Amader Sarishabari

Amader Sarishabari 100% Original product Just have to give it to the demands

নয়া দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরাচলতি মাসের ২৬-২৭ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈ...
23/02/2025

নয়া দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা

চলতি মাসের ২৬-২৭ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

দল ঘোষণার আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি

নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ায় জোড়ালো সম্ভাবনা রয়েছে। তবে দলের সদস্যসচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে পদগুলোতে কারা থাকছে তা এখনও জানা যায়নি। তবে আরও দুটি পদের বিষয়েও প্রস্তাব এসেছে।

এর আগে, জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন চালায় সংগঠনটি। এরপর ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি জনমত জরিপও চালালো হয়। সেখানে নতুন রাজনৈতিক দলের নাম, লোগোসহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয়। এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজীতে হবে বলে গুঞ্জন রয়েছে।

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সংশোধিত সম...
23/02/2025

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সংশোধিত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (মাউশি) শিক্ষা বোর্ডের সংশোধিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। এ পরীক্ষা শেষ হবে ১৩ মে।

তবে আগের রুটিন অনুযায়ী আগামী ৮ মে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

এবার বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। নির্দিষ্ট দিনগুলোয় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৮ মে।

এদিকে পরীক্ষার্থীদের জন্য ১৪টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। নির্দেশনাগুলো হলো౼

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করবে।

৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR (ওএমআর) ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।

১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।

১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

১৪. পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

সাত কলেজ সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান ইউজিসিরইউএনবিরাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত ...
22/02/2025

সাত কলেজ সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান ইউজিসির

ইউএনবি

রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব বিষয়ে একটি অফিস নোট অনুমোদন করা হয়েছে।

একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সর্বসাধারণের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করা হচ্ছে। পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে [email protected] (ই–মেইল আইডিতে) নাম পাঠানোর জন্য অনুরোধ করেছে ইউজিসি।

রাজধানীর সরকারি সাতটি বড় কলেজের জন্য যে পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার, সেটির নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’। নাম প্রস্তাব করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি। শিক্ষার্থীরা চাইলে এই নাম গ্রহণ করা হতে পারে। সম্প্রতি ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এ-সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নাম প্রস্তাব করা হয়। এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান এস এম এ ফায়েজ গত মাসে প্রথম আলোকে বলেছিলেন, কয়েকটি নামের মধ্যে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামটি তাঁদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। শিক্ষা উপদেষ্টাও এই নামের প্রশংসা করেছেন। তবে ছাত্ররা যেটা বলবেন, সেটাই চূড়ান্ত হবে।

সরকারি কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।

আমাদের ক্যাপ্টেন কবে খেলা শিখবে বলেন ?????
21/02/2025

আমাদের ক্যাপ্টেন কবে খেলা শিখবে বলেন ?????

প্রথমে, তাদেরকে ক্যাচ ধরতে শেখাও।
21/02/2025

প্রথমে, তাদেরকে ক্যাচ ধরতে শেখাও।

হেনা আজ আমাদের মজে নেই।
20/02/2025

হেনা আজ আমাদের মজে নেই।

আজ বিকাল ৩:০০ টার সময় মুশফিকুর,রিয়াদ,জাকিরদের প্রতি চেয়ে থাকবে পুরো বাংলাদেশ 🤓🤓🤓🤓🤓
20/02/2025

আজ বিকাল ৩:০০ টার সময় মুশফিকুর,রিয়াদ,জাকিরদের প্রতি চেয়ে থাকবে পুরো বাংলাদেশ 🤓🤓🤓🤓🤓

