RBFM Islamic BD

RBFM Islamic BD শেষ নবীর উম্মত হিসেবে সবার কাছে দাওয়া?

 #ইফতারের_শুরুতে_যে_দোয়া_বলতে_হয়উচ্চারণঃ বিসমিল্লাহ।অর্থঃ আমি আল্লাহর নামে শুরু করছি। (সহীহ বুখারি, হাঃ ৫৩৭৬)উচ্চারণঃ ...
10/04/2022

#ইফতারের_শুরুতে_যে_দোয়া_বলতে_হয়

উচ্চারণঃ বিসমিল্লাহ।
অর্থঃ আমি আল্লাহর নামে শুরু করছি। (সহীহ বুখারি, হাঃ ৫৩৭৬)

উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু।

অর্থঃ হে আল্লাহ! আমি তোমারই জন্য রােযা রেখেছি। এখন তোমার দেয়া রিজিক দিয়েই ইফতার করছি। (সুনানে আবু দাউদ : ২৩৫৮)

Playstore Link:
https://namazshikka.page.link/hp

* #ইফতারের_পূর্বের_দোয়াউচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা বিরাহমাতিকাল্লাতি ওয়াসিয়াত কুল্লা শায়য়িন আন তাগফিরালি।অ...
10/04/2022

* #ইফতারের_পূর্বের_দোয়া

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা বিরাহমাতিকাল্লাতি ওয়াসিয়াত কুল্লা শায়য়িন আন তাগফিরালি।

অর্থঃ হে আল্লাহ! আপনার যে রহমত সকল কিছু পরিবেষ্টন করে রেখেছে, তার দ্বারা প্রার্থনা করছি- আপনি আমাকে ক্ষমা করে দিন। (ইবনে মাজাহ, হাঃ ১৭৫৩)

04/02/2022

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...
ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
যােহর- ৪ x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
আসর- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মাগরিব- ৩ x ৩৬৫ দিন = ১০৯৫ রাকাআত
এশা- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মােট = ৬২০৫ রাকাআত
সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম !!
১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে
ডাক দেয়া হয়।
আপনি কয়বার সাড়া দিয়েছিলেন ?
আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?
কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল,
আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন. ?
কি অবস্থা হবে সেদিন ?
আসুন!!
আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।
আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি।
আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুক...... 🤲🤲🤲আমিন।🤲🤲🤲

14/01/2022

#ওযুর_সুন্নাত

ওযুর সুন্নাত ১৪টি
®১.নিয়ত করা।
®২.বিসমিল্লাহ্‌ বলে ওযু শুরু করা।
®৩.হাতের আঙ্গুল খিলাল করা।
®৪.উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা।
®৫.মিসওয়াক করা।
®৬.তিনবার কুলি করা।
®৭.তিনবার নাকে পানি দেয়া।
®৮.সম্পূর্ন মুখ মন্ডল তিনবার ধৌত করা।
®৯.উভয় হাতের কনুইসহ তিনবার ধৌত করা।
®১০.সমস্ত মাথা একবার মাসেহ করা।
®১১.টাখনু সহ উভয় পা তিবার ধৌত করা।
®১২.পায়ের আঙ্গুল খিলাল করা।
®১৩.এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা।
®১৪.ধারাবাহিকতা বজায় রেখে ওযুর কাজ গুলো সম্পূর্ন করা।

17/12/2021

★★কখনো হতাশ হবেন না★★

১) যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করবে, ভেঙ্গে পড়বেন না । মনে রাখবেন, হজরত ইউসুফ (আ:) আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন।

২) যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন,ভেঙ্গে পড়বেন না ।মনে রাখবেন, হজরত ইব্রাহিম (আ:) নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন।

৩) যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোন উপায়ান্তর খুঁজে না পান, আশার শেষ আলোটুকুও দেখতে না পান, ভেঙ্গে পড়বেন না।
মনে রাখবেন, হজরত ইউনুস আ: মাছের পেটের অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন।

৪) যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙ্গে পড়বেন না, এসবে কান দিবেন না। মনে রাখবেন, হজরত আয়শা সিদ্দিকা (রা:)এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল।

৫) যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাথায় কাতরাতে থাকবেন, ভেঙ্গে পড়বেন না।
মনে রাখবেন, হজরত আইয়ুব (আ:) আপনার চেয়েও হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন।

৬) যখন আপনি নির্জন/একাকীত্বে ভোগেন, ভেঙ্গে পড়বেন না ।স্মরণ করুন, হজরত আদম (আ:) কে প্রথমে একাকী সঙ্গীবিহিন সৃষ্টি করা হয়েছিল।

