Photography Society,CBMCB

Photography Society,CBMCB " Explore world Through Lens "--- Photography Society , CBMCB

History
স্বপ্নটা ছিল সি বি ১৬ এর ইফাজ আর রিশাদের,আর প্রস্তাবনা ছিল সি বি ১৭ এর শান্তের, যার ফসল আজকের Photography Society , CBMCB । অনেক দিন ধরেই চাচ্ছিলাম একটা ফোটোগ্রাফী ক্লাব করতে , কিন্তু মেডিকেলের মোটা মোটা বই এর চাপে ঠিক হয়ে উঠছিলনা । প্লাস্টার ছাড়া সিবিএমসিবি এর শক্ত , ইস্পাত কঠিন দেয়ালের ভিতর থেকে কোনো কিছু করার কথাতো Just ভাবাই যায়না । জানিনা কেন জানি হঠাৎ করেই হয়ে সব কিছু । আলোচনা চলছ

িল অনেক দিন ধরেই, সেদিন শান্ত এসে বলল, “ভাইয়া চলেন এবার কিছু একটা করি , অনেকই ভাল ছবি তুলছে , স্যারদের দেখাব, সাথে বাকি সবাইকে, যে মেডিক্যালের স্টুডেন্টরা খালি পড়াশুনাই করে না ”
আমি বললাম , “ কি করবি কর ...... আমরা আছি ”
আর মনে মনে একটু হাসলাম, “ গত ৪ বছরে কিছু করতে পারলাম না , তুই এক দিনে কি করবি ? ”
গেলাম আরশাফ স্যারের কাছে , স্যার বললেন মিটিং এ কথাটা তুলবেন। তারপর অনিশ্চ্য়তায় কাটল আরো কয়েকটা দিন । তারপর একদিন স্যার ফোন করে ডাকলেন তিনজনকে , বললেন , “ মনে হয় পজেটিভ , তোমরা কাজ শুরু কর , ছবি নিয়ে আমরা ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে যাব । ”
আহ্বান করা হল ছবি,সবার ছবি জমা দেওয়ার আগ্রহ দেখে আমরাতো হতবম্ব !!! ২ দিনে ছবি জমা পরে প্রায় ২৫০ এর মত।
২৮/১২/২০১৩ ইং তারিখে , অফিসিয়াল এপ্রোভালের জন্য গেলাম ভাইস প্রিন্সিপাল মাঞ্জু স্যারের কাছে । ৪টা কি ৫টা ছবি দেখে স্যার বললেন , “ আর দেখতে হবেনা , আমি বুঝে গেছি ।”
ভয় পেয়ে গিয়েছিলাম , ভাবলাম গেল গেল সব গেল ।
এই দিকে সিনিয়র , জুনিয়র সবাই জেনে গেছে ফোটো এক্সিবিশন হবে । স্বপ্নের সাথে সাথে বুঝি মান-স্মমানটা ও যাবে ।
কিন্তু এমন কিছই হলনা , স্যার বললেন , “ ঠিক আছে কর , কোনো আসুবিধা নাই , কোথায় করবা , কখন করবা উল্লেখ করে একটা ফোরামের নামে এপ্লিকেশন করো...... ”
আমরা তিনটাতো তখন আকাশে ...... ! ! !
আপ্লিকেশন নিয়ে গেলাম প্রিন্সিপাল স্যারের কাছে , মাঞ্জু স্যার ও ছিলেন ওখানে।
মাঞ্জু স্যার প্রিন্সিপাল স্যারকে বললেন , “ এরা চমৎকার ছবি তুলে , আমি নিজে ওদের ছবি দেখেছি এদের অনুমতি দেওয়া যায় । ”
রাতভর প্রচন্ড পরিশ্রম করে , আর শীতের সকালে কাঁপতে কাঁপতে সাজানো হল এক্সিবিশন গ্যালারী । সকাল ১১-৩০ মিনিটে প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, ডিরেক্টর স্যার এবং এক্সিকিউটিভ প্রেসিডেন্ট স্যার সম্মিলিত ভাবে উদ্ধোধন করলেন “ বিম্ব ” , একই সাথে যাত্রা শুরু করল Photography Society , CBMCB
রাতে বাসায় ফিরে দেখলাম করিম খান স্যারের ফেইসবুক স্ট্যটাস Photography Society , CBMCB এর এক্সিবিশন নিয়ে ,অথবা ডাইরীর পাতায় স্যারদের কমেন্ট গুলো যখন পড়ি, তখন মনে হয় সত্যিই বোধয় কিছু করতে পেরেছি ।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Photography Society,CBMCB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share