালোবাসিনি।”
হয়তো তুমি কোনোদিন জানবেও না, তোমাকে হারানোর পরও কত রাত তোমার কথা ভেবে নিরবে কেঁদেছি। কতবার তোমার পুরোনো কথাগুলো পড়ে নিজেকে বুঝিয়েছি—সব শেষ হয়ে গেছে। তবুও মনটা মানতে চায়নি।
কারণ কিছু মানুষকে জীবন থেকে হারিয়ে ফেলা যায়,
কিন্তু হৃদয় থেকে মুছে ফেলা যায় না।
তুমি হয়তো একদিন বলবে, “আমাকে কেউ কোনোদিন তোমার মতো করে ভালোবাসেনি…”
আর সেদিন আমি হয়তো দূর থেকে শুধু মুচকি হেসে বলবো—
“আমি তো চেয়েছিলাম সারাজীবন তোমাকেই ভালোবাসতে…!😌💔

11/08/2026

আসলে আমি একটু বেশিই আশা করতেছি। যে জিনিস আমার না সে জিনিস আমাকে নিয়ে ভাববে কেন ☹️☹️☹️আরো একটা ফালতু পোস্ট 😁

তুমি হয়তো শুধু একটু দূরত্ব চেয়েছিলে, একটু নীরবতা, একটু একা থাকার সময়। কিন্তু আমি তোমার সেই ছোট্ট চাওয়াটাকেই শেষ ইচ্ছ...
09/08/2026

তুমি হয়তো শুধু একটু দূরত্ব চেয়েছিলে, একটু নীরবতা, একটু একা থাকার সময়। কিন্তু আমি তোমার সেই ছোট্ট চাওয়াটাকেই শেষ ইচ্ছা ভেবে নিয়েছিলাম। তাই আর ফিরে তাকাইনি। কারণ ভালোবাসা যদি কাউকে অস্বস্তিতে ফেলে, তাহলে সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর পরিণতি হলো নীরবে সরে যাওয়া। আমি তোমাকে হারানোর জন্য দূরে যাইনি, তোমার শান্তিটুকু যেন অক্ষুণ্ণ থাকে, সেই কারণেই হারিয়ে গেছি।
আজ আর তোমার দরজায় কড়া নাড়ি না, কোনো অভিমান নিয়ে লিখি না, রাত জেগে অপেক্ষাও করি না। কারণ বুঝে গেছি, জোর করে কারো জীবনে থেকে যাওয়ার নাম ভালোবাসা নয়। ভালোবাসা হলো—যার হাসিতে নিজের কান্নাটাও লুকিয়ে ফেলতে পারা। তাই তোমার চাওয়া দূরত্বটুকু আমি এমনভাবে বাড়িয়ে দিয়েছি, যেন আমার ছায়াটুকুও আর তোমার জীবনে না পড়ে।
হয়তো কোনোদিন হঠাৎ আমার কথা মনে পড়বে। ভাববে, যে মানুষটা একসময় প্রতিটা মুহূর্তে তোমার খবর নিত, সে হঠাৎ কোথায় হারিয়ে গেল! তখন হয়তো উত্তরটা নিজেই পেয়ে যাবে। আমি রাগ করে যাইনি, ঘৃণা করেও না। আমি শুধু তোমার ইচ্ছার সম্মান রেখেছি। কারণ সত্যিকারের ভালোবাসা নিজের অধিকার খোঁজে না, প্রিয় মানুষটার শান্তিটুকুই খোঁজে।
এটাই হয়তো তোমার জন্য আমার শেষ উপহার—একটা এমন দূরত্ব, যেখানে আমার কোনো অভিযোগ নেই, কোনো দাবি নেই, কোনো বিরক্তি নেই। শুধু নীরব কিছু দোয়া আছে, আর এমন এক ভালোবাসা আছে, যা সারাজীবন থাকবে, কিন্তু আর কখনো তোমার দরজায় ফিরে আসবে না। যদি কোনোদিন আমার অনুপস্থিতি তোমার চোখে পড়ে, তখন শুধু এটুকু মনে রেখো—আমি চলে যাইনি, তোমার চাওয়াটাকেই পূরণ করেছি। আর সেই পূরণটাই ছিল তোমার জন্য আমার শেষ ভালোবাসা, শেষ উপহার...!😌💔

