Journey through Pen, Pencil & Lens

Journey through Pen, Pencil & Lens স্বাগতম। পেইজটা একবার ঘুরে দেখুন। ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ।
আমার কন্টেন্ট দেখে মানুষের এক মুহুর্ত ভালো লাগুক। এই আমার চাওয়া।
Thanks.
(2)

14/07/2026

Piano Time : No:- 04
Which part did you like more? 1st or 2nd?
( কোন অংশ টি বেশী ভালো লেগেছে? ১ম নাকি ২য়)

ভালো লাগলে শেয়ার বা সেইভ করতে পারেন
( if you like the video, you can share or save)

13/07/2026

মানুষ পুরো দুনিয়ার সাথে এত সুন্দর করে কথা বলে, ব্যবহার করে। বাসায় আসলে সবচেয়ে কাছের মানুষ টার সাথেই কেনো চিল্লাচিল্লি, রাগারাগি, দুর্ব্যবহার করে? বলতে পারেন?
🙂

কবিতা : আমার ঘর লেখক - কথকঘর টা আমার কাঁচা পাকা পুরান পুরান ঘ্রাণ,তবু আমার আপন লাগে ঘরেই আমার প্রাণ।হেথায় দূরে, সেথায় ঘু...
12/07/2026

কবিতা : আমার ঘর
লেখক - কথক

ঘর টা আমার কাঁচা পাকা
পুরান পুরান ঘ্রাণ,
তবু আমার আপন লাগে
ঘরেই আমার প্রাণ।

হেথায় দূরে, সেথায় ঘুরে
শান্তি নাহি পাই,
সন্ধ্যে হলেই ঘুরে ফিরে
ঘরকে ফিরে যাই।

কত লোকে দাওয়াত দিলো
থাকতে বলে রাতে,
আমার ঘুম টা শান্তির হয়
আমার বিছানাতে।

আসবাব নেই নামি দামি
ঝাড় বাতি টাইলস নাই,
কচর মচর চৌকি আছে
তাতেই শান্তি পাই।

ভাঙা চোড়া ফাঁক ফোঁকরা
অসুবিধা নাই,
শেষ নি:শ্বাস আমি আমার
নিজের ঘরে চাই।

#কবিতা #ছড়া #বাংলাকবিতা #স্বরচিত #ঘর

লিখাটি, যারা বিদেশে স্থায়ী ভাবে থাকেন তাদের নিয়ে।ভাল নাও লাগতে পারে। প্রয়োজনে এড়িয়ে যেতে পারেন। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~...
11/07/2026

লিখাটি, যারা বিদেশে স্থায়ী ভাবে থাকেন তাদের নিয়ে।
ভাল নাও লাগতে পারে। প্রয়োজনে এড়িয়ে যেতে পারেন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

শুরুতেই একটা কথা বলে রাখি—এই লেখাটা কাউকে কষ্ট দেওয়া, ছোট করা বা বিচার করার জন্য নয়। আমি নিজেও দেশের বাইরে থাকি। কিছু কাছের মানুষের করা কয়েকটি প্রশ্ন আমাকে কদিন ধরে অনেক ভাবিয়েছে। সব প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। তাই ভাবলাম, আপনাদের সঙ্গেও বিষয়টা শেয়ার করি।

🔹 বিদেশে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখেন?

আমরা অনেকেই ভালো ভবিষ্যৎ, সন্তানের নিরাপত্তা, ভালো শিক্ষা, কাজের সুযোগ বা নিজের যোগ্যতার মূল্যায়নের আশায় বিদেশে আসি। এতে কোনো ভুল দেখি না। কারণ দেশের কঠিন বাস্তবতা আমরা সবাই কমবেশি জানি।

তবে বিদেশের জীবন মোটেও সহজ নয়।
সারাদিন পরিশ্রম, পাহাড়সম ট্যাক্স, সব কাজ নিজের হাতে করা, আত্মীয়-স্বজন ছাড়া জীবন, নিজের দেশ, মাটি, নদী, বৃষ্টি, উৎসব—সবকিছু মিস করা।
সন্তানরাও বেশীরভাগ সময় দাদা-দাদি, নানা-নানির সান্নিধ্য থেকে বঞ্চিত।। তাই বিদেশের জীবন মানেই আরাম—এটাও বলা যাচ্ছে না।

তাও তো মানুষ দলে দলে বিদেশ যাচ্ছে। কেনো?

