X.man

X.man শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই। কারণ,
শূন্য জানে তার হারানোর কিছু নেই,
পাওয়ার অনেক কিছু আছে।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু
20/04/2026

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

আমি নিরপেক্ষ সরকারের উপদেষ্টা (মন্ত্রী) হিসেবে যে আসনে বরাদ্দ দিলাম, আবার বহু নাটকীয়তার পর একই আসনের প্রার্থী হলাম। ব্যা...
27/12/2025

আমি নিরপেক্ষ সরকারের উপদেষ্টা (মন্ত্রী) হিসেবে যে আসনে বরাদ্দ দিলাম, আবার বহু নাটকীয়তার পর একই আসনের প্রার্থী হলাম। ব্যাপারটা ওয়াও না? কথা ছিল উপদেষ্টা পরিষদের কেউ ভোট করতে পারবেন না, কথা ছিল বিপ্লবীরা দুর্নীতিগ্রস্ত হবেন না! অথচ তা আর হলো কই? আমি নিশ্চিত জানি, সেফজোনে খেলা পক্ষপাতদুষ্ট ঘুমন্ত বিপ্লবীদের এ নিয়ে কোথাও কোন আন্দোলন হবে না। কথা ছিল ঢাকা-১০ এ ভোট করবেন। এখন দেখি কুমিল্লা-৩! ঐ যে আগে সারাদেশের জনগণের টাকার একটি নির্দিষ্ট আসনে বৈষম্যযুক্ত বরাদ্দ দিলাম, এখন করবো ভোট! বাহ্ বিপ্লবী বাহ! শত প্রাণের বিনিময়ে কোটা প্রক্রিয়া ও বৈষম্য চালু রাখার জন্য আপনাকে অভিনন্দন প্রিয় আসিফ মাহমুদ!

ক্ষমতার অপব্যবহার করা মানুষ কখনো বিপ্লবী হয় না।

হায়রে হায় বাংলাদেশ… বাংলাদেশ… বাংলাদেশ।

কিরে তথাকথিত বিপ্লবীরা…
উপজেলা, জেলা, বিভাগ, অঞ্চল ভিত্তিক বিপ্লবীরা
কই আজ তোরা তোমরা… সংস্কার কর আয় আজ…
তোরা তোদের নেতা নিয়ে কোন মন্তব্য করছিস না যে
আয় কর মন্তব্য।

15/12/2025

Victory Day 16th December 1971 🇧🇩

15/12/2025
আজ, ১২ ডিসেম্বর, শতাব্দীর সেরা সন্তান, আপোষহীন মহাবিদ্রোহী মহানায়ক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী-এঁর ১৪৫তম ...
12/12/2025

আজ, ১২ ডিসেম্বর, শতাব্দীর সেরা সন্তান, আপোষহীন মহাবিদ্রোহী মহানায়ক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী-এঁর ১৪৫তম জন্মদিন!!!

মুকুটবিহীন সম্রাট ওগো
শতাব্দীর সেরা সন্তান
সালাম তোমায়
তোমায় সালাম।।

08/12/2025

No Compromise with Rajakar

01/12/2025

বিজয়ের মাস ডিসেম্বর 🇧🇩

কর্নেল হাসিনুর রহমানের দায়িত্বে ২৩৬ বিচারবহির্ভূত হত্যা: মানবাধিকার নিয়ে তাঁর বর্তমান বক্তব্য ‘নৈতিক ভণ্ডামি’ আখ্যায়িতআজ...
25/10/2025

কর্নেল হাসিনুর রহমানের দায়িত্বে ২৩৬ বিচারবহির্ভূত হত্যা: মানবাধিকার নিয়ে তাঁর বর্তমান বক্তব্য ‘নৈতিক ভণ্ডামি’ আখ্যায়িত

