21/06/2026
সূরা আশ-শারহ (سورة الشرح)৫ ও ৬ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন,
~ফা-ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা🌿
অর্থ:নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে।
🌿 (সূরা আশ-শারহ, ৯৪:৫–৬)
খেয়াল করো, আল্লাহ বলেননি—
"কষ্টের *পরে* স্বস্তি আছে।"
তিনি বলেছেন—
"কষ্টের *সাথেই* স্বস্তি আছে।"
অর্থাৎ তুমি হয়তো এখনো পুরো সমাধানটা দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ ইতোমধ্যেই তোমার কষ্টের ভেতরে কিছু না কিছু রহমত, শিক্ষা, শক্তি বা নতুন পথ রেখে দিয়েছেন।
আজ যে পরীক্ষাটা তোমাকে কাঁদাচ্ছে, হয়তো সেটাই আগামী দিনের শক্তি হয়ে দাঁড়াবে।✨🌷