আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
I love Photography &
Beautiful Nature 🌹🥀🌿🇧🇩🇧🇩
আসসালামু আলাইকুম
★হ্যান্ডপেইন্ট কাপড়ের যত্ন
বিভিন্ন পোশাকের ধরনের ভিন্নতার সাথে এর যত্নেও আছে ভিন্নতা। সঠিক নিয়ম মেনে পোশাক ব্যবহার করলে তা দীর্ঘদিন স্থায়ী হয়। সেরকমই হ্যান্ডপেইন্টেড পোশাকে বিশেষ যত্নের প্রয়োজন পড়ে যা মোটেও কঠিন কিছু নয়।
চলুন দেখে নিই কিভাবে আপনার শখের হ্যান্ডপেইন্টেড পোশাকটির যত্ন নেবেন।
১. পোশাক টি পাওয়ার পর একদিন ভালো করে রোদে শুকাতে দিন। উল্টো করে শুকাতে দিলে রঙ ফ্যাকাসে
হবার সম্ভাবনা কমে যায়।
২. যদি ধোয়ার প্রয়োজন পড়ে তবে ডিটারজেন্ট বা লন্ড্রি সাবান ব্যবহার না করে শ্যাম্পু ব্যবহার করুন। এতে রঙ অনেক দিন ভালো থাকবে। তবে নতুন পোশাক এক সপ্তাহের আগে না ধোয়াই ভালো।
৩. কখনই পেইন্ট এর উপর ঘষামাজা করবেন না।
৪. ধোয়ার পর খুব জোরে না চিপড়ে হালকা চিপে পানি ঝরাতে দিন।
৫. খোলামেলা রোদেলা জায়গায় শুকাতে দিন। তবে দীর্ঘসময় কড়া রোদে কোনো কাপড়ই শুকানো উচিত নয়।
৬. শুকানো হলে পরে আয়রন করার পালা। সবসময় পেইন্টের উল্টো পাশে আয়রন করবেন। অথবা উপরে একটা পাতলা কাপড় রেখে আয়রন করতে পারেন। ভুলেও পেইন্টের উপর সরাসরি আয়রন করতে যাবেন না। কারন এতে রঙ নষ্ট হওয়া এমনকি কাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।
এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করলে একটি হ্যান্ডপেইন্টেড ড্রেস অনেক দিন সুন্দর নতুনের মতো থাকবে।
আশা করি সবাই এই নিয়ম গুলো মেনে চলবেন যাতে করে আমাদের কোনো দোষত্রুটি না হয়!
গুগোলে সার্চ করলে এর কমন নিয়মনীতি পেয়ে যাবেন আরো এ বিষয়ে জানবার জন্য.
31/03/2026
বিশ্বাস আলাদা জিনিস,বিশ্বাস হচ্ছে নিশ্চিন্ত ঘুমের মতো💖💖
Be the first to know and let us send you an email when Nature park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.