17/06/2024
Attention
মেয়েটির নাম ইশা। তার একটা বোন আছে। তিশা।
দুই মেয়েকে নিয়েই বোধহয় মা বেরিয়েছিলেন। ইট পাথরের এই শহর ছেড়ে যাচ্ছিলের প্রিয়জনের কাছে। শ্বশুরবাড়ি অথবা বাবার বাড়ি।
বাসে উঠতে পারলেন না মা।
ঢাকার টেকনিক্যাল মোড়ে শাহজাদপুর ট্রাভেলস এর কাউন্টারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর সাথে সাথে না ফেরার দেশে। নাহ, ফিরতে হচ্ছে। বাড়িতেই। তবে লাশবাহী গাড়িতে।
অবুঝ শিশুটি তার বাবার নাম বলছে কামাল। আর চাচার নাম জিসান। বাড়ি চাটমোহর। এটা তো পাবনাতেই।
এখনও স্বজনদের খোঁজ পাওয়া যাইনি। আপনি যদি চিনে থাকেন দয়া করে স্বজনদের একটু জানিয়ে দিন। চাইলে পোস্টটা শেয়ারও করতে পারেন।
আমি শুধু ভাবছি বাচ্চা দুটোর কথা। হয়তো সন্ধ্যাতেও মেয়েটা মায়ের কাছে আবদার করেছে কাল ঈদের দিন মায়ের হাতের সেমাই খাবে। কালকে পড়ার জন্য রঙিন জামাটা নিশ্চয় ব্যাগেই আছে। চুল গুছিয়ে রাখার জন্য নিশ্চয় মা তাকে ব্যান্ড কিনে দিয়েছে। সবই আছে শুধু মা নেই!
সৃষ্টিকর্তা কি অদ্ভুত আচরণ করেন আমাদের সাথে। সব থেকেও যেকোনো বয়সি মানুষ মা-হীন হয়ে নিঃস্ব হয়ে যেতে পারে।
মা হীন পৃথিবী যেকোনো সন্তানের কাছে এক নির্মম অসহায়ত্বের নাম।
Plz share this