🐼💔  ভারতের বিপক্ষে খেলার একাদশ কেমন হবে?  😲☢
19/02/2025

🐼💔 ভারতের বিপক্ষে খেলার একাদশ কেমন হবে? 😲☢

19/02/2025

হ̶̣͗̀̑̔͛́͋̐͝া̸̭͂̀ͅজ̸̩̜̝̣̠̩̦͙̫͑̏̈́͛̿̚া̵̞̖̮̻͎̾̀̋̍র̶̣̣̹͍͓͉̥͊̎́͛̊̍̓͝ ̷͙̘̼͇̼͐͜ট̴̘͓͎̻̘̉̈́͋̔̑͂̕͝া̴̟̤̜͇͇̾̀̄͜͝͠ ̷̺̜̰̲̭͚̠͚͎͒͋́͜͝স̸̸্̧̢̨͔͔̥̹͕͙̬͕̯̞́́̄̄͌́̃̈́̈́̑̌͊͌͝͝͝ব̷̣͚̦̟͐͝প̸̵্̨͔̮͙͚͓̥̠̩̯̦̖̞̼̇̃̅͌̆̓̍͒̑̔͘͜͠ন̵̤͎̯͇͋͆̈̎̽͂̒̚̕ͅো̶͈͖͖́́̆͐́́͘ ̶̭͇̖̫̋̈́̍̌͆͆̈̀͘ͅন̸̧̡͉̱̦̠͚͇̬̙̅͐̊̇̊́̂ি̶̱̺̤̬̊̏̀̀̍̐̐͆͝য̶̴়̨̛̝͖͙͕̥͉̤̼̯̖͖̭̪̔̍̿́͊̑̔̈̕͜͝ͅͅে̴̮͙̩͖̤̩̺̋̎̀̚͜͜

19/02/2025

@ viral credit envato

ফাস্ট টাইম নিজ হাতে রান্না করেছি ,,,,,,,,,,কাল বুনা .,,,,,,,
27/04/2024

ফাস্ট টাইম নিজ হাতে রান্না করেছি ,,,,,,,,,,
কাল বুনা .,,,,,,,

ভূমি অফিসে নিয়োগ হবে নৈশপ্রহরী : ভূমিমন্ত্রীভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ভূমি অফিসে সংরক্ষিত মূল্যবান দলিলাদির...
24/02/2024

ভূমি অফিসে নিয়োগ হবে নৈশপ্রহরী : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ভূমি অফিসে সংরক্ষিত মূল্যবান দলিলাদির নিরাপত্তা নিশ্চিতে সারা দেশের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে নৈশপ্রহরী নিয়োগ দেয়া হবে।

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) কাউন্সিল হলে ‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক ভূমিমন্ত্রীর সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। উল্লেখ্য, সারা দেশে ৩ হাজার ৪৬৮টি ইউনিয়ন ও পৌর ভূমি অফিস রয়েছে।

বঙ্গবন্ধুর স্মার্ট সোনার বাংলা গড়ার মহাপরিকল্পনার অংশ হিসেবে দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যাক্ত করে ভূমিমন্ত্রী এসময় বলেন, ভূমির সাথে দেশের প্রতিটি নাগরিক জড়িত, জড়িত দেশের সার্বিক অর্থনীতি। ভূমি সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ভূমি অফিসে যেন কোনো অনাহূত তৃতীয় পক্ষ কিংবা দালালের কার্যক্রম না থাকে তা নিশ্চিত করতে হবে।

সারা দেশ থেকে আগত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ইউএলএও) এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের (ইউএলএসএও) অতীত থেকে মুক্ত হয়ে স্বচ্ছ ও দক্ষ ভূমিসেবা দেওয়ার আহ্বান জানান ভূমিমন্ত্রী। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্থাপনে তাদের প্রথম কাতারের সৈনিক হিসেবে কাজ করে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাওয়ার জন্য বলেন তিনি।

এসময় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্যানেল থেকে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নব-নিয়োগ প্রাপ্তদের উদ্দেশ্য করে ভূমিমন্ত্রী বলেন, আপনাদের কাছ থেকে জাতির বিশেষ প্রত্যাশা রয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ আপনারা হচ্ছেন জনসেবায় মেধার প্রতীক। আমার বিশ্বাস, দেশ এবং জনগণের আস্থার প্রতি মূল্য দিয়ে, আপনারা সততার সাথে কাজ করবেন এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করে দেশের জনগণকে ভূমিসেবায় নতুন কিছু উপহার দিবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মোতাহার হোসেন খান, কার্যকরী সভাপতি মো. আবুল হোসেন, মহাসচিব মো. আসাদুজ্জামান প্রমুখ। এছাড়া আরও ছিলেন সারা দেশ থেকে আগত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ।

Address

Sarishabari
Jamalpur
2050

Alerts

Be the first to know and let us send you an email when Amader Sarishabari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader Sarishabari:

Share

Category