23/07/2026
রাজারবাগ আইডিয়ালের ক্লাস সিক্স থেকে নাইনের ছেলেমেয়ের সেশনে নানান অনুভূতি নিয়ে কথা হচ্ছিল - লজ্জা, ভয়, আনন্দ, দুঃখ এমন নানান অনুভূতি। এক পর্যায়ে আমরা সাহস নামের একটা অনুভূতিতে এলাম। ওরাই বলেছিল, ছেলেরা আরকি। তো আমি প্রশ্ন করলাম, " তোমাদের জীবনে এমন কোনো সিচুয়েশন এসেছিল যখন তোমার ভয় পাওয়ার কথা বা আশেপাশের সবাই ভয় পাচ্ছে কিন্তু তুমি খুব সাহস অনুভব করেছো মনে?" ছেলেরা সাথে সাথে চিৎকার করে বললো "হ্যাঁ" ... অন্যপাশে মেয়েরা চুপচাপ কনফিউজড বসা। কাছে যেয়ে জিগ্যেস করতেই ওরা বললো, সাহসের অনুভূতি ওরা কখনো ফিল করে নাই, এটা আসলে কেমন সেটাই ওরা বুঝতে পারছেনা!"
আমাদের মেয়েরা "সাহস" নামের শব্দটা শুধু জানবে না, অনুভবও করবে একদিন...... এই আশাতেই আছি।