09/09/2026
ধানমন্ডি ৩২-এর ভাঙা বাড়িতে ফুল দিতে যাওয়া
এক নারীকে যখন লাঠি দিয়ে আঘাত করা হলো,
চারপাশে দাঁড়িয়ে যখন মবের উল্লাস চলছিল
তখন অনেকের বিবেক যেন গভীর ঘুমে ছিল।
তখন মানবতার বুলি কোথায় ছিল?
সহিংসতার বিরুদ্ধে সেই জোরালো প্রতিবাদ কোথায় ছিল?
কেন তখন মবের উল্লাসকে দেখে এত নীরবতা?
অথচ ইতালিতে বাঁধনের ওপর ডিম ও সোডা
নিক্ষেপের ঘটনা ঘটতেই ঘুমন্ত বিবেক
মুহূর্তেই জেগে উঠল! শুরু হলো নীতিকথা,
মানবতার পাঠ আর সহিংসতার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।
বিবেক যদি জাগাতেই হয়, তাহলে পুরোপুরি জাগুক।
কারণ অর্ধেক জাগ্রত বিবেকই সমাজকে
সবচেয়ে বেশি বিপদে ফেলে।