Sifat Biswas

Sifat Biswas বাংলাদেশের সৌন্দর্য খুঁজে ফিরি—বান্দরবানসহ সারা দেশের প্রকৃতির নিয়মিত ভিডিও পেতে ফলো করে পাশে থাকুন।😍😍

From: Habiganj_Sylhet.

08/10/2025

নামা পিকের ট্র্যাজেডি এক ভুল সিদ্ধান্ত, এক নিঃশব্দ বিদায়

চীনের সিচুয়ান প্রদেশের বরফে মোড়া নামা পিক পাহাড়ে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা।

মাত্র ৩১ বছর বয়সী হং নামের এক হাইকার ছবি তোলার জন্য নিজের নিরাপত্তা দড়ি খুলে ফেলেছিলেন। ঠিক সেই মুহূর্তেই তার পায়ের ক্র্যাম্পন বরফে আটকে যায়, ভারসাম্য হারিয়ে তিনি প্রায় ১০০/২০০ মিটার গভীর বরফঢাকা ঢালে নিচে গড়িয়ে পড়েন।

সঙ্গে থাকা সহযাত্রীরা চিৎকার করলেও, চোখের পলকে তিনি দৃষ্টিসীমার নিচে মিলিয়ে যান চিরতরে।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, এই অভিযাত্রী দলটি প্রয়োজনীয় পারমিট বা অনুমোদন নেয়নি, এমনকি তাদের ট্যুরের পরিকল্পনাও কর্তৃপক্ষকে জানায়নি।

মাউন্টেনিয়ারিং বিশেষজ্ঞদের মতে, এই দুর্ঘটনার মূল কারণ ছিল নিরাপত্তা প্রোটোকল ভঙ্গ দড়ি খুলে ফেলা, আইস এক্স ব্যবহার না করা, এবং যথাযথ প্রস্তুতি ছাড়া বিপজ্জনক ঢালে ওঠা।

৫,৫৮৮ মিটার উচ্চতার নামা পিক গংগা পর্বতশ্রেণির একটি উপশৃঙ্খল। সেখানে প্রকৃতি যতটা সুন্দর, ঠিক ততটাই নির্মম।

উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় খুঁজে পান, পরে মরদেহ গংগা মাউন্টেন টাউনে পৌঁছে দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন এটাই ছিল তার প্রথমবারের মতো নামা পিকে ওঠা, আর সেটিই হয়ে গেল তার শেষ যাত্রা।

#নামা_পিক #সিফাত_বিশ্বাস

18/07/2025

জীবন এখানেই সুন্দর 🌿📌পাঁচগাওঁ, কলমাকান্দা নেত্রকোনা🇧🇩

17/07/2025

বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তা শ্রীমঙ্গল🛣️

বান্দরবানে নিঃশব্দে হারিয়ে যাওয়া যারা আর কখনো ফিরে আসেনি...বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ব...
14/07/2025

বান্দরবানে নিঃশব্দে হারিয়ে যাওয়া যারা আর কখনো ফিরে আসেনি...

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বান্দরবান, সবুজ পাহাড়, রহস্যময় ঝর্ণাগুলো আর মেঘে ঢাকা চূড়াগুলো যেন প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে এক অনির্বচনীয় অভিজ্ঞতার জন্য। কিন্তু আপনি কি জানেন এই মন মাতানো সৌন্দর্যের আড়ালেই রয়েছে কিছু নিস্তব্ধতায় মোড়ানো গল্প? এমন কিছু মানুষ যারা পাহাড়ে ঘুরতে গিয়েছিলো নিজেকে খুঁজতে, কিন্তু তারাও আজও আমাদের মাঝে আর ফিরে আসেনি।

২৮ সেপ্টেম্বর, ২০১৫
ঢাকা থেকে পাহাড়ের টানে রওনা হয়েছিলেন দুই বন্ধু মুন্না(৩৫) ও জামিল (২৮) গন্তব্য বগালেক হয়ে পাড়ি দিচ্ছিলেন রুমার দুর্গম কিছু অফট্রেইল। তাদের সঙ্গে থাকা স্হানীয় পাহাড়ি বন্ধু পাসিং দাদার ছোট ভাই মাংসাই সহ নিখোঁজ হন তারা তিনজনেই। সেনাবাহিনীর হেলিকপ্টার, স্থানীয় উদ্ধারকারী দল, দিন-রাতের প্রচেষ্টা কিছুই কাজে আসেনি। সময় পেরিয়ে গেছে ৯টি বছর, অথচ তাদের কোনো সন্ধান এখন পর্যন্ত মেলেনি।