আজকের কন্ঠ ডেস্ক,

বিএনপি-জামায়াত জোট সরকারের (২০০৪-২০০৬) আমলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কর্তৃক সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ভয়াবহ পরিসংখ্যান সামনে আসার পর তৎকালীন চট্টগ্রাম র‍্যাবের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) কর্নেল (অব.) হাসিনুর রহমানের ভূমিকা এখন গুরুতর প্রশ্নের মুখে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর তথ্য এবং স্থানীয় অভিযোগ অনুযায়ী, তাঁর প্রত্যক্ষ কমান্ডের অধীনে থাকা চট্টগ্রাম বিভাগেই এই সময়ে মোট ২৩৬ জনকে বিচারবহির্ভূত হত্যা করা হয়।

সামরিক বাহিনী থেকে অবসরের পর কর্নেল হাসিনুর রহমান বর্তমানে দেশের বিভিন্ন গণমাধ্যমে সুশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার নিয়ে সরব হওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, যে অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডের কমান্ডিং অফিসার হিসেবে তাঁর বর্তমান ভূমিকা চরম ‘নৈতিক ভণ্ডামি’র পরিচায়ক।

এইচআরডব্লিউ-এর পরিসংখ্যান: চট্টগ্রামে সর্বোচ্চ নৃশংসতা

এইচআরডব্লিউ-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০০৪ সালের ২৪ জুন র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ৭৩৮টি ‘ক্রসফায়ারের’ ঘটনা ঘটে। এই পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, এই সময়ের মধ্যে এককভাবে চট্টগ্রাম বিভাগেই ঘটে সর্বোচ্চ সংখ্যক হত্যাকাণ্ড—মোট ২৩৬ জন নিহত হন।

যখন চট্টগ্রামে এই নৃশংসতার হার সর্বোচ্চ শিখরে ছিল, ঠিক সেই সময় চট্টগ্রাম র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন কর্নেল হাসিনুর রহমান।

২৩৬ হত্যার কমান্ড দায়বদ্ধতা

সামরিক চেইন অব কমান্ড এবং প্রশাসনিক নীতি অনুযায়ী, কোনো নির্দিষ্ট ইউনিটে সংঘটিত সকল ঘটনার জন্য সরাসরি কমান্ডিং অফিসার দায়বদ্ধ থাকেন। মানবাধিকার বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, চট্টগ্রাম বিভাগে সংঘটিত ২৩৬টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সিইও হিসেবে কর্নেল হাসিনুর রহমান সরাসরি কমান্ড দায়বদ্ধতার অধীনে পড়েন।

স্থানীয় বিভিন্ন সূত্র ও গণমাধ্যমের দাবি, তৎকালীন এই কর্মকর্তা শুধু সামগ্রিক হত্যাকাণ্ডের কমান্ডেই নয়, বরং নির্দিষ্ট কিছু গুরুতর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। সবচেয়ে আলোচিত অভিযোগ হলো, চট্টগ্রামের ছাত্রলীগ নেতা মহিম উদ্দিনের হত্যাকারী হিসেবে সরাসরি অভিযুক্ত করা হয় তৎকালীন র‍্যাব সিইও কর্নেল হাসিনুর রহমানকে। মহিম হত্যার মতো গুরুতর ঘটনায় সরাসরি অভিযুক্ত হওয়া সত্ত্বেও দীর্ঘ দেড় দশকেও তাঁর বিরুদ্ধে কোনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি।

