15/02/2026
আজকে আমি আর বেশি দ্রুত এগোচ্ছিনা
ক্লান্ত শরীর নিয়ে ঘাসফুলের জমিনে গা এলিয়ে দিলাম
না পড়া কবিতার বইগুলোতে ধুলো জমেছে
সেগুলো পরিষ্কার করলাম হাতে থাকা নরম কাপড়ে
আমি বড়ই ক্লান্ত
মন বলছে আর ছুটিস না এ জগতকে খুশি করতে
কারণ তা নিতান্তই অকর্ম
আমার পাশে এসে শরীর এলিয়ে দিল একটি বিড়াল
তার মনে উপছে পড়ছে ক্লান্তি
একটু আগেই একটি ইদুর কে ধরার আপ্রাণ চেষ্টা করছিল
ব্যর্থ হয়ে সেও এসে আমার পাশে শুয়ে পড়ল
তার মনে নেই কোন হতাশা নেই কোনো কান্না
আমি বড়ই ক্লান্ত
একটু বিশ্রাম নিতে চাই
সীমাহীন নীরবতায়