06/08/2026

খুব সাধারণ একটি বিষয়ের জন্য, ঘুম হারাম হয়ে যায় আমার 😁😁😁

04/08/2026

চারপাশে শুধু এক নিঃসীম অন্ধকার। আমি এক অভিশপ্ত মরীচিকা, যার কাছে ছায়ার খোঁজে আসলে মানুষ তপ্ত বালুর আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। আমার অস্তিত্বটাই যেন এক তীব্র বিষাক্ত ধোঁয়া, যা খুব নীরবে, অজান্তেই চারপাশের সব আলো আর হাসিকে গিলে ফেলে।

ভুল করেও যদি কেউ কখনো আমার হাতটা আঁকড়ে ধরে, সে আসলে এক অনন্ত নরকের দরজায় পা রাখবে। আমার স্পর্শে কোনো ওম নেই, আছে এক অবশ করা হিমশীতল নীরবতা। আমার সাথে জড়ানো মানেই হলো নিজের সাজানো জীবনটাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। প্রতিটি মুহূর্ত কাটবে এক অসহ্য, দমবন্ধ করা যন্ত্রণায়, যেখানে না পাওয়া যাবে মুক্তি, না পাওয়া যাবে শান্তির এক ফোঁটা বাতাস।

আমি এক অন্তহীন ধ্বংসের সুনামি। আমার সংস্পর্শে আসা মানে ভালোবাসার বদলে প্রতিনিয়ত এক জীবন্ত লাশের মতো তীব্র মানসিক যন্ত্রণায় ছটফট করা। আমার সাথে পথ চলা মানে কোনো গন্তব্য নয়, বরং এক অতলান্তিক অন্ধকারের গহ্বরে প্রতিনিয়ত তলিয়ে যাওয়া। আমার ভেতরে জমে থাকা বিষাদ আর অভিশাপের আগুন আমার পরিবার থেকে শুরু করে কাছের প্রতিটি মানুষের শেষ সুখের কণাটুকুও পুড়িয়ে ছাই করে দেবে। আমার অস্তিত্বটাই একটা জীবন্ত অভিশাপ, যা চারপাশের সব সুন্দরকে মুহূর্তের মধ্যে বিষাক্ত করে দেয়।

04/08/2026

আমি মেনে নি

হঠাৎ নিজের দিকে তাকিয়ে দেখি শূন্যতা আর ব্যথা ছাড়াকিছুই নাইতুমি আমার সেই প্রিয় মানুষ যাকে আমি কোনদিন হারাতে চায় নি। দেখো ...
03/08/2026

হঠাৎ নিজের দিকে তাকিয়ে দেখি শূন্যতা আর ব্যথা ছাড়া

কিছুই নাই

তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে আমি কোনদিন হারাতে চায় নি। দেখো তবুও আমাদের মাঝে পাহাড় সমান দুরত্ব, নিশ্বাস বন্ধ হয়ে গেলেও তোমাকে আর বলা হয় না, তোমার জন্য অনেক কষ্ট হয়। তোমাকে এক নজর দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠতো, সেই তোমাকে কতদিন হলো দেখি না, বাকিটা জীবন না দেখার আক্ষেপ নিয়ে কাটিয়ে দিতে হবে। তোমাকে ছাড়া হয়তো বেচে আছি কিন্তু ভালো নেই। ভিষন ভাবে মনে পড়ে তোমার কথা, হয়তো বাস্তবতা আমাদের নির্মম ভাবে বাঁচতে শেখায়, তবুও বোলবো ভালোবাসা সুন্দর, তুমি আমাকে ভালোবাসোনি তো কী হয়েছে, আমি তোমাকে ভালোবাসি,। হয়তো ভালোবাসি কথাটা আর বলা হবে না, তবুও গোপনে সারাজীবন তোমাকে ভালো বেসে যাবো

Address

Gazipur
9648

Telephone

+8801710089623

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share