BAHIR MADI CYBER LAB

BAHIR MADI CYBER LAB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BAHIR MADI CYBER LAB, Kushtia.

10/11/2015

★একটি বাসর রাত★
আজ নিলয় ও মিম এর বাসর রাত।
পারিবারিক ভাবেই তাদের বিয়ে
হয়েছে। মিম শিক্ষিত মেয়ে এবং
নিলয় পড়ালেখা শেষ করে নিজেদের
পারিবারিক ব্যবসা দেখাশুনা করে।
রাত ১২:৩০
নিলয় বাসর ঘরে আসলো সবাই কে
বিদায় জানিয়ে।মিম খাট থেকে
নেমে নিলয় এর পা ছুয়ে সালাম
করলো। নিলয় মিম কে উঠিয়ে
খাটের উপর বসাল।নিলয় মিম কে বলল
"আজ আমাদের বাসর রাত।
সবার মতই আমাদের জীবনেও বহু
প্রতিক্ষিত রাত এই রাত।
আজ এই শুভক্ষনে আমি তোমাকে কিছু
কথা বলতে চাই আশা করি
মনযোগী হয়ে শুনবে।
কাল কেও তুমি শুধু একটা মেয়ে ছিলা।
আজকে তুমি কারো স্ত্রী, কারো
সংসারের বউ।কারো ভাবি, কারো
জা,কারো চাঁচি, কারো মামী।আজ
থেকে তোমার অনেক দাযিত্য বেড়ে
গেছে।
যেহেতু আমরা পরিবারের কথা মত
বিয়ে করেছি তাই হয়তো একে
অপরকে জানার সময় কম পেয়েছি। তবুও
কিছু কথা
আজ থেকে তুমি আমার স্ত্রী এবং আমি
তোমার স্বামী।
যেহেতু আমাকে তোমার বর হিসেবে
মেনে নিয়েছ তাই
মনে করছি আমাকে তোমার যোগ্য মনে
করেছ।আর আমাকে
যদি তোমার যোগ্য করে কেউ গড়ে
তোলে তারা হল আমার
আব্বু আম্মু।
আশা করি তুমি তাদের কে সম্মান
দিয়ে চলবে।তাদের কে নিজের
আব্বু আম্মু মনে করবে।
তারা আমাকে তোমার যোগ্য করেছে
তার মানে তারা আমার
থেকে অনেক বেশি যোগ্য তাই তারা
বয়সের কারনে হয়তো রাগারাগি
করতে পারে। তখন তুমি তাদের সামনে
মাথা নত রেখে
নরম স্বরে কথা বলবা।
কারন " কখনো কখনো তোমার মুখটা বন্ধ
রাখতে হবে। গর্বিত
মাথাটা নত করতে হবে এবং স্বীকার
করে নিতে হবে যে তুমি
ভুল। এর অর্থ তুমি পরাজিত নাও, এর অর্থ
তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের
হাসিটা হাসার ন্য ত্যাগ স্বীকারে দৃঢ়
প্রতিজ্ঞ।"
যদি তুমি তাদের রাগের সময় ভাল
ব্যবহার কর তাহলে তারা আর কখনই
তোমার সাথে রাগবে না।যদি তুমি
আব্বু আম্মুকে মন থেকে
ভালবাসো তাহলে তারা তোমাকে
অনেক আশিবাদ করবে যা
অমুল্য।
তোমাকে রান্না করতে হবে।আম্মু যখন
রান্না করছে তখন তুমি
আম্মু কে গিয়ে বল যে আম্মু আমি
রান্না পারি না আমাকে
