Shafipur Crush & Confession 0.2

Shafipur Crush & Confession 0.2 Happy crushing

01/05/2026

Confession no: 169 & 180 is deleted.......

Confession no: 229Name :Tasnim Rahman MowshiBatch: Ssc 2027  তোমাকে প্রথম দেখি তোমার স্কুলের সামনে। ভিড় ছিল, শব্দ ছিল, ...
28/04/2026

Confession no: 229

Name :Tasnim Rahman Mowshi
Batch: Ssc 2027


তোমাকে প্রথম দেখি তোমার স্কুলের সামনে। ভিড় ছিল, শব্দ ছিল, সবাই নিজের মতো ব্যস্ত ছিল—কিন্তু সেই সবকিছুর মাঝেও তুমি আলাদা করে চোখে পড়ে গেলে।

তুমি হয়তো আমাকে খেয়াল করোনি, কারণ তুমি তখন বান্ধবীদের সাথে গল্পে মগ্ন ছিলে। কিন্তু আমি ঠিকই খেয়াল করেছিলাম—তোমার হাসি, তোমার সহজ স্বভাব, আর তোমার উপস্থিতিটা।

তোমার কাজল কালো চোখ দুটো… সত্যি বলতে, ওগুলো একবার দেখলে ভুলে থাকা যায় না। আর তোমার হাসিটা এমন, যেটা দেখলে অজান্তেই মন ভালো হয়ে যায়।

তোমাকে যখনই দেখি, মনে হয় তুমি এক চঞ্চল পাখি —একদম নিজের মতো সারাক্ষণ উড়ে বেড়াও

তোমার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তুমি কখনোই আমার মেসেজের রিপ্লাই দাও না। হয়তো তুমি ব্যস্ত থাকো, হয়তো আমার কথা তোমার কাছে তেমন গুরুত্বপূর্ণ না

হয়তো এটা তোমার কাছে খুব সাধারণ একটা বিষয়, কিন্তু আমার কাছে সেটা ছিল একটু অন্যরকম—কারণ সেইদিন থেকেই তুমি নিঃশব্দে আমার মনে একটা জায়গা করে নিয়েছ, সত্যি বলতে তুমি আমার অন্যরকম এক অনুভূতি।

ইতি,
কেউ একজন, যে তোমাকে প্রথম দেখাতেই মনে রেখেছে

Confession no: 228To: (Sazzad Anik)Batch : জানি না College : জানি না At first Sorry Cuz permission ছাড়া confession দিচ্ছ...
24/04/2026

Confession no: 228

To: (Sazzad Anik)
Batch : জানি না
College : জানি না

At first Sorry Cuz permission ছাড়া confession দিচ্ছি। জানি haha রিয়েক্ট দেখে রাগ হবেন।
আপনাকে প্রথম দেখছিলাম আমার কলেজে ভর্তির apply এর দিন। Apply টা আপনি করে দিছিলেন। শুরুতে আপনার উপরই crush খাইছিলাম। পরে আপনার কম্পিউটার typeing স্পিড দেখে আরো অবাক হইছিলাম আমি দেখে দেখে বলার আগেই আপনার type করা শেষ হয়ে যাচ্ছিলো। যাইহোক এই টপিক বাদ দেই....
তারপর থেকে আপনাকে মাঝেমাঝেই দেখতাম হাসপাতালের সামনে। আমার বাসা মহামুদ ডেনিম রোডে হওয়ায় মাঝে মাঝে সন্ধ্যায় আপনাকে ঐখানে ও দেখতাম আড্ডা দিতেন আর কালো কুকুরটাকে রুটি খাওয়াতেন।

এখন আর আপনাকে কোথাও খুঁজে পাইনা। দোকানে গেলে উঁকি দিয়ে আপনাকে খুজি... মহামুদ এর সামনে ও দেখি না কুকুরকে খাওয়াতে। শেষ দেখছিলাম ৩/৪ মাস আগে কিন্তু মনে হয় বহু বছর দেখি না।

হটাৎ আপনার Threads account টা সামনে আসাই আপনার কথা মনে পড়লো, যদিও Theads id টা দেখে মনে হলো use করেন না তবে আমি Theads থেকে প্রোফাইলটা ডাউনলোড করেই কিন্তু confession দিচ্ছি।
যাইহোক আর কিছু বলতে চাই না আশা করি খুব তাড়াতাড়ি আবার আপনার দেখা পাবো। আর হ্যাঁ confession দেওয়ার জন্য sorry।

ইতি
College এ apply করা মেয়েটা যাকে বকা দিছিলেন আপনি এক কাজ এ ২ ঘণ্টা লাগানোর জন্য।

Confession no: 227To: NAHIDBatch: SSC 2026Shaheen cadet school অনেক দিন ধরেই খুঁজে চলেছি তোমাকে।তোমায় কোনোদিন পাবো না ত...
24/04/2026

Confession no: 227

To: NAHID
Batch: SSC 2026
Shaheen cadet school

অনেক দিন ধরেই খুঁজে চলেছি তোমাকে।তোমায় কোনোদিন পাবো না তা খুব ভালো মতোই জানি। কিন্তু মন তো মানে না।
আমি তোমাকে ভালোবাসি,ভালোবাসতে অনুমতি লাগে না তাই বাসি। ভবিষ্যতের কথা জানি না, তবে তুমি যে আমার মনের মধ্যে থেকে যাবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এতটুকু আমি বলতে পারি।

