23/01/2025
৪০২৫ সাল:
দেশের কোন এক প্রত্যন্ত "আমবটতলা" গ্রামে কয়লার খনি আবিষ্কৃত হয়েছে। খনির নীচ থেকে মোটাকালিতে হিজিবিজি লেখা একটি কাষ্ঠফলক উদ্ধার হল। মারাত্মক কৌতুহল আর হইচই পরে গেল প্রত্নতাত্ত্বিকদের মধ্যে। কার্বন-ডেটিং করে জানা গেল এটি প্রায় দুই হাজার বছর আগের। একটু খোড়াখুড়ি করতেই শতশত এমন কাষ্ঠফলক খুজে পাওয়া গেল। কুল কিনারা না পেয়ে বিজ্ঞানীরা মাথার চুল ছিড়া শুরু করল। ইতিহাসবিদরা অনেক ঘাটাঘাটি করে জানাল প্রায় দুই হাজার বছর পূর্বে সেখানে একটি বিশ্ববিদ্যালয় ছিল। কিন্তু সবার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাওয়া শুরু করল: লেখার কাগজ তো আরো পূর্বে প্রায় খ্রীস্টপূর্ব ২০০ সালে আবিস্কৃত হয়েছিল, তাহলে টেবিলের উপর এই লেখালেখির হেতু টা কি? এবার দেশ বিদেশে হাভার্ডের মত বিখ্যাত প্রতিষ্ঠানের প্রত্নতত্ত্ব ও ইতিহাসের নামকরা প্রফেসর ও গবেষকরা বিভিন্ন থিওরী দেওয়া শুরু করল। অনেক তর্ক বিতর্ক শেষে সবাই যে থিওরিটি গ্রহণ করল তা হচ্ছে:
পৃথিবীতে লেখাপড়ার স্বর্নযুগ ছিল সেই সময়কালটি। তখনকার প্রজন্মের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা বলতে পাগল ছিল, তাদের এতই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল যে, খাতা কাগজের যোগান ফুরিয়ে গেলে ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে টেবিলের উপরে লেখা-লিখি শুরু করল। ইতিহাসের এই নতুন প্রাচীন শিক্ষিত সভ্যতাটির নাম দেওয়া হল "আমবট সভ্যতা"। আমি অধুনা এই আমবট সভ্যতার মাস্টার হয়ে যারপরনাই গর্বিত😎।
-রাজীব কান্তি রায়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
゚ ゚viralシfypシ゚ ゚viralシ