মানবাধিকার নিয়ে ‘বড় বড় কথা’ বলায় বিতর্ক

সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণের পর কর্নেল হাসিনুর রহমান বর্তমানে দেশের বিভিন্ন আলোচনা অনুষ্ঠান ও মিডিয়া প্ল্যাটফর্মে মানবাধিকার, সুশাসন ও আইনের শাসন নিয়ে মতামত দিচ্ছেন। তাঁর এই বর্তমান ভূমিকা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, যার প্রত্যক্ষ কমান্ডের অধীনে একটি নির্দিষ্ট অঞ্চলে ২৩৬টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এবং যিনি নিজেও একটি হত্যাকাণ্ডের জন্য সরাসরি অভিযুক্ত, তিনি কীভাবে আজ গণমাধ্যমে এসে মানবাধিকারের পক্ষে কথা বলেন? তাঁর অতীত কর্ম এবং বর্তমান বক্তব্যের মধ্যেকার এই ভয়াবহ বৈপরীত্যকে ‘নৈতিক ভণ্ডামি’ (Moral Hypocrisy) হিসেবে তীব্রভাবে প্রত্যাখ্যান করছেন সমালোচকরা।

মানবাধিকার সংস্থাগুলো এই সময়ের সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের, বিশেষ করে কমান্ডিং অফিসারদের বিরুদ্ধে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।



#বিচারবহির্ভূতহত্যা #কর্নেলহাসিনুররহমান #চট্টগ্রামর‍ #জবাবদিহিতা #মানবাধিকারলঙ্ঘন

পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ ??--হুমভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী ??--হুমসৌদি আরবের জাতির পিতা ইবনে সৌ...
20/10/2025

পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ ??
--হুম
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী ??
--হুম
সৌদি আরবের জাতির পিতা ইবনে সৌদ ??
--হুম
তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল
আতাতুর্ক ??
--হুম
ইরানের জাতির পিতা হযরত আল্লামা
আয়াতুল্লাহ খোমেনী ??
--হুম
ফিলিস্তিনের জাতির পিতা ইয়াসির আরাফাত ??
--হুম
সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ
জায়েদ বীন সুলতান নাহিয়ান ??
--হুম
ইন্দোনেশিয়ার জাতির পিতা সূকর্ণ ?
-- হুম
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান ??
-- না না এইটা কেম্নে ??! ইব্রাহিম (আঃ) আমাদের
জাতির পিতা। তুই একটা নাস্তিক। তুই
আওয়ামীলীগ!! তুই একটা বিধর্মী!!
হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ এবং বারো
জাতিতে পরিপূর্ণ জনগোষ্ঠীর শত রাজনৈতিক
দল থাকলেও জাতির পিতা নিয়ে তাদের মধ্যে
কোন দ্বিধা বা বিভক্তি নাই। সিংগাপুরেও
লিকুয়ান ইয়ো হচ্ছেন জাতির পিতা। এখানেও
চাইনিজ, মালে এবং তামিল সম্প্রদায়ের
লোকজন বিনা দ্বিধায় লিকুয়ান ইয়োকেই তাদের
জাতির পিতা মনে করেন। সাউথ আফ্রিকার
লোকজন নেলসন ম্যান্ডেলাকে তাদের জাতির
পিতা বলেন। আমেরিকাসহ বিশ্বের অন্যান্য
লোকজনের মধ্যেও তাদের জাতির পিতা নিয়ে
সংশয় নাই।
কিন্তু পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা
তাদের জাতির পিতা নিয়া দ্বিধাবিভক্ত।
আমরাই একমাত্র মহান জাতি যারা জাতির জনক
নিয়ে প্রশ্ন করলেই বঙ্গবন্ধুর সাথে আল্লাহর
নবী ইব্রাহিম (আঃ) এর তুলনা করি।
জাতি বলতে কী বুঝায় ?
জাতি বলতে কোন একক অংশকে বুঝায় না।
জাতির বহুরূপতা আছে। যেমনঃ দেশ জাতি, ভাষা
জাতি, ধর্ম জাতি, বর্ণ জাতি, গোত্র জাতি,
প্রভৃতি। আমরা এক এক জন মানুষ একই সাথে
বহুজাতির মধ্যে অন্তর্ভুক্ত।
যেমনঃ আমি দেশ জাতি হিসেবে একজন
বাংলাদেশি, ভাষা জাতি হিসেবে একজন বাঙ্গালি,
ধর্ম জাতি হিসেবে একজন মুসলিম বা হিন্দু, বর্ণ
জাতি হিসেবে একজন শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ
ইত্যাদি।
এতগুলো বিভাজিত জাতির মধ্যে যে যে অংশে যে
নেতার অবদান সে সে অংশে বা গন্ডিতে তিনিই
জাতির পিতা।
পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী
জিন্নাহ, সৌদি আরবের জাতির পিতা ইবনে
সৌদ, তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল
আতাতুর্ক উপরের সবই ঠিক!
কিন্তু আমাদের বেলায় আমরা বঙ্গবন্ধুকে
জাতির পিতা হিসেবে মানতে চাইনা জাতীয়তা
বাদ দিয়ে আমরা তখন ধর্মের দিকে চলে যাই।
আর তাই কিছু না পেয়ে তখনই টেনে আনি মুসলিম
জাতির পিতাকে !!
দেশের জন্য বঙ্গবন্ধুর জেল জীবনঃ
১। ১৯৩৮- ৭ দিন
২। ১৯৪৮ - ৪ মাস
৩। ১৯৪৯- ৯ মাস
৪। ১৯৫০- ১ বছর
৫। ১৯৫১- ১ বছর
৬। ১৯৫২- ২ মাস
৭। ১৯৫৪- ৮ মাস
৮। ১৯৫৮- ৩ মাস
৯। ১৯৫৯- ১ বছর
১০। ১৯৬০- ১ বছর (কার্যত গৃহবন্দি, রাজনীতি নিষিদ্ধ)
১১। ১৯৬১- ১ বছর (কার্যত গৃহবন্দি, রাজনীতি নিষিদ্ধ)
১২। ১৯৬২- ৬ মাস
১৩। ১৯৬৪- ১০ মাস
১৪। ১৯৬৫- ১ বছর
১৫। ১৯৬৬- ১১ মাস
১৬। ১৯৬৭- ১ বছর
১৭। ১৯৬৮- ১ বছর
১৮। ১৯৬৯- ২ মাস
১৯। ১৯৭১- ১০ মাস
২০। ১৯৭২- ৮ দিন
কার জন্য ছিলো এই ত্যাগ ??জাতির বিবেকের কাছে প্রশ্ন ....