তুমি ভালো থেকো।😊

Confession no: 226To: Tanvir Hasan EmulBatch: HSC 2027  প্রিয়,হয়তো হঠাৎ করে এই মেসেজটা দেখে তুমি একটু অবাক হবে। আসলে কয়...
21/04/2026

Confession no: 226

To: Tanvir Hasan Emul
Batch: HSC 2027


প্রিয়,
হয়তো হঠাৎ করে এই মেসেজটা দেখে তুমি একটু অবাক হবে। আসলে কয়েকদিন ধরে তোমাকে রাস্তায় দেখছি, আর জানি না কেন—তোমাকে দেখলেই আলাদা একটা ভালো লাগা কাজ করে।
তুমি হয়তো আমাকে চিনো না, আগে কখনো কথা হয়নি আমাদের। শুধু ২/৩ দিন দেখার পর মনে হলো তোমার সাথে একবার কথা বলা উচিত। অনেক খুঁজে তোমার আইডিটা পেলাম,
সত্যি বলতে, তোমার হাসি আর তোমার সাধারণ উপস্থিতিটাই আমার নজর কেড়েছে। এটা হয়তো হঠাৎ মনে হতে পারে, কিন্তু আমার কাছে একদম সত্যি।
আমি শুধু পরিচিত হতে চাই, এর বেশি কিছু না। যদি তোমার খারাপ না লাগে, তাহলে বন্ধু হিসেবে কথা বলতে চাই।
আশা করি ভুলভাবে নেবে না।
ভালো থেকো।
ইতি,
একজন অচেনা মানুষ

21/04/2026

Confession no: 225 is deleted...

18/04/2026

Confession no: 212 is deleted...

Confession no: 224Name:Majharul ReyadBatch: SSC 2025 কি থেকে শুরু করবো বুঝতেসি না । আমি কলেজ শেষ করে পুকুর পার দিয়ে বাস...
08/03/2026

Confession no: 224

Name:Majharul Reyad
Batch: SSC 2025


কি থেকে শুরু করবো বুঝতেসি না । আমি কলেজ শেষ করে পুকুর পার দিয়ে বাসায় যাওয়ার সময় প্রায় 5 বছর পর তোমাকে সামনে থেকে দেখে আমি থমকে গিয়েছিলাম। একদম আগের মতোই এখনো তুমি cute আছো 🙃।5 বছর আগে যখন তুমি আমার এক ক্লাস সিনিয়র ছিলে তখন থেকে তোমাকে আমার ভালো লাগে । তাই হঠাৎ এতদিন পর সামনে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম । তোমাকে আগে কখনো ওইভাবে বলা হয়নি কথা টা । তোমাকে সরাসরি বলার সাহস এখনো নেই তাই কনফেশন এর মাধ্যমে বললাম । তুমি হয়তো আমার এইভাবে বলাতেই আমাকে চিনবে । আর যদি না চিনে থাকো তাহলে আশা করি তুমি আমাকে খুঁজে নিবে।

Confession no: 223Name :  Shahariya Hasan LimonBatch:  HSC 2024Shafipur ideal public College Hey dear, আমি আপনাকে প্রথম ...
05/03/2026

Confession no: 223

Name : Shahariya Hasan Limon
Batch: HSC 2024
Shafipur ideal public College

Hey dear,
আমি আপনাকে প্রথম কলেজের অফিসে দেখেছিলাম প্রথম দেখাতে আপনাকে অনেক ভালো লেগেছিল। আপনি maybe সার্টিফিকেট নিতে আসছিলেন। আপনার হয়তো মনে নেই কিন্তু দিনটা ছিল 17 February. তো আপনাকে এতদিন পর পেলাম কিন্তু মেসেজ দেওয়ার সাহস পাইতেছি না তাই কনফারেন্সের মাধ্যমে আপনাকে বলতেছি। আপনাকে আমার অনেক ভালো লাগে। আচ্ছা আপনি কি রিলেশন করেন যদি না করেন তাহলে আমাকে একটা রিপ্লাই দিয়েন তবে মাঝে মাঝে আপনি রাজি

ইতি
আপনার অজানা কেউ🫀💌

Confession no: 222Name: Moriom IslamBatch: HSC 2027Shafipur ideal public college তোমার চোখে দেখি আমি স্বপ্নের দেশ,প্রথম ...
16/02/2026

Confession no: 222

Name: Moriom Islam
Batch: HSC 2027
Shafipur ideal public college

তোমার চোখে দেখি আমি স্বপ্নের দেশ,
প্রথম দেখায় হারিয়ে গেছি, নেই কোন শেষ।
তোমার হাসিতে আছে মুক্তির ঠিকানা,
একবার দেখা দিয়ে যাও, নয়ন ভরে যাক না।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত সুন্দর,
তোমার জন্য আমার মন যে খুব আকর।
তোমাকে নিয়ে বাঁচতে চাই প্রতিটি নিশ্বাসে,
তুমি কি হবে আমার জীবনের আশা?
তোমার ভালোবাসায় পেতে চাই সারাজীবন,
একবার বলো হ্যাঁ, করবো তোমারই বন্দনা।
তোমার জন্য আমার সবটুকু ভালোবাসা,
তুমি কি নেবে আমাকে তোমার পাশে?
তোমার হাতটা ধরতে চাই, চলবো একসাথে,
তুমি হবে আমার, এইটাই চাই 😊।

Address

Shafipur
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafipur Crush & Confession 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category