তাই, একটা প্রশ্ন বারবার মনে আসে।

যারা বাবা-মাকে সঙ্গে আনতে পারেন না, তাদের বাবা-মা কি সন্তানের সান্নিধ্য থেকে বঞ্চিত হন না? যে বয়সে বাবা-মা ছেলে-মেয়ে, নাতি-নাতনিদের নিয়ে নিজের বাড়িতে জীবনের শেষ সময়টা কাটানোর স্বপ্ন দেখেন, সেই সময়টায় দূরে থাকা তাদের জন্য কতটা কঠিন? হয়তো তারা মুখে কিছু বলেন না, কিন্তু ভেতরে ভেতরে তারা অনেক কষ্ট পাচ্ছেন না?

আবার বিদেশে থাকলে অনেক দায়িত্ব আগের মতো নিজের হাতে পালন করা যায় না। যেমন—বৃদ্ধ বাবা-মাকে ডাক্তার দেখানো, প্যারালাইজড বাবা মা কে পয় :পরিস্কার করা, প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাওয়া, বাজার করা, বাড়ির নানা সমস্যা সামলানো, জমি-জমার ঝামেলা দেখা, ছোট ভাই-বোনের পাশে থাকা বা আত্মীয়-স্বজনের বিভিন্ন দায়িত্বে উপস্থিত থাকা। এসব অনেক সময় অন্য কারও ওপর ছেড়ে দিতে হয়।

অবশ্য এটাও সত্য, দেশে থাকলেই সবাই যে এসব দায়িত্ব ঠিকভাবে পালন করেন, এমনও নয়। অনেকেই বাবা-মায়ের কাছাকাছি থেকেও তাদের সময় দেন না। আবার অনেক প্রবাসী আছেন, যারা দূরে থেকেও নিয়মিত খোঁজ রাখেন, চিকিৎসার ব্যবস্থা করেন, আর্থিক সহায়তা করেন, প্রয়োজন হলে দেশে ছুটে যান। তাই দায়িত্ববোধ শুধু দেশে থাকা বা বিদেশে থাকার ওপর নির্ভর হয়তো করে না।

তবুও একটা কথা মনে হয়—
" টাকা পাঠানো, উপহার দেওয়া, ফোন বা ভিডিও কলে খোঁজ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নিজের উপস্থিতির যে মূল্য, প্রয়োজন এগুলা কি তার বিকল্প হতে পারে?

আরেকটা প্রশ্ন এসেছে।

প্রবাসীরা দেশের জন্য রেমিটেন্স পাঠান। এটা অবশ্যই দেশের জন্য বড় অবদান। তবে যারা একা বিদেশে থাকেন, তাদের বাস্তবতা এক রকম।
তারা প্রায় পুরো আয়ের টাকা পাঠিয়ে দেয়।
কিন্তু, যারা স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে থাকেন, তাদের খরচ অনেক বেশি। তাই
তাদের পক্ষে তো রেমিটেন্স পাঠানো সেই ভাবে সম্ভব হয় না।

তাহলে,

বিদেশে স্থায়ীভাবে বসবাস করার মাধ্যমে আমরা কি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কিছু পারিবারিক দায়িত্ব থেকে দূরে সরে যাই? নাকি আমরা শুধু দায়িত্ব পালনের ধরন বদলে ফেলি?

আমি কাউকে দোষ দিচ্ছি না। আবার কাউকে সঠিক বা ভুলও বলছি না। কারণ প্রত্যেক মানুষের জীবন, সংগ্রাম আর পরিস্থিতি আলাদা।

এটা শুধু আমার মনের কিছু প্রশ্ন। আপনাদের দৃষ্টিভঙ্গি জানতে চাই।

আপনার কী মনে হয়?

যদি আমার কোনো কথায় কেও কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে ক্ষমা করে দেবেন। সবাই নিজ নিজ বাস্তবতা নিয়ে লড়াই করছেন। সেই সংগ্রামের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইল।

চাইলে শেয়ার করতে পারেন

#প্রশ্ন #বিদেশ #প্রবাসি #বাবামা #দায়িত্ব #স্বার্থ

10/07/2026

Piano Time: 03
Can you recognise the song?
( এটা কোন গানের সুর বলতে পারবেন?)

যদি হেডফোন দিয়ে শুনেন বেশী ভাল লাগবে

If you like, you can share, save.
( ভাল লাগলে শেয়ার বা সেইভ করতে পারেন)


09/07/2026

চা শ্রমিক দের দৈনিক মজুরী কত কারো জানা আছে? আমি যতটা জানি দৈনিক ২০০ টাকার ও কম।
মানে মাসে প্রতিদিন কাজ করলেও সর্বোচ্চ ৬০০০ টাকা।

কিভাবে তারা চলবে? কিভাবে বাঁচবে?
এই দূর্মূল্যের বাজারে...