অক্টোবর, ২০১৮
নাফাখুম ঝর্ণার সৌন্দর্য দেখতে গিয়েছিলেন আরিফুল হাসান ফাহিম। এরপর নিঃশব্দ নিখোঁজ।

১১ জুন, ২০২৫
হাসান চৌধুরী ট্যুর এক্সপার্ট গ্রুপের হোস্ট হিসেবে গিয়েছিলো আলীকদমের ক্রিসতং-রুংরাং ট্রেইলে কিন্তু আকস্মিক পাহাড়ি ঢলে সবাই কোনোভাবে ফিরে এলেও হাসান আর ফিরলো না। তাঁর নিখোঁজ হওয়ার খবরে স্তব্ধ হয়েছে সকল শ্রেণির মানুষজন। সহকর্মী, পরিবার, বন্ধুবান্ধব সবাই অপেক্ষা করে শুধু একটা খবরের জন্য।

এরা আমাদেরই ভাই, বন্ধু কিংবা ট্যুর পার্টনার। আজও পাহাড়ের কোনো এক গহীনে হয়তো পড়ে আছে তাদের জুতা জোড়া, ক্যামেরার ব্যাগ কিংবা তাদের ব্যাকপ্যাক। আর তাদের পরিবার অপেক্ষায় একটা ফোন-কলের, একটুখানি খবর, বা অন্তত একটা চিহ্নের জন্য। বান্দরবান আমাদের দেশকে দিয়েছে অকল্পনীয় সৌন্দর্য। কিন্তু একই সঙ্গে, সে নিয়ে নিয়েছে কিছু মুখ, যাদের আর কোনোদিন দেখা যাবে না। এই হারিয়ে যাওয়া মানুষগুলোর জন্য নেই কোনো আনুষ্ঠানিক শোক, নেই কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি। কিন্তু হৃদয়ের গভীরে, স্মৃতির অতলে, এবং নিঃশব্দ কল্পনায় তারা আজও জীবিত।

ঘুরে বেড়ানো অপরাধ নয় কিন্তু নিজের জায়গা থেকে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করার চেষ্টা করুন। কারণ আপনি যে ট্রেইলে পা বাড়াচ্ছেন, সেখানে হয়তো কেউ শেষবারের মতো পা রেখেছিল...

#সিফাত_বিশ্বাস

14/07/2025

Pov: you accidentally open my gallery 📸😳📂

10/07/2025

সেন্টমার্টিন দ্বীপে চোখের পলকেই ঢেউ গ্রাস করলো মাছ ধরার নৌকা, সংগ্রামের দৃশ্যপট!!

সাগরের বুকে উত্তাল হাওয়ার সর্তক সংকেত জারি ছিল বহু আগেই। কিন্তু কে শোনে কার কথা?

একদিকে রোজগার নেই, অন্যদিকে দ্বীপে খাদ্যের হাহাকার। টেকনাফের সঙ্গে নিয়মিত নৌযান চলাচল বন্ধ, বাজারে তেমন কিছু নেই দু’মুঠো আহারের জন্য পেট যখন জ্বলতে থাকে, তখন জীবন নামক শব্দটা হয়ে পড়ে অস্পষ্ট।

এই দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে পাড়ি জমায় কিছু জেলে, নিছক বাঁচার তাগিদে। চোখের সামনে মাত্র কিছুটা দূরেই মাছ ধরার একটি নৌকা ঢেউয়ের প্রবল ধাক্কায় এক নিমিষে উলটে যায়।

গভীর সমুদ্রে নয়, তবে দ্বীপের কাছাকাছি বলে শেষ রক্ষা হয় তীরের স্হানীয় সাহসী মানুষগুলো মুহূর্ত বিলম্ব না করে ঝাঁপিয়ে পড়ে প্রাণপণ লড়াইয়ে। ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে শেষমেশ সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

#সিফাত_বিশ্বাস

©️ভিডিওটি সংগ্রহ করা হয়েছে।

26/06/2025

Somewhere in Baniyachong🌿

21/06/2025

এই খানে মিলে মনের শান্তি 🍃

Address

Habiganj
3350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sifat Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share