৭) যখন কোন যুক্তি দিয়েই আপনি কোন একটি অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন কোন প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হজরত নুহ(আ:) এর কথা, যিনি অসময়ে কিস্তি/নৌকা তৈরি করেছিলেন।

৮) যখন আপনি পরিবার, আত্মীয় - সজন, বন্ধু -বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, ভেঙ্গে পড়বেন না।
স্মরণ করুন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স:) এর কথা, যিনি তাঁর আপনজনের হাসি - তামাশার পাত্রে পরিণত হয়ে ছিলেন।

আল্লাহ্ তায়ালা তার প্রেরিত সকল পয়গম্বরগণকেই পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদেরকে উদ্ধার করেছিলেন।

এজন্য যে, যাতে করে দ্বীন পালনের ক্ষেত্রে পরবর্তী উম্মাহ ধৈর্য ধারণ করতে পারে, কষ্ট সহ্য করতে পারে।
আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আমিন 🌸🌼সংগ্রহীত

17/12/2021

#মসজিদে প্রবেশ এর দোয়া
: «أَعُوذُ بِاللَّهِ العَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ» [بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ] [وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ] «اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ». বাংলা উচ্চারণ : আ‘ঊযু বিল্লা-হিল ‘আযীম, ওয়া বিওয়াজহিহিল কারীম, ওয়াসুলতা-নিহিল ক্বদীম, মিনাশ শাইত্বা-নির রাজীম। [বিসমিল্লা-হি ওয়াসসালাতু] [ওয়াসসালা-মু ‘আলা রাসূলিল্লা-হি], আল্লা-হুম্মাফ্‌তাহ লী আবওয়া-বা রাহ্‌মাতিক)।

07/12/2021

#ওযুর_ফরজ ৪টি

*১.সমস্ত মুখমন্ডল ভাল ভাবে ধৌত করা।
*২.হাতের কনুই সহ ভাল ভাবে ধৌত করা।
*৩.মাথা চার ভাগের এক ভাগ মাসেহ্ করা।
*৪.দুই পায়ের টাকনু সহ ধৌত করা।

02/12/2021

#নামায
নামাজ ভঙ্গের কারণ ১৯ টিঃ
*১.নামাযে অশুদ্ধ পড়া ।
*২.নামাযের ভিতর কথা বলা ।
*৩.কোন লোককে সালাম দেওয়া ।
*৪.সালামের উত্তর দেওয়া।
*৫.উহ্! আহ্ শব্দ করা ।
*৬.বিনা ওজরে কাশা ।
*৭.আমলে কাছীর করা ।
*৮.বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা।
*৯.তিন তাসবীহ পরিমাণ
ছত্তর খুলিয়া থাকা।
*১০.মুক্তাদী ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া। *১১.সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া।
*১২.নাপাক জায়গায় সেজদা করা।
*১৩.কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া ।
*১৪.নামাযে কোরআন শরীফ দেখিয়া পড়া।
*১৫.নামাযে শব্দ করিয়া হাসা।
*১৬.নামাযে সাংসারিক(দুনিয়া) কোন বিষয় প্রার্থনা করা।
*১৭.হাঁচির উত্তর দেওয়া।
*১৮.নামাযে খাওয়া ও পান করা ।
*১৯.ইমামের আগে মুক্তাদী দাঁড়ান ।

20/11/2021

#নামাজ
নামাজের সুন্নাতে মুয়াক্কাদা 12 টি
*১.দুই হাত উঠানো
*২.দুই হাত বাঁধা
*৩.সানাপাড়া
*৪.আউযুবিল্লাহ পড়া
*৫.বিসমিল্লাহ পড়া
*৬.আলহামদু শেষে আমিন বলা
*৭.প্রত্যেক ওঠা বাসায় আল্লাহু আকবার বলা
*৮.রুকুর তাসবিহ পড়া
*৯.রুকু হইতে উঠিবার সময়ে সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলা
*১০.সেজদার তাসবিহ্ পড়া
*১১.দুরূদ শরীফ পড়া
*১২.দোয়ায়ে মাসুরা পড়া