সবাই হয়তো সব কাজ করতে পারবো না। কিন্তু তাদের হয়ে কথা তো বলতে পারবো, লিখতে তো পারবো।

আর যাদের সামর্থ্য আছে, যারা নীতিনির্ধারক পর্যায়ে আছেন তারা যদি চান তাহলে তো আমূল পরিবর্তন করতে পারেন।

যা হোক,
আমাদের চা শ্রমিক দের জন্য আমার এই ছোট্ট নিবেদন। 🍵🫖

#চা #চা_শ্রমিক

08/07/2026

আপনার কাছে জীবনের সংজ্ঞা কি?
কঠিন প্রশ্ন করে ফেললাম?
:-)

#জীবন #নদী

07/07/2026

মায়েরা "মা" ডাক শুনলে শান্তি পায়।
অন্য সময় জোড়ে কথা বললে মা ক্ষেপে গেলেও, যখন " জোরে মা " বলে ডাকতাম তখন কিন্তু রাগ করতো না।

যারা বিদেশে থাকে তাদের চেয়ে তাদের মায়েদের কষ্ট আরো বেশী। যেতেও মানা করতে পারে না , আবার সন্তানের মুখে " মা " ডাক শুনতে না পারার কষ্টও সইতে পারে না।

ভাল থাকুক সকল মা..

শেয়ার করার মনে করলে শেয়ার করতে পারেন।
#মা #আম্মা

06/07/2026

কিছুদিনের জন্য হারিয়ে গিয়ে দেখুন, প্রয়োজন ছাড়া সত্যি ই আপনাকে কেও খুঁজে কিনা।
যদি একজন কেও পান, তবে তাকে যত্নে রাখিয়েন....
:-)
🚗🚘


পেয়ে যাওয়াই কি তবে হারানোর কারণ? ------------------------------------------------------একটা সময় থাকে —যখন রাত মানেই হাজা...
05/07/2026

পেয়ে যাওয়াই কি তবে হারানোর কারণ?
------------------------------------------------------
একটা সময় থাকে —
যখন রাত মানেই হাজার কথার মেলা
মোবাইলে চার্জ শেষ,
সীমে টাকা শেষ
তবু এত কথা জমে থাকে মনে,
যে ভোর এসে দরজায় কড়া নাড়লেও
কথারা শেষ হতে চায় না।
রাত-কেও ছোট মনে হয়।

তারপর একদিন,
মানুষটা কে পাওয়া হয়,
দূরের মানুষ কাছে রয়,
রাতগুলোও বড় হয়,
শুধু কথাগুলো কোথায় যেন হারিয়ে যায়।
মোবাইল- মেসেজ সব কিছুকে
বিরক্তিকর লাগে।
কিছু প্রয়োজনীয় কথা ছাড়া
ইনবক্সে আর যেনো কিছু নেই।
হোয়াটসঅ্যাপে প্রিয় মানুষের নাম টা
আস্তে আস্তে নীচের দিকে চলে যায়।

ক্যালেন্ডারের পাতায়
রাতের পর রাত জমা হয়,
কিন্তু একটি বাক্যও যেনো
নতুন করে জন্ম নেয় না।

হয়তো সম্পর্ক ভাঙে না সবসময়,
তবে, অভ্যস্ততায় শুধু
শব্দগুলো ক্লান্ত হয়ে পড়ে।
অনুভূতি গুলো ভোঁতা হয়ে যায়।
একজন আরেক জন কে বলে
"তুমি কিছু বলো"-
কিন্তু, কেউ কিছু বলার মত খুঁজেই পায় না।

প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে বলতে
মানুষ ততটা ক্লান্ত হয় না,
যতটা ক্লান্ত হয়—
কথা বলার মতো কথা
ফুরিয়ে গেলে।

কি অদ্ভুত সম্পর্ক ও সময়ের মায়াজাল
সারা রাত নির্ঘুম কাটানোর পরেও যে মানুষ দুটো
পরের দিন হাসি মুখে পৃথিবী জয় করতো
আজ তারাই,
সারা রাত ঘুমানোর পরেও
যেনো কত রাত নির্ঘুম,
চেহারায় ক্লান্তির ছাপ,
ঠোঁটে মিথ্যে হাসি
পুরো পৃথিবীটাকে যেনো বোঝা মনে করে।

— কথক

#সম্পর্ক #কথা #সময় #অভ্যস্ততা #আগ্রহ #রাত

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journey through Pen, Pencil & Lens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category