শিখাবেন?? আম্মু খুশি হবে। তোমাকে
রান্না করতে হবে না
তখন তবু খুশি থাকবে।বিকেলবেলা একটু
চা বানিয়ে তাদের কে দিয়ে আসলে
তারা অনেক খুশি হবে তোমার উপর। .
শুনেছি সব ভাবিরা নাকি ননদ জা
দের কে দেখতে পারে না।তুমি এই
ধারনা পাল্টে দিবা। আমার বোন রা
৬মাস পর হয়তো আসবে থাকবে
৬দিন। এই ৬দিন তাদের কে নিজের
বোন মনে করে আদর কর
যেন পরের বার তোমার টানেই আসে
আবার।
তুমি হয়তো জানো না যে একবার
আমার অসুস্থ হইছিলাম এবং আমার আব্বু
আম্মু ছিল না। আমার ২বোন সারারাত
আমার মাথার পাশে না
ঘুমিয়ে সেবা করেছিল এখন ভাবো
তুমি তাদের কে কেমন
ভালবাসবে?
আমার বড় ভাই আছে যে আমার চাওয়ার
আগেই আমার অভাব পুরন
করছে আশা করি তুমি তাকে নিজের
ভাইয়ের মত দেখবে।যদি ভাইয়ার
কাছে কিছু আবদার কর তাহলে তিনি
তোমার উপর খুশি হবে। আর ভাবি তো
তোমাকে বোন বানিয়েই ফেলেছে।
আমাদের বাড়িতে অনেক
বাচ্চাকাচ্চা আছে।তাদের কে আদর
করবে সারাদিন তাদের সাথে সময়
কাটাবে একঘেয়েমি দুর হবে।
অতঃপর
ভালবাসা দিয়ে সব জয় করা যায়
হিংসা দিয়ে নয়।ভালবাসা দানে
বাড়ে কমে না। যতযত ভালবাসা দিবে
সবাই তেমন ভালবাসা তোমাকে
দিবে। সবাইকে ভালবাসবে।আর তুমি
যদি এতকিছু কর তাহলে আমি নিশ্চয়
তোমাকে খারাপ রাখতে চাইব না?
আর একটা মেয়ের কাছে স্বামীর সুখের
চেয়ে বড় কিছু নেই।
এমন কিছু করবে যেন এইঘর টাকে স্বর্গ
মনে হয়।
প্রতিদিন পাচ ওয়াক্ত নামাজ পড়বা।
তুমি অনেক রুপসী কিন্তু সেটা সবার
জন্য নয়। তাই বাইরে সংযত
হয়ে চলাফেরা করবে।
তোমার কিছু বলার থাকলে বল। মিম
মাথা উঠেই নিলয় এর দিকে তাকালে
নিলয় দেখে মিম কাঁদছে। নিলয় বলল
কাঁদছ কেন?
মিম বলল জীবনে কাউকে বলিনি আজ
বলছি "আমি তোমাকে
ভালবাসি "
আমার জীবনে শ্রেষ্ঠ উপহার তোমার
মত কাউকে জীবনে
সঙী করে পাওয়া।
নিলয় বলল আমিও ভালবাসি তোমাকে
কথা বলতে বলতে আযান দিয়ে দিল
যাও তুমি নামাজ পরে ঘুমাতে যাও
আমি মসজিদ গিয়ে নামাজ পরে
আসতেছি।
পরের দিন থেকে শুরু হল এক শান্তির
সংসার। আমার আব্বু আম্মু যেন বউ
পায়নি পেয়েছে একটা মেয়ে।
আমাকে বাদ দিয়ে সারাদিন বউকে
নিয়েই ব্যস্ত থাকে বাড়ির সবাই।
আমিও কিছু বলিনা।
দিন গেলে রাত টাতো আমার।..
(নো বেড কমেন্ট)

