02/05/2024
আচ্ছা একটু দুই চোখ বন্ধ করে কল্পনা করুন,,,
আপনাকে ডাক্তার রিপোর্ট দিছে যে আপনার ক্যান্সার ধরা পড়ছে । আপনি আর বেশি দিন বেচেঁ থাকাবেন না।
আপনি বরাবর অন্য দিনর মতো বাসায় আসলেন। কাউকে কোন কিছু জানতে দিলেন না । অন্য দিনের মতো বাড়িতে আসার পর আপনার বাবা আপনাকে প্রতিদিনের মতো বকা দিচ্ছেন যে আপনার দিয়ে কিছু হবে না কোন কাজের না আপনি এরকম বকা দিয়ে যাচ্ছে তো আপনি কি করবেন অন্য দিনের মতো তর্ক করবেন?
না ! চুপ থেকে শুনবেন আর ভাববেন এই হয়তো বাবার কাছে শেষ বকা খাওয়া।
একটু পর মা এসে আপনাকে ডেকে খেতে দিবে। আপনি খেতে থাকবেন আর ভাববেন এই বুঝি মায়ের হাতে শেষ খাওয়া । আর হয়তো কখনো খাওয়া হবে না। তাই তৃপ্তি করে খেয়ে শেষ করে উঠলেন। তারপর বাসা থেকে বের হয়ে আপনার বাসার আশেপাশে সবকিছু ভালোভাবে দেখলেন। তখন সবকিছু আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। রাস্তার অবলা প্রাণী গুলোকে দেখে আপনার মনে মায়া কাজ করবে। তাদেরকে ডেকে আপনি চায়ের দোকান থেকে কিছু খাবার কিনে খেতে দিলেন তাদের দেখে আপনার খুব মায়া কাজ করছে আজ । কিছুক্ষণ পর এলাকার মুরুব্বীদের কাছে গেলেন অথচ অন্য দিন তাদের দেখলে অন্য পথ দিয়ে চলতেন। আজ কাছে গিয়ে বললেন আমার শরীরটা ভালো মনে হচ্ছে না আপনাদের কাছে কোন ভুল করলে ক্ষমা করে দিয়েন। তারপর মনে হল নামাজের কথা। আপনি নামাজে গেলেন । আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে আজ আর অন্য কোন কিছু চাইলেন না শুধু নিজের জন্য ক্ষমা চাইলেন।
......জীবন কতটা না ছোট .....তবুও কতটা অহংকার করি🥲।
🖊ME