বয়স বাড়ছে, বিদায়ের সময় ঘনিয়ে আসছে, নিজের শরীর থেকে তারকা তকমাও ছিনিয়ে নিয়ে যাচ্ছেন অন্যরা, জামাল ভূঁইয়া নিজেও বুঝতে পারছ...
13/10/2025

বয়স বাড়ছে, বিদায়ের সময় ঘনিয়ে আসছে, নিজের শরীর থেকে তারকা তকমাও ছিনিয়ে নিয়ে যাচ্ছেন অন্যরা, জামাল ভূঁইয়া নিজেও বুঝতে পারছেন হয়তো, তাই আগের মতো আর চাঞ্চল্যতা নেই, তবুও সিংহাসন ছেড়ে দেওয়ার আগে রাজার মাথা উঁচু থাকবে, যে অনিশ্চয়তা নিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছিলেন৷

যে দেশে ফুটবল হয়ে গিয়েছিল আউট অব টপিক, বিদায়ের আগে দেখে যাচ্ছেন, তার সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না, এদেশের মানুষের মাঝেও ফুটবলের বিপ্লব চলে এসেছে।

দেশের এই ফুটবল জাগরণের ভাস্কো দ্য গা মা আমাদের ক্যাপ্টেন, আমাদের এই প্রজন্মের সুপারস্টার৷ জামাল ভূঁইয়া দ্য গ্রেট।

✍🏻 কালেক্টেড

Address

Rangpur

5400

Telephone

+8801622750014

Website

Alerts

Be the first to know and let us send you an email when X.man posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to X.man:

  • Want your business to be the top-listed Photography Service?

Share