10/11/2015

কারো ভয়ে কখনো নিজের
ভালোবাসা কে শেষ করে দিয়ো না।
যাকে ভালোবাসো তার প্রতি
বিশ্বাস, আস্থা রেখে তার হাতে
হাত রেখ। দেখবে একদিন সত্যি হবে
তোমার ভালোবাসা।

10/11/2015

যে তোমার চোখের পানির মূল্য
বুজেনা,তার
সঙ্গ ত্যাগ কর।

মাঝে মাঝে কাছের মানুষের কাছ
থেকে
নিজেকে আড়াল করে রাখি......
আর অপেক্ষা করি এই ভেবে,
দেখি আমায় মিস করে কিনা,
কিন্তু আমি সত্যি খুব বোকা,
এই জিনিসটা কখনো ভাবিনা,
আমি নেই তো কি হয় হয়ছে?
আমার থেকে ভালো কাউকে সে
পেয়েছে,
আমাকে মিস করবে কেনো ?
wHy!!!!!

10/11/2015

প্রেম নিয়ে আধুনিক ভাব-সম্প্রসারন।
১) প্রেম যত গভীর হয়,প্রেমিকা তত
নিকটে আসে।
(রাত যত গভীর হয়,প্রভাত তত নিকটে
আসে)
২) প্রেমিকরা প্রেমে সুন্দর,সিঙ্গেলর
া একা।
(বন্যেরা বনে সুন্দর,শিশুরা
মাতৃক্রোড়ে)
৩) ভালোবাসা ভবিষ্যতের প্রসূতি।
(পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি)
৪) প্রেমে নয়,ছেঁকাই প্রকৃত সুখ।
(ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ)
৫) প্রেম থাকলেই প্রেমিক হয়,কিন্তুু
প্রেমিকা না থাকলে প্রেম হয় না।
(প্রান থাকলেই প্রানী হয়,কিন্তুু মন
না থাকলে মানুষ হয় না)
৬)
প্রেমকে নয়,ছেঁকা দেওয়া
প্রেমিকাকে ঘৃণা
কর।
(পাপকে নয় পাপীকে ঘৃণা কর)
৭) প্রেম যে করে এবং ছেঁকা যে
সহ্যে,
দুজনই
সমান অপরাধী।
(অন্যায় যে করে এবং অন্যয় যে সহ্যে
দুজনই
সমান অপরাধী )
৮) প্রেম অর্জন করার
চেয়ে,প্রেমিকা রক্ষা করা কঠিন।
(স্বাধীনতা অর্জনের
চেয়ে,স্বাধীনতা
রক্ষা করা কঠিন)
৯) প্রেমিকাই প্রেমিকের মেরুদন্ড।
(শিক্ষা জাতির মেরুদণ্ড)
১০) যে জন দিবসে মনে হরষে জ্বালায়
প্রেমের বাতি,সময় হলেই তাহার
পাছায়
পড়বে প্রেমিকার লাথি।
(যে জন দিবসে মনের হরষে জ্বালায়
মোমের
বাতি,আশু গৃহে তার দেখিবেনা আর
নিশীতে প্রদীপ ভাতি)
১১) প্রেম প্রেমিকের অমূল্য সম্পদ।
(চরিত্র মানুষের অমূল্য সম্পদ)
১২) প্রেমে ছেঁকা, ছেঁকায় মৃত্যু।
(লোভে পাপ, পাপে মৃত্যু )
১৩) প্রেমহীন পুরুষ পশুর সমান।
(জ্ঞাতহীন মানুষ পশুর সমান)
১৪) প্রেমিক যদি হতে চাও,ছেঁকা
খাও আগে।
(বড় যদি হতে চাও,ছোট হও আগে)
১৫) প্রেমিকা থাকিলেই প্রেম হয়।
(ইচ্ছা থাকিলেই উপায় হয়)
১৬) সুন্দররা এমনিতেই সুন্দর,ঢংঙ্গিরা
পার্লারে।
(বনেরা বনে সুন্দর, শিশ্তরা মাত্রী
কোলে।

10/11/2015

একটা ছেলে এবং একটা মেয়ের মাঝে
সব থেকে সুন্দর সময় হল প্রেমে পড়ার
ঠিক আগের মুহূর্তটি।
একজন হঠাৎ করে আরেকজন কে যদি
জিজ্ঞেস করে তুমি আমার কে? সে
বিপদে পরে যায়।
ঠিক বন্ধুও না।
অন্য কিছুও না।
শুধু কিছু একটা। সেই কিছু একটার মত সুন্দর
সম্পর্ক আর কিছুতে নাই।

