28/08/2026
যেদিন থেকে বুঝেছি—আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকেই হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। আলহামদুলিল্লাহ! ❤️
সেদিন থেকে কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে হয় না। কারও প্রাপ্তিতে মন খারাপ হয় না, হিংসা হয় না। জীবনে যা পাইনি, বিশ্বাস করি—সেগুলো আমার রিজিকে ছিল না। তাই সেগুলো নিয়ে আফসোসও করি না।
শান্তির একটা দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছি।
রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে নয়। 🤍