01/06/2025
নাম: Veld grape, Adamant creeper
বৈজ্ঞানিক নাম: Cissus quadrangularis
গোত্র: Vitaceae
আদিস্থান: Asia tropical, Africa
হাড়জোড়া বা হাড়ভাঙ্গা লতা একটি ভেষজ ঔষধি উদ্ভিদ। আয়ুর্বেদিক গুণাবলী ও উদ্ভিদের গঠন প্রকৃতির কারনে এই নামটি অধিক উপযোগী। উদ্ভিদটির শীর্ষ হতে একাধিক পর্বসন্ধি যুক্ত হয়ে লতার মত বেয়ে চলে। সাদা, লাল রঙের গুচ্ছাকার ফুল ফোটে। যত্নআত্তি ছাড়াই দিব্যি বৃদ্ধি পাওয়া এ উদ্ভিদ শোভাবর্ধনেও বাড়িতে লাগানো যায়।
ঔষধি গুণ:
ভাঙ্গা হাড় জোড়া লাগাতে, ফোলা, ব্যথা কমাতে, হাড়ের অন্যান্য সমস্যায় অত্যন্ত কার্যকরী। শ্বাস-প্রশ্বাসের সমস্যায়, উচ্চরক্তচাপে, কানের প্রদাহে, অনিয়মিত ঋতুস্রাব, পেটের পীড়া উপশমকারী হিসেবে হাড়জোড়া ব্যবহার হয়।
ঔষধি তথ্যসূত্র: ডঃ তপন কুমার