10/11/2015

একটি শিক্ষনীয় ঘটনা :::..
এক ছেলে মাদ্রাসায় পড়াশুনা করত ।
ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময়
একটি মেয়ে সব সময় তাঁর
দিকে তাকিয়ে থাকে, তাঁর
সাথে কথা বলতে চায় ! কিন্তু সেই
ছেলেটি আবার আমার আপনার মত
ক্যারেক্টার ঢিলা ছিল না !
সে কোনো বেগানা নারীর
দিকে তাকাতে চায়না,
চায়না কথা বলতে ! হয়তো এরকম এভয়েড
এবং মেয়েদের
দিকে তাকানোর
অনীহা দেখে সেই
মেয়েটি আরো ক্ষিপ্ত হয়ে উঠে !!
একদিন
মেয়েটা ছেলেটিকে তার খালি
বাড়ীতে ডাকলো !
কিন্তু
ছেলেটি রাজি হলনা । কিছুদিন
পর মেয়েটি একটা কৌশল খাটাল ,
মেয়েটা তাদের এক
দাসীকে শিখিয়ে দিলে যে ,
ছেলেটাকে বলবে যে , এ বাড়ীতে
একটা ছোট
বাচ্চা আছে , বাচ্চাটা খুব
কান্না-কাঁটি করতেছে ,
আপনি একটু
এসে বাচ্চাটাকে সূরা - কালাম
পাঠ করে ঝাড়-ফুঁক দিয়ে যান ,
দাসীটা এ
মিথ্যা কথা বলে ঐ
মাদরাসার ছেলেটাকে বাড়ির
ভেতর নিয়ে গেলো ! তারপর
সে দুষ্ট
মেয়েটা ছেলেটাকে নির্জন
একটা রুমে বন্দি করল , ছেলেটার
কাছে নিজেকে সঁপে দিতে
চাইলো !!
(আমি আপনি এই জায়গায়
হলে হয়তো বলেই বসতাম আই লাভ
ইউ !) কিন্তু সেই
ছেলেটি চাইলো না কোনো অবৈধ
কিছু করতে ! ছেলেটি পড়ে গেলো
মহা বিপদে,
বুদ্ধি করে বললো, আমার একটু
টয়লেটে যেতে হবে!
মেয়েটি বলল যাও, তবে দ্রুত
ফিরে আসবে । ছেলেটি বাধ্য
হয়েই টয়লেট থেকে নোংরা পানি
দিয়ে তার
পুরো শরীর মেখে নিল,,
যাতে তার শরীর
থেকেবিশ্রি গন্ধ বের হয়......
ছেলেটি টয়লেট থেকে বের হবার
পর,, মেয়েটি তার গায়ের দুর্গন্ধের
কারনে তাকে তাড়িয়ে দিলো!
আর ছেলেটি খুশী মনে বের
হয়ে গোসল করে মাদ্রাসায়
গিয়ে ক্লাসে প্রবেশ করলো !!
ওস্তাদ ক্লাস চলাকালীন
সময়ে বললেন,, তোমাদের মধ্যে কে
আজকে এমন
সুগন্ধ
লাগিয়ে এসেছো যে পুরো ক্লাস
সুগন্ধময় হয়ে আছে! ছেলেটা ভয়
পেয়ে গেল , মনে মনে ভাবল হয়ত
তার গায়ে কোথাও
ময়লা লেগে আছে অথবা ভাল করে
ধোয়া হয়নি ,
সেখান
থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে !
সে মনে করল , ক্লাসের
মধ্যে ওস্তাদ তার গায়ের
দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ
বলছে নাতো ? ছেলেটা লজ্জায়
মাথা নিচু
করে বেঞ্চে বসে রইল!
এদিকে কোন ছাত্র জবাব
না দেওয়ায় ওস্তাদ অবাক হলেন ,
এবং পরীক্ষা করার করার জন্য একজন
একজন করে উঠে আসতে বললেন ,
আশ্চর্যের বিষয় কারো কাছেই এ সুগন্ধ
পাওয়া গেল না , অতঃপর
ওস্তাদ দেখলেন
একটা ছেলে ক্লাসের সর্বশেষ
বেঞ্চে মাথা নিচু
করে বসে আছে , ওস্তাদ
ছেলেটাকে কাছে ডাকলেন ,
ছেলেটা কাছে আসলো , ওস্তাদ
খেয়াল করলেন এই ছেলেটার
কাছে থেকেই এত সুগন্ধ বের হচ্ছে !
ওস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন ,
তুমি ই এ সুগন্ধ লাগিয়ে এসেছ ,
কিন্তু আমাদেরকে বলছনা কেন ? বলো
এই সুগন্ধ
কোথায় পেয়েছ ?
ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ
করল ! ওস্তাদ আরো বেশি অবাক
হলেন এব ছেলেটাকে বললেন ,
তুমি কাঁদছ কেন ? তখন
ছেলেটা সম্পূর্ণ ঘটনা ওস্তাদ কে বলে
দিল , সব
কিছু শুনে ওস্তাদ
ও কেঁদে ফেললেন
এবং ছেলেটাকে বুকের
সাথে জড়িয়ে ধরে সকল
ছাত্রদেরকে বললেনঃ তোমরা যদি
কেউ
একজন জান্নাতী মানুষ দেখতে চাও ,
তাহলে আমার এই
ছাত্রটিকে দেখ ! ... ... সুবহান-
আল্লাহ্!!!!!!! ছেলেটি আর কেউনা,,
তিনি হলেন ঈমাম গাজ্জালী (রহ.)
লাইক ও শেয়ার করে
আপনিও পৌছে দিন ইসলামের বাণী।...

