24/08/2026
মোঃ আসাদুজ্জামান - বর্তমান সময়ের খোকসা ও কুমারখালী অঞ্চলের একজন অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। আনোয়ার খাঁন জনপ্রতিনিধি না হয়েও তিনি তার ব্যক্তিগত উদ্যোগ এবং অর্থায়নে তিনি খোকসা-কুমারখালীর বিভিন্ন এলাকার অনেক মসজিদ পূর্ণনির্মাণ ও সম্প্রসারণের পাশাপাশি মাদ্রাসা, হাসপাতাল ও গরীব, দুঃস্থ-অসহায় মানুষের সহায়তায় পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁন, কুষ্টিয়া জেলার, খোকসা উপজেলার কৃতি সন্তান। রাজনৈতিক বা সংসদীয় পরিচয়ের বাইরে গিয়ে নিজ এলাকায় তিনি ব্যাপকভাবে আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে মানবিক ও মানবতার কাজের অবদান রেখে চলেছেন।
সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁনের এমন উদ্যোগ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি অনন্য উদাহরণ।
মানুষের কল্যাণে, মানবতার সেবায়- তার এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে খোকসা-কুমারখালীর সর্বমহলে।