Nalta Community - নলতা কমিউনিটি

Nalta Community - নলতা কমিউনিটি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nalta Community - নলতা কমিউনিটি, Photographer, Nalta, Kaligonj, Satkhira.

নলতার সকল বয়সের শ্রেণী পেশার মানুষদেরকে একটা প্লাটফর্মে একত্র করা, সামাজিক ও মানবিক কাজে একে অন্যের পাশে দাড়ানো এবং নলতার প্রকৃতি পরিবেশ, ইতিহাস ঐতিহ্যকে সবার মাঝে সুন্দরভাবে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য।

24/07/2026

সাতক্ষীরাতে কে কোন গ্রাম থেকে গ্রুপে যুক্ত আছেন?
আমার গ্রামের নাম নলতা।

21/07/2026

সাতক্ষীরায় শিশু অপহরণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত নারী গণপিটুনিতে নিহত
রেডিও নলতার প্রতিনিধি আবুল কালাম বিন আকবরের রিপোর্টে বিস্তারিত—
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে এক মর্মান্তিক ঘটনায় অপহরণের পর এক শিশু শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক নারী পরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হন। সোমবার (২০ জুলাই) রাতের এ ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শিশু ফারজানা (৯) কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং কাশিবাটি গ্রামের খান ইমামুলের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে ফারজানা বিদ্যালয়ে যায়। টিফিনের সময় বিদ্যালয়ের সামনের একটি ঝালমুড়ির দোকানে যায় সে। অভিযোগ রয়েছে, দোকান পরিচালনাকারী সুমা বেগম কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান।
স্কুল ছুটির পর ফারজানাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তার স্কুলব্যাগ ও বই বেঞ্চেই পড়ে রয়েছে। পরে এলাকাজুড়ে মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি।
স্থানীয়দের দাবি, বিকেল থেকে সুমা বেগমকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি বিষয়টি অস্বীকার করেন। এদিকে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সন্ধ্যার দিকে স্থানীয়দের সন্দেহ আরও বাড়লে তারা সুমা বেগমের বাড়িতে তল্লাশি চালান। এ সময় একটি ওয়ারড্রবের ভেতর থেকে শিশু ফারজানার মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের অভিযোগ, শিশুটির কানে থাকা স্বর্ণের দুলের লোভে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মরদেহ উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সুমা বেগমকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে জানা যায়।
পরে কালীগঞ্জ থানা পুলিশের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উভয়ের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেন। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

13/07/2026

সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি, শ্যামনগর বাড়ি
ঢাকায় আছেন কে কোথায়.?

সাতক্ষীরার কালিগঞ্জে নলতা গাঁজাসহ ক্রেতা ও বিক্রেতা আটক।
09/07/2026

সাতক্ষীরার কালিগঞ্জে নলতা গাঁজাসহ
ক্রেতা ও বিক্রেতা আটক।

09/07/2026

🔰 নলতা কমিউনিটি – ফলো দিন, নলতার সাথে থাকুন।

একটি হারানো বিজ্ঞপ্তিসাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার পশ্চিম নারায়নপুর গ্রামের৷ গফুর মোড়লের একমাত্র মেয়ে ফারজানা ইয়াসমিন র...
03/10/2025

একটি হারানো বিজ্ঞপ্তি

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার পশ্চিম নারায়নপুর গ্রামের৷ গফুর মোড়লের একমাত্র মেয়ে ফারজানা ইয়াসমিন রিফা (১৬) ৮ম শ্রেণীর পড়ুয়া প্রতিদিনের ন্যায় গত ইং-১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্য যাওয়ার পর থেকে নিখোঁজ হয়৷ পরিবার তাকে খোঁজাখুজির পর থানায় একটি জিডি করেন ৷
যোগাযোগ-০১৭১৯৫০২৩৬৫, ০১৭১২১৮১১৮৬

সাতক্ষীরা থে‌কে ভেটখাল‌ী রাস্তার কাজ শুরুসাতক্ষীরা টু আমাদের শ্যামনগর ভেটখালী ৬২ কিলোমিটার দৈর্ঘ্য এই রাস্তা সাতক্ষীরা ল...
27/09/2025

সাতক্ষীরা থে‌কে ভেটখাল‌ী রাস্তার কাজ শুরু
সাতক্ষীরা টু আমাদের শ্যামনগর ভেটখালী ৬২ কিলোমিটার দৈর্ঘ্য
এই রাস্তা সাতক্ষীরা লাবণী মোড় থেকে কালিগঞ্জ পর্যন্ত প্রস্থ হবে ৩৪ ফুট।
কালিগঞ্জ থেকে ভেটখালী
২৭ কিঃমিঃ রাস্তার প্রস্থ হবে ২৪ ফুট।

নলতার আশেপাশের সৌন্দর্য আসলেই মনমুগ্ধকর
26/09/2025

নলতার আশেপাশের সৌন্দর্য আসলেই মনমুগ্ধকর

Address

Nalta, Kaligonj
Satkhira
9441

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalta Community - নলতা কমিউনিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category