10/11/2015

জগতে তারাই খুব বেশী কষ্ট পায়,
যারা
মানুষকে সরল মনে ভালোবাসে
বিনিময়ে তারা পায়, অনাদর,
অবহেলা ও ঘৃণা
তাই জগতে কাউকে সরল মনে
ভালোবাসতে নেই
এখানে সরলতা মানে, চরম দুর্বলতা

10/11/2015

রাতের আকাশ কিন্তুু সবাই দেখেনা
আমার যখন মন খারাপ থাকে তখন আমি
রাতের আকাশ
দেখি..!
লক্ষ কোটি তারার মাঝে আমার
কিন্তু শোক তারাটিই বেশি
ভালোলাগে..!
শোক তারার সাথে নিজের যেন
কি অদ্ভূত মিল খোঁজে পায়.!
মাঝে মাঝে প্রশ্ন জাগে শোক
তারা কেন একা থাকে??!তখন
মনে হয় শোক তারার মনে হয় একা
থাকতেই ভাললাগে! তাই
তো সে সবার থেকে আলাদা..!
তাকালেই বুঝতে পারি ঐ যে
শোক তারা ঝল ঝল করছে..!! আর
আমাকে ডাকছে.....

10/11/2015

কালকে যমুনা টিভিতে ৩৬০ ড্রিগ্রী
দেখে
নিজেকে বাংলাদেশী বলতে
লজ্জা
লাগছে। এই কথা কেনো বলছি কালকে
যারা এই অনুষ্ঠান দেখেছেন তারা
ঠিক
বুঝতে পারছেন। ছিঃ ছিঃ ষ্টার
জলসা
নাটকগুলো নাটক বললে ভুল হবে
আমাদের দেশে এত জনপ্রিয়তা পাইছে
তা এই অনুষ্ঠান না দেখলে বুঝতে
পারতাম না আগে শুধু শুনতাম কালতা
নিজ চোখে দেখলাম। দেখে অবাক
হলাম
ছেলেরা পযন্ত এইসব ষ্টুপিড নাটক বসে
বসে দেখছে । আরো অবাক হলাম যখন
সাংবাদিক এক মহিলাকে
বাংলাদেশের
নাটকের নাম বলতে বলল একটা নামও
বলতে পারলো না অথচ ষ্টার জলসার
নাটকের নামসহ কাহীনি মনে আছে।।
আর
সবেচেয়ে অবাক করার মত বিষয় হলো
এইসব নাটকের জন্য অনেকে জীবন
দিছে
মানে নাটক না দেখতে পেরে আবার
নাটকের নামে পোশাক না কিনতে
পেরে।।
আমার মনে হয় এদের এই দেশে কবর না
দিয়ে যে দেশের জন্য জীবন দিলো
সেই
দেশে কবর দেওয়া উচিত।। ছোট
বাচ্চাদের খাতা, কলম, পেনসিল এইসব
জিনিস ষ্টুপিড নাটকের নাম দিয়ে
বাজারে ছারা হচ্ছে আমাদের বাবা
মা দের
প্রতি অনুরোধ এইসব পন্য বাচ্চাদের
কিনে দেবেন না আর নাটক দেখতে
তাদের
বিরত রাখুন।। আমি বলছি না যে দেশি
নাটক দেখতেই হবে কিন্তুু আমরা
কেনো
অন্যর সংষ্কৃতি ফলো করবো।
আমদেরও তো নিজস্ব সংষ্কৃতি আছে।।
আপনি খোজ নিয়ে দেখুুন তো ভারতে
বাংলাদেশের কয়টা চ্যানেল চলে।
আসলে
তাদের কাছ থেকে দেশ প্রেম কাকে
বলে
আমাদের শেখা উচিত। সবশেষে এটাই
বলতে চাই আমরা যে একটা নিবোধ
জাতিতে আস্তে আস্তে পরিনত হচ্ছি।
এখনি এইসব বন্ধ করেন তা না হলে
পুরো বিশ্ব অবাক হয়ে দেখবে একটি
দেশ কিভাবে অন্যর সংষ্কৃতি বুকে
লালন
করে দেশটাকে শেষ করে দিচ্ছে।।

10/11/2015

এক মহিলা হাসপাতালে ভর্তি ছিল
তার ছেলে, আত্মীয় সবাই তার
পাশেই ছিল
কয়েক ঘণ্টার মধ্যে সে মারা যায়,
তার
ছেলে সারাদিন কান্না করে
নিজেই অসুস্থ
হয়ে যায়!
পরেরদিন ঘর এ এসে যখন মা এর
আলমারি খুলল
দেখল
একটা চিঠি আর কিছু ওষুধ!!
চিঠি তে লিখা “ ওষুধ গুলো খাস
বাবা!!
আমি জানি তুই কান্নাকাটি করলে
তোর
ঠাণ্ডা লেগে যায়!!
-মা এর ভালোবাসা আসলেই
পরিমাপ করা যায়
না!! আসুন আজ মা বাবা এর
প্রতি প্রার্থনা করি যেন আমাদের
জন্য
তাদের কষ্ট না হয় কোনদিন।

10/11/2015

যাদের মুখে সবসময় হাসি লেগেই
থাকে,
তাদের
দেখে কখনই ভাববেন না যে তারাই
সবচেয়ে সুখী মানুষ ।
কারণ,
অনেক সময় সেই হাসির মাঝেই
তারা নিজেদের
কষ্ট গুলোকে লুকিয়ে রাখে

10/11/2015

তোমায় পেয়ে ভেবেছিলাম এখন ই
সময়
কবিতা লেখার
একেই বুঝি বলে পুর্নতা ,
জীবনের সফলতা,
যা দিয়েছিলো আমায় স্বর্গের সুখ,
অবসান
হয়েছিলো কষ্টের,
হয়েছিল দুঃখের নিরবতা.
কিন্তু একি হয়ে গেল যে তোমার
কারণে এত কিছু
পেলাম আজ সে তুমি পর
হয়ে গেলে ভাসিয়ে গেলে অথই
শূন্যতায়,
জীবন ভরে দিলে ব্যর্থতায়
তবুও তোমায় এতটুকু অভিশাপ
দিবোনা
শুধু অপেক্ষায় থাকবো যে সুখের
সন্ধানে তুমি আমাকে ফেলে চলে
গেলে সেই সুখ
তুমি কতটুকু ধরতে পারো ,
কতটুকু পাও জীবনে পুর্নতা....
এই আমি থাকবো এই আমি
জানতে চাই কেমন আছো ?
হারিয়ে যাওয়া সেই তুমি

Address

Kushtia

Telephone

+8801759898998

Website

Alerts

Be the first to know and let us send you an email when BAHIR MADI CYBER LAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BAHIR MADI CYBER LAB:

Share