20/11/2021

#নামাজ
নামাজের মধ্যে ১৪টি ওয়াজিব কাজ

*১. সূরা ফাতিহা পূর্ণ পড়া।
*২. সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরাহ বা ছোট তিন আয়াত পরিমাণ মিলিয়ে পড়া।
*৩. ফরজ নামাজের প্রথম দুই রাকাআতকে কিরাতের জন্য নির্ধারিত করা।
*৪. সূরা ফাতিহাকে অন্য সূরার আগে পড়া।
*৫.নামাযের সকল রোকন ধীর স্থিরভাবে আদায় করা। (অর্থাৎ রুকু, সিজদা এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ও দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে কমপক্ষে এক তাসবীহ পরিমাণ দেরী করা।
*৬. প্রথম বৈঠক করা (অর্থাৎ তিন অথবা চার রাক‘আত বিশিষ্ট নামাযের দুই রাক‘আতের পর বসা)
*৭. উভয় বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া।
*৮.প্রত্যেক রাক‘আতের ফরয এবং ওয়াজিবগুলোর তরতীব বা সিরিয়াল ঠিক রাখা।
*৯. ফরয ও ওয়াজিবগুলোকে স্ব স্ব স্থানে আদায় করা। (যেমন দ্বিতীয় সিজদা প্রথম সিজদার সাথে করা। প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু শেষ করে ততক্ষণাৎ তৃতীয় রাকা‘আতের জন্য দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি।
*১০.বিতরের নামাযে তৃতীয় রাক‘আতে কিরাআতের পর কোন দু‘আ পড়া। অবশ্য দু‘আ কুনূত পড়লে ওয়াজিবের সাথে সুন্নাতও আদায় হয়ে যাবে।
*১১. দুই ঈদের নামাযে অতিরিক্ত ছয় তাকবীর বলা।
*১২. দুই ঈদের নামাযে দ্বিতীয় রাক‘আতে অতিরিক্ত তিন তাকবীর বলার পর রুকুর জন্য ভিন্নভাবে তাকবীর বলা।

বি.দ্র. এ তাকবীরটি অন্যান্য নামাযে সুন্নাত।

*১৩. ইমামের জন্য যোহর, আসর এবং দিনের বেলায় সুন্নাত ও নফল নামাযে ক্বিরা‘আত আস্তে পড়া এবং ফজর, মাগরিব, ইশা, জুম‘আ, দুই ঈদ, তারাবীহ ও রমযান মাসের বিতর নামাযে ক্বিরা‘আত শব্দ করে পড়া।

বি.দ্র. আস্তে পড়ার অর্থ মনে মনে নয়, কারণ তাতে নামায শুদ্ধ হয় না। বরং আওয়াজ না করে মুখে পড়া জরুরী।

*১৪. সালাম-এর মাধ্যমে নামায শেষ করা।

**ওয়াজিব কাজ বলতে ওই সকল কাজকে বলা হয়, যার কোনো একটি কাজ ছুটে গেলে সিজদায়ে সাহু দিয়ে নামাজকে পরিশুদ্ধ করে নিতে হয়। আর সিজদায়ে সাহু আদায় করতে ভুলে গেলে পুনরায় নামাজ পড়ে নিতে হবে। তাই নামাজের ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় না করলে নামাজ সঠিক হবে না।**

20/11/2021

#নামাজ
নামাজের ফরজ মোট ১৩টি
আহকাম ৭ টি। আরকান ৬ টি। নামাজের বাহিরের কাজগুলিকে আহকাম বলে। আর নামাজের ভিতরের কাজগুলোকে আরকান বলে।
*নামাজের বাইরে সাতটি ফরজ
#১. শরীর পবিত্র হওয়া।
#২. কাপড় পবিত্র হওয়া।
#৩. নামাজের জায়গা পবিত্র হওয়া।
#৪. সতর ঢাকা (অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা, দুই হাত কবজি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা। মনে রাখা আবশ্যক, পর্দার ক্ষেত্রে নারীদের পুরো শরীর সতরের অন্তর্ভুক্ত)।
#৫. কিবলামুখী হওয়া।
#৬. ওয়াক্তমতো নামাজ পড়া।
#৭. অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা।
*নামাজের ভেতরে ছয়টি ফরজ
#১. তাকবিরে তাহরিমা, অর্থাৎ শুরুতে আল্লাহু আকবার বলা।
#২. ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া।
#৩. কিরাত পড়া (অর্থাৎ কোরআন শরিফ থেকে ন্যূনতম ছোট এক আয়াত পরিমাণ পড়া ফরজ)।
#৪. রুকু করা।
#৫. দুই সিজদা করা।
#৬. শেষ বৈঠক (নামাজের শেষে তাশাহহুদ পরিমাণ বসা)

20/11/2021

সালাম এর ছহিহ জবাব
"ওয়া ‘আলাইকুমুস সালাম" (وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ

Address

Sherpur

Telephone

+8801319785386

Website

Alerts

Be the first to know and let us send you an email when